হ য ব র ল
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ য ব র ল-----
জোবায়ের রহমান দেশের এই করুন ক্ষনে
জাগে মোর ভয় যে প্রানে,
জাতীর ঐ দামাল ছেলে
মরছে সব সাজের কোলে।
আমি যে আত্নভোলা
বন্ধ সব বিবেক দোলা,
চলছি সব স্রোতের দিকে
সরশে ফুল দেখছি চোখে।
নিয়ে যাক বস্ত্র খুলে
নাচব সব দুহাত তুলে,
নিকুজি লজ্জা সরম
পকেটে টাকার গরম।
প্রতিবাদ নাইযে কারো
মুখ খুললে তারেই ধরো,
এভাবে দিনের পর দিন
স্বভাব মোর হয়যে বিলিন।
কি হবে বিবেক দিয়ে?
যদি যায় সবই নিয়ে?
কে বলেছে স্বাধীন মোরা?
জুয়ারী খেলছে ঘোড়া।
দেশের সব মানুষ গুলোর
নাকে দরি বলদ কুলোর,
হাসে সব দাত কেলিয়ে
যেন সব নিয়মই বলে।
ইতিহাস আজ নতুন বিষয়
কালে কালে বিকৃত হয়,
প্রযন্ম জানবে তাহা
মিথ্যাচারী ললুপ যাহা।
কে দেখে আজ কার কি হলো,
যত নিচ ততোই ভালো,
বাহবা তারই সাজে
যে যত নোংরা কাজে।
বিমুখে আজ নিজের আয়ে
মহিষ তাড়ায় ঘরের খেয়ে,
লালা ঝরে পরের ধনে
কি করে লুটবে ক্ষনে।
যুবতী আজ মাংশ পিন্ড
সুযোগে করি পন্ড।
সতী আজ দুরের বিষয়
মাতে দুই সমান নেশায়।
জাতীর এই প্রিষ্ঠ কলে
ধিক জানাই লেখার বলে,
কেউবা পাবে নতুন জীবন
কেউবা ডাকবে ক্ষিন মরন।
কার কি হলো যায় আসে না
কেউ খাবে কেউ খাবে না,
বিবেক আছে সবার প্রানে,
করে দিলাম আবার মনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন