নদী ও বালিকা
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নদী ও বালিকা-----
জোবায়ের রহমান নদী চলাচল জমিনের বুকে
সচ্ছ সুষম ধারা।
পূবালী বাতাসে পানি টলমল
সকলে আত্নহারা।
চলনে বলনে করে ঢেউ খেলা
পানি করে ঝির ঝির,
কলসি কাখে সবুজ বালিকা
কতনা করছে ভির।
কেউ জল নেয় দুহাত ভরে
কেউবা স্নানে হারায়,
নদীর জলে তৃষ্ণা মিটায়ে
সোঁনার অঙ্গে জড়ায়।
নদী খিল খিল ভরা যৌবন
অমৃত রসে ঠাসা,
সবুজের দল করে হইচই
বেঁধেছে নতুন বাসা।
সবুজ বালিকা একদিন নদে
ঝাপদিলো রূপ দেখে
নদীর জল সবুজের ঘ্রানে
জড়ায়ে রখলো বুকে।
নদী বয়ে যায় আষাঢ়ে শ্রাবনে
কানায় কানায় জোয়ার,
সবুজ বালিকা মাখে জল গায়ে
সাজায় রূপের বাহার।
চৈত্রের টানে নদী একদিন
হারাল বুকের জল,
বন্ধ হলো আনাগোনা সব
সবুজের চলা চল।
দিন যায় যত বুনে কথা শত
অপেক্ষায় কাটে ক্ষন,
ঝার্নার জলে ভরবে নদী
আসবে সে প্রিয়জন।
বহুদিন পরে নদীর বুকে
হাটু জল থৈ থৈ,
মহিশ গরু ঘোলা করে জল
বালকের হইচই।
বাকহীন নদী করে চিৎকার
করনাকো ঘোলা জল,
সবুজ বালিকা ঘোলাজল দেখে
কেমনে হাসবে বল?
ফিরল আষাঢ় নদী কলকল
নোনাজল গেল ঘুচে,
কেউ এলনা করতে স্নান
হাহাকার শুধু মিছে।
বহুদিন বাদে নদী পায় ঘ্রান
আসছে ওপাড় থেকে,
বয়ে গিয়ে দেখে সবুজ বালিকা
স্নেনে অন্য বুকে।
ঘোলা নদী কেঁদে নোনা করে জল
বোঝে শেষে আপ্রাণ,
সচ্ছ মিঠা ভরা নদী ছাড়া
বালিকা করেনা স্নান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুন