somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঝরঙের কষ্ট

০৫ ই জুলাই, ২০০৬ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘলা দিনে মনটা ভার থাকে। সময় কাটেনা; কিছু করার মত কাজকর্ম! থাকেনা। হেঁটে কাটিয়ে দেয়া সারাটা দিন। অনেক সুন্দর ফুল আশে-পাশে; চেনাজানা। গোলাপী, নীল, লাল, শুভ্র সাদা। সাদা ফুলের মধ্যে তেলাপোকার সবচে' পছন্দের ফুল দুইটি। একটি বেলি, অপরটি টগর। কি মনে হতেই সে একটা টগর ছিঁড়ে নিলো। খুব খেয়াল করলে ওতে লুকোনো একটা মিষ্টি গন্ধ আঁচ করা যায়। আরও একটু খেয়াল করলে দেখা যাবে, কোনো এক খেপা শিল্পি যেন অপূর্ব সুন্দর একটা শিল্প এঁকে রেখেছে তাতে। হাতে নিলো সে। আকাশে ছুঁড়ে দিয়ে সেটাকে ধরার চেষ্টা করলো। পারলো না। অসম্ভব সুন্দর কারুকাজ দেখিয়ে সেটি নিচে পড়ে গেল। আবার চেষ্টা করলো; তারপর আবার। অনেক বার। একবারও সেটাকে হাতে নিতে পারলো না সে। একেবারে শেষ সময়ে; যখন সন্ধ্যার রঙ ছড়িয়ে গেছে লোকালয়ের সর্বত্র- তখন সেটাকে ধরতে পারলো সে। পরের বারও চেষ্টা করলো- সেবারও পারলো। এরপর যত্তবার তাকে ছুঁড়েছে যত্তদূরে ঠিক ততবারই তাকে দারুন দতায় সে ধরতে পেরেছে! মনটা বিজয়ের আনন্দে মুখোর ছিল। বিজয় ছিনিয়ে নিয়ে যখন সে ফিরে এলো তখন ফুলটির দিকে আড়চোখে তাকালো। দেখলো আগের শুভ্রতা সেখানে নেই। দুমড়ে মুচড়ে সেটার দফারফা অবস্থা। মনটা থেকে বিজয় বেরিয়ে গেল। নিজেকে তার অভিশপ্ত মনে হতে লাগলো। সবকিছুতেই যেন বিষাদ নেমে এলো, মনে হলো যেন হাতের মুঠো থেকে সন্ধ্যারঙের মতই একটা দোমড়ানো কষ্ট দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু পায়ে চলে গেল...। বিনিময়ে দিয়ে গেল হতাশা, ব্যর্থতা, একাকিত্ব, বিষন্নতা আর গ্লানিময় অনাগত দিন...।

---[ কার্সড অব লাভ/2006 ]---
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×