বঙ্গীয় ব্যান্ডের হালচাল ও নেট বাড়ি
১৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বঙ্গদেশে ব্যান্ড দলের অভাব নাই। কত নামের কত ব্যান্ড যে রাস্তা ঘাটে! তাদের ওয়েব ঠিকানা দূরের কথা নিজেদের ঠিকানা নিয়ে এনারা চিন্তিত নন। তারা এখন যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে- অর্থ। ইদানিং দেশে শুরু হয়েছে ক্লোজ-আপ নামক নতুন ধরনের গান ব্যবসা। ব্যাঙাচি দলটা নিয়ে শুনলাম তারা বিদেশে দফাদফা গান জ্বালাতনটা ছড়িয়ে দিচ্ছে। এতে দেশীয় শিল্পটা কতটা সুনাম কুড়াচ্ছে তা ভাবার মত বিষয়। কথা হচ্ছিল ব্যান্ড দল নিয়ে। আগে হাতে গোনা কয়েকটা দলই ছিল। কোনো প্রতিযোগীতা ছিলনা, তবে মান সম্মত গান ছিল। শিল্পের আরাধনা ছিল। এখন সেটা নাই। এখন বৈদেশিক আর বঙ্গীয় গালিগালাজ মিশিয়ে চিৎকার ছ্যাছাম্যাছিটাকে ব্যান্ড হিসাবে গণ্য করা হচ্ছে (কি জানি এটাই হয়তো রিয়েল ব্যান্ড!)।
নতুন গজে ওঠা এই ব্যাঙাচির দলের জন্য এবং পুরনো ব্যান্ডগুলোর দিনে দিনে পিছু হঠার কারনে দেশীয় 'ব্যান্ড ঐতিহ্যটা' ধ্বংসের মুখে। মমথাজ (!) বেগম নকল সুর এনে যেভাবে ফোক গানের বারোটা বাজাচ্ছেন ঠিক সেভাবে নতুন ব্যান্ডগুলো বঙ্গীয় ব্যান্ড ঐতিহ্যটাকে লাত্থি মেরে দূরে সরিয়ে দিচ্ছে। ঐতিহ্য? নতুনদের জন্য ঐতিহ্যটা কোন ফেক্ট না। তাদের দরকার অর্থ। এদের বেশির ভাগই গন্ডমুর্খ, যদি তা না হয়, তবে তারা তাদের জন্ম রহস্যের জন্য অবশ্যই বিতর্কিত! তানাহলে বাংলা ভাষাটাকে অমন বিকৃত করে উচ্চারন করতে কোনো অবস্থাতেই তারা পারতো না। একজন বাঙালী অমনটা করতে পারেন-ই না! (চাপা মেরেছি, অনেক দেখা আছে; দুঃখ হয় স্বীকার করতে, আমরা এত সহজে নতি স্বীকার করি কেন?) তবে ইদানিং গজে ওঠা বাথরুম সিংগারদের (হাবিব টাইপ) মিডিয়া দখলের জন্য এদের ব্যবসাটায়ও ভাটা পড়ে যাচ্ছে। এটা তাদের জন্য বহুত খারাপ খবর বৈকি! হাবিবদের শিল্পের আরাধনার দরকারই পড়েনা। অখ্যাত কয়েকটা হিন্দি/মারাঠি সিনেমার গান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে মেজর-মাইনর করলেই শ্রোতারা তা হা করে গিলছে... কোন শ্রম ছাড়াই কাঁচা পয়সা! মন্দ কি?
নিচে কিছু ব্যান্ডদলের ওয়েব ঠিকানা দিলাম। বেশির ভাগ ব্যান্ডই ফকির, তাই ফ্রি'তে নেট বাড়ি বানিয়েছে। অনেক ব্যান্ডের নেট বাড়ি'র ঠিকানা জানার চেষ্টা করেছি, পাই নাই। যারা জানেন, তারা মন্তব্যে দিয়ে দেবেন বলে আশা রাখছি।
## অর্থহীন ঃ (
http://www.aurthohin.com/## অ্যাকোষ্টিক ভেগাবন্ড ঃ
http://acoustic-vagabond.cjb.net/## এলিফ্যান্ট রোড ঃ
http://www.elephantroad.net## উইনিং ঃ
http://www.winningbd.com/## ওয়ারফেজ ঃ
http://www.onlywarfaze.com/## ক্যানোপি ঃ
http://www.canopy.ws/## দি ওয়াটসন ব্রাদার্স ঃ
http://www.thewatsonbrothers.com/ ## পয়জন গ্রীন ঃ
http://www.poizongreen.net/## বিদ্রোহী ঃ
http://www.bidrohi.com/## ভাইকিংস ঃ
http://www.vikingsbd.20m.com/## মাকসুদ (ঢাকা) ঃ
http://www.shobak.org/dhaka/## মাইলস ঃ
http://www.miles-bd.com/## সপ্তক ঃ
http://www.shaptak.org/## সময় ঃ
http://www.shomoyweb.tk/## স্বাধিনতা ঃ
http://www.shadhinota-bd.com/## ক্রনিক ঃ
http://kroniccity.cjb.net/## রুশো ঃ
http://www.zeppa.com/rusho/
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬

এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন...
...বাকিটুকু পড়ুন
ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন