রহিম মিয়া স্বপ্ন দেখছে শনির বলয়ের কাছাকাছি কোনো চাঁদে বসতি গড়ার...!!!! তার আবার বড় জিনিসের প্রতি আকর্ষন বেশি।
স্বপ্নগুলো রঙিন। যাদের পেটে যত বেশি পুষ্টি তারা ততই শক্তিশালী স্বপ্ন দেখে থাকে।
যাদের একটা বাড়ী, তারা চায় আরো দশটা। বর্তমান লাইফ- কম্পিটিশন লাইফ...
পৃথিবীতে 824 মিলিয়ন মানুষ অনাহারী, 630 মিলিয়ন মানুষ আবাসহীন...
তাদের স্বপ্নগুলো কেমন? তাদেরই মত?
এটা পৃথিবী বাসীর পরিসংখ্যান, বাংলাদেশের পরিসংখ্যান জানিনা। তবে, প্রায়ই চোখে পড়ে... অনেক শুনা যায়... অমুক জায়গায় বস্তি উচ্ছেদ করা হয়েছে। প্রভাবশালীরা এটাকে সেলিব্রেট করার জন্য সেরাটনে পানশালার আয়োজন করেছে !!!
আমার এসব কিছুই মনে থাকে না, আজ শুনি কাল ভুলে থাকি।
ডিএমএ মেমোরীতে তবুও কিছু স্মৃতি জমা থাকে। সেইসব মানুষের মুখচ্ছবি... মুখ ফুলিয়ে/ বুক ফাটিয়ে কান্নার মিউজিক...
ঘুমাই যখন- তখন চিন্তাগুলো মনে এসে ভিড় করে। মিছিল করে...।
সমাধান আছে কি?
কোন দিকে হাঁটছি আমরা... পশ্চিমে, নাকি পূবে...?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



