somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর চোখে গল্প দেখি

৩১ শে মার্চ, ২০০৬ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তো...মা...র আকাশ... ভালো কথা। সুন্দর কথা। সুন্দর ভালো একটা কথা। ক্যামন একটা টান টান, উদাসী, আউলা...গাঢ় মিষ্টি... একটা ব্যাপার বাক্যটায় লুকিয়ে। মনটা উদাস হয়। কবিতা লিখতে ভেতরটা ক্যামন আনচান আনচান করে...। লিখতে পারিনা। গভীর থেকে একটা করুন সূর ভেসে আসে শুধু... আগুনটা নিভে যায়... পারি না... একটুও পারি না। দুয়েক লাইন...! তাও না। একটুও না...। আধ-টুকুও না... কেবল একটাই বাক্য... তো...মা...র আকাশ।... ভেতরে জেগে আছে পুরো একটি কবিতা... বের করার সরঞ্জাম নাই... থাকলেও পারতাম না... নাবিক হিসাবে তেমন দক্ষ নই। মোটেও নই, একটুও নই...।

যতবার কষ্ট পেয়েছি ততবার তোর থেকে দূরে থেকেছি। কেনো? জানিনা। জেনেও জানিনা। যে চোখে আকাশ দেখেছি, সেই চোখে হয়তো মরুভূমি দেখতে নেই।

রাত্রির ইনিগমা শুনছি... শুনে শুনে মাতাল হচ্ছি... মাতাল হচ্ছি... মাতাল...। বট তলাটা আজ ফাঁকা... বেশ ফাঁকা... খুব ফাঁকা। নব পাতায় মাতাল বাতাসের নৃত্য। কয়েকটা ঝরে যাচ্ছে... কয়েকটা ভেসে যাচ্ছে... কয়েকটা ঘুমিয়ে যাচ্ছে... কয়েকটা ঘুরে ঘুরে মাতাল হচ্ছে... মাতাল হচ্ছে... মাতাল...।

আলুথালু পোষাক। সোভ্যতার নবিনবরনে ধুলায়িত আমার মন। শিসারা বিশ্রাম নিচ্ছে... বিশ্রাম...নিক। অনেক খাটনি তাদের। অনেক... । কয়েকটা আলো... আসছে... আসছে... দূরে সরে গেল, হঠাৎ... যতদূরে যাবার কথা...। বেশ...বেশ... ভালো।

পদশব্দ...! কোথায়! ভুল শুনেছি... উহু... সে ভুলে থাকা নয়। গভীর থেকে ভেসে আসা... দুয়েকটা শব্দ... মৃদু... গভীর... কম্পন ধরায় মনে যে শব্দ...। উহু ভুল শুনেছি... ভুল। সে মনে রাখার কথা নয়। দূরে সরে যাক... দূরে... যতদূরে যাবার কথা...।

ফিরে আসছে আলোকগুলো... ফিরে আসছে। ধীরে ধীরে... জোরে জোরে... ধীরে ধীরে... কতটা প্রাপ্যতা আমার প্রতি তাদের... কতটা...? যতটা দিয়েছে...ততটা...? উহু তারও চেয়ে দ্বিগুন...তিনগুন...আরো গুন... বেশি গুন... অনেক গুন...। চেষ্টা...? করিনি... করছি...। এভাবে...? হেঁটে হেঁটে কতটা পথ...? উহু... মিষ্টি একটা গন্ধ চারপাশটায়...। আলোটা সরে যাচ্ছে... সরে গেল... দূরে... যতদূরে যাবার কথা...।

ক্লান্তিরা ক্লান্ত হয়ে গেছে... বেশ কিছুটা পথ বাকি তাদের... বেশ কিছুটা... হেঁটে যাচ্ছে তারা... দল বেঁধে... কোথায়? প্রাপ্তিহীন পথচলা...? আমার মতন...? আলোকগুলো যে আবার ফিরে আসবে...! ফিরে আসবি যে তুই...! কাকে ধরি... কাকে ছাড়ি...? গভির একটা মিষ্টি গন্ধ অপ্রাপ্যতায়... গভীর... ঘন... নিকোশ... আর নিকোশ...!


---[ অপ্রাপ্যতা- 31/03/2006ইং, পল্লবী ]---
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×