somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যায় সময়, মানুষ, পৃথিবী...

০৬ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট ছোট জানলা। ছোট ছোট সুখ... ছোট ছোট সুখচ্ছবি। আমি ঠিক থাকতে পারিনা। ভাবিত হই। মাতাল হাওয়াগুলো মনটার সব ক্লেশ ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। নিক। এক বন্ধু 1 বছর ধরে নিখোঁজ। কেউ তাকে কিডন্যাপ করেনি, সে খোদ নিজেকে হাইজ্যাক করেছে। অদ্ভুত... মানব চরিত্র। ঈশ্বর এত কিছু খেয়াল করেন কিনা জানিনা, আমি কিছু কিছু করি। সবার মুখে ওর হাজার রকমের পদবী শুনলাম। চিটার... ফটকা... বেঈমান... লুই?... বদমাস... (কুমিল্লার) ইতর... (নোয়াখাইল্যাদের মত) লজ্জাহীন... (বরিশাইল্ল্যাদের মত) কাটখোট্টা... শালা হারামীর হারামী... যার সাথেই বিভিন্ন এলাকায় দেখা হচ্ছে... সেই উক্ত কথাগুলোর কোন না কোন একটি বলছেই। আমি কেবল শুনে যাই... আমাকে বলার একটা কারন আছে। উহু... অন্যকোন কারন নয়। আমি তেমন মোষ্ট ওয়ান্টেড টেররিষ্ট নই। আমার চেহারায় নাকি গুডি গুডি একটা ভাব আছে। সবাই নাকি আমার কথা রাখে (সন্দেহ আছে)। ঘুরিয়ে ফিরিয়ে একটাই আবদার... তুমি তাকে একটু বলে দিও... আমার টাকাগুলো যেন ফেরত দেয়। বোঝইতো... কষ্টে আছি... ইত্যাদি ইত্যাদি... আমি শুনি... মিনিট খানেক মনে রাখি।

কিছুদিন আগে এক বন্ধু এসে জোর করেই ফটকা (!) বন্ধুটির বাসায় নিয়ে গেল। আমি যেতে রাজি ছিলাম না... ওর সমস্যার কথা শুনে যেতেই হলো। আমার ফটকা বন্ধুটির সাথে আমার মোটামুটি রিলেসন ভালোই ছিল। ওর সাহস... বলার মত। কত মারপিট করেছে (আমাকে নিয়েই... ওর গ্রুপের গুরুত্বপূর্ণ একজন সহযোগী ছিলাম)। 5 বছর আগের কথা, এক বন্ধু ও তার বান্ধবীকে বখাটেরা একা পেয়ে ইচ্ছেমত মজা লুটেছে... বান্ধবীর সামনেই বন্ধুটির মান সম্মানের কুলখানি...! যেতেই হলো... মান সম্মানের প্রশ্ন... ফটকা বন্ধুটি লিড নিল... কয়েকজন পালালো, দুইজনকে ধরা গেল। বখাটে নেতার হাত পা ভাঙ্গার পর... বাকীজনের দিকে দৃষ্টি ফেলানো হলো... নিরামিষ ছেলে... চোখ দুটো দারুন... ভয়গুলো বাসা দখল করে আছে সেখানে। কয়েকটা ভিটামিন খেলো... তারপর হাউ মাউ করে... আমার পা জড়িয়ে বিলাপ... বুকটা কেঁপে উঠলো... প্রথম বারের মত... 'আমি কিছু জানিনা, কিছু জানিনা... আমি ওদেরকে চিনিনা...' শব্দকটি বার বার ধ্বনিত প্রতিধ্বনিত হলো... আমি হাত উঠালাম। সরে গেল তারা... ফটকা বন্ধুটিকে এক পাশে টেনে এনে... বললাম- 'ছেড়ে দে'। শুনেই ও উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল... আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারলো না... 'ঐ ছেড়ে দে'...। ফিরে যাচ্ছি আমরা। পেছনে একবার তাকালাম... একজন ঝিম মেরে পড়ে আছে, অজ্ঞান...। বাকী ছেলেটা... মাটি থেকে উঠতে পেরেছে... খুড়িয়ে খুড়িয়ে যাচ্ছে... কান্নার একটা চিকন সূর মুখে টেনে সে পথ ভাঙ্গছে... ভেতরটা আমার মুছড়ে গেল... কই এর আগেওতো কত কিছু করেছি... এমন বোধতো কখনো আসেনি... বেল্ট... ছোরা... হকিষ্টিক... ক্রিকেট ব্যাট, ষ্ট্যাম্প... কতকিছু...!

বদলে গেছি কিছুটা... কখনো আর যাইনি তার সাথে। কখনোই না...। তার সাথে দেখা হলে পরম আত্মীয়ের মত বুকে জড়িয়ে ধরতো। ঢুকে যেতাম... টং দোকান, হোটেল, ফাস্টফুড...যেখানে যেমন। গল্প বলতো সে... আমুদে সব গল্প...। ...তারপর শুন... কি হয়েছে... ষ্টেশন থেকে বের হয়ে দেখে তার বউ সাথে নাই... বেটাই হাউ মাউ করে বিলাপ করা শুরু করলো... পরে মাইকিং করা হইলো... অমুকের বউ হারানো গিয়াছে... হা হা হা... হালায় কুদ্দুস...কুদ্দুস নাম্বার ওয়ান...। আমি শুনতাম আর অবাক হতাম। মানুষের কত রূপ...!

আজ তার বাসার ছাদে উঠে বসে আছি। কতদিন পর... 3 বছর... হুম... হবে। ঘড়িতে বাজে... 11:45। আরও খানিক পর সে বাসায় আসবে। ছাদটায় দারুন বাতাস। মনটা ঠান্ডা করার মত বাতাস। পাশের বন্ধুটি বক বক করে যাচ্ছে। কিছু শুনছি... কিছু শুনছিনা। আমার আরো একটি বদ-স্বভাব। যখন বুঝি মানুষ কি বলতে যাচ্ছে... তখন বাকীটুকু শুনার প্রয়োজন বোধ করিনা। অন্যকিছুতে ধ্যন দেই। এখান থেকে চারদিক ভালোই দেখা যাচ্ছে। বিশাল বিল্ডিংগুলোর জানলাগুলো থেকে আলো ঠিকরে বের হচ্ছে। ভেতরে মানুষজন হঠাৎ উদয় হয়, আবার হঠাৎ অদৃশ্য হয়। কেউ কেউ পা ছড়িয়ে দলবেঁধে টিভি দেখছে... কেউ কেউ ঘুমানোর আয়োজন... কেউ কেউ বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে... কয়েকটা বাচ্চা দেখি হাত বাড়িয়ে একে অপরকে ছুয়ে দেখছে... মজার দৃশ্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাও সে তুং-এর 'পিপলস কমিউন' ব্যবস্থা যেভাবে ৩-৪ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬



চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল... ...বাকিটুকু পড়ুন

আমার রিসাচ পেপার পাবলিশভ

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৮:৩৪

Hailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

×