বিসংবাদ
মানুষের বহু রূপ নিপুণতা দেখে আজ আমি আকৃষ্ট!
চেহারার আড়ালে অজ্ঞাত সবার-ই অন্য এক আকার,
কারো সুদর্শন চলাফেরার মাঝে লুক্কায়িত থাকে নোংরামি-
অন্যের যাপিত তৃপ্তির অহন কেউ দেখতে চায় না।
প্রসিদ্ধি কেবল ঈর্ষার তরঙ্গে ভাসিয়ে দেয়;
ঐশ্বর্যের লোভ বিত্তশালী ব্যক্তির কখনো ফুরায় না,
কারো অগ্রগতির প্রবলতা কাঁটায় ঘিরে দেয় আপনজন:
কুৎসিত তমসায় কিঞ্চিত হয়ে গেছে মানসিকতা।
পর্দার অন্তরালে তবু কেউ আছে মনুষ্যের ভূমিকায়,
হৃদয় তটে যার উদারতার আলোক হাসে-
অসময়ের সুহৃদ হয়ে হাত বাড়িয়ে দেয়ার অনুগ্রহ।
বিশ্বাসের মর্যাদাটা কেমন জানি হারিয়ে যাচ্ছে;
তলিয়ে যাচ্ছে ভাবের জগৎ পরশ্রীকাতরতার অন্তরঙ্গে,
আধুনিকতা পাল্টে দিচ্ছে বেঁচে থাকার মনোভাব,
নিষিদ্ধ পথের অভিযাত্রী হয়ে এগিয়ে চলা চিন্তাশূন্য।
অপ্রত্যাশিত কিছু পাওয়া হঠাৎ করে দেয় অবাক!
ললাটের লিখনিতে হয়তো এটাই অঙ্কিত ছিলো?
নয়তো জীবনের দ্বন্দ্বে খুঁজে পাওয়া হিরণ সফলতা,
তবু যথার্থ অনুরাগের সে চাওয়াগুলো অপূর্ণই রয়ে যায়।
আলোচিত ব্লগ
জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন
ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।
আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন
ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন
কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন
চাকরির জন্য সুপারিশ

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।