somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিপ্রহরের রোদ্দুরের গাঙচিল

০৪ ঠা আগস্ট, ২০১২ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমুদ্র সাঁতারে অবলীলায় যাওয়ার জন্য গাঙচিলের আপত্তি ছিল না । সমুদ্রের বুকের উপর দিয়ে অথবা নীল জলরাশির উপর ডানা মেলে উড়ে যেতো দূর থেকে বহুদূরে। হয়তো যখন ক্লান্তি ধরে আসতো খুঁজে নিতো কোন জাহাজের পাটাতনে খানিক একটু আশ্রয়। মাঝ সমুদ্র থেকে উড়ে যেতে যেতে নীল আকাশের সাথে সন্ধি করে ফেলতো। একটু একটু করে আকাশের ঠিকানায় পৌঁছে যেতো। আবার একটু একটু করে নীল জলের কন্যার ভালোবাসায় নীচে নেমে আসতো। আর একটু একটু দীর্ঘায়িত দ্বিপ্রহরের রোদ্দুরকে আপন করে নেওয়ার আপ্রান চেষ্টায় সে অবিরত থাকতো।

দ্বিপ্রহরের রোদ্দুরের ভালোবাসায় নিজেকে উড়িয়ে দিতো গাঙচিল ডানা মেলে। পালকের ভাঁজে ভাঁজে দেহের সবটুকু জায়গায় রোদ শুষে নিতো সে। মাঝে মাঝে অভিমান করতো যেদিন মেঘে ঢেকে দিতো দ্বিপ্রহরের রোদ্দুরকে। হয়তো ভাবতো , আজ সে মেঘের বালিকা হয়েই আসবে। তাই তো সমুদ্রের নীল জলরাশির উপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে যাওয়া। কিন্তু সে মেঘ বালিকা হয়ে ধরা দেয়নি গাঙচিলের কাছে। সে বৃষ্টি বিলাসী হয়ে ভিজিয়ে দিয়েছে। উড়ে যেতে যেতে সমুদ্রের নীল জলরাশির সুরে সুরে যখন বৃষ্টিধারা নামতো, তখন বড্ড খারাপ লাগতো গাঙচিলের। সমুদ্র সুর পেলো বৃষ্টিস্নাত, আর গাঙচিলের পেলো শুধুই ভিজে যাওয়া। পরক্ষনেই সে বৃষ্টি থামিয়ে দিয়ে ফিকে হাঁসি দিয়ে যখন দিকে তাকিয়ে থাকতো, তখন হয়তো সব অভিমান ভেঙে যেতো গাঙচিলের।

এতোটা ভিজে যাওয়ার পর এতোটা রোদ্দুরে ভালোবাসা কে বুঝে কখন দিয়েছিল গাঙচিলকে ! কেউ তো দেয়নি। আরও একবার উড়ে উড়ে ঘুরে ঘুরে দ্বিপ্রহরের রোদ্দুরে গাঙচিল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×