somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ভুলে যাই.....

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

……বলা নেই কওয়া নেই হুট করেই বৃষ্টি নেমে এলো।রাত ৩ টার দিকে আয়,কিন্তু না এই সুন্দর বিকালেই আসতে হল।ভিজে ভিজে বাসার আসার মুড নেই।কোথাও অপেক্ষা করার ও মুড নেই।বৃষ্টির জন্য কেনই বা অপেক্ষা করবো?
মুখের কাছে সিগারেটে নিয়ে এসে টান দিতেই বুঝা গেল যে না আজ আর বৃষ্টির সাথে পারা যাবেনা।অন্তত সিগারেটের সুস্থতার জন্য হলেও কোথাও একটু থেমে থাকা উচিত।ছোট একটি মার্কেটের সামনে দাঁড়ালাম।অনেক মানুষ দাড়িয়ে আছে যাদের শরীরে একটু হলেও বৃষ্টির ছোঁয়া লেগে আছে।কারও চুলে একটু কারও আবার জামায় একটু।বৃষ্টি ছুঁয়েছেই সবাইকে।তবু সবার চোখে মুখে আতংক।কখন যাবো বাসায়? কখন গরম বিছানায় শরীর ছেঁড়ে দিয়ে আরাম করে ঘুম দিবো?
এসব ভাবতে ভাবতেই হুট করে পেছন থেকে এক মেয়ে নক করে জানতে চাইল ছাতা আছে কিনা আমার কাছে।চশমার ফাক দিয়ে তাকে চেনা যাচ্ছেনা।চশমাটা খুলে তার দিকে তাকালাম।কে যেন মেয়েটা? বাংলাভিশন,এনটিভি,বৈশাখী!! কোথায় দেখেছি তাকে?
এসব ভাবতে ভাবতেই মেয়েটি জোরে চেঁচিয়ে বলল
-‘ভাইয়া আমি “শারলী”,আপনার পাশের দুই বাসা পরে থাকি।ঐ যে একদিন আপনার পেপার থেকে নকশা লুকিয়ে রেখেছিলাম।
ও আচ্ছা মনে পরেছে বলে চুপ থেকে গেলাম।আসলে তাকে মনে পড়তে সময় লাগবে।ইদানীং মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে।অনেকটা আমার ল্যাপটপের ভাইরাস যুক্ত সি ড্রাইভের মত।
-ছাতা নেই।আমার কখনও ছাতা ছিলও না।চল একটা কিনে ফেলি।
-থাক ভাইয়া কিনতে হবেনা।বৃষ্টি কমলেই চলে যাবো।
-আচ্ছা ছাতার দাম কত? অনেক দাম?
-আপনি ছাতার দামও জানেন না? চশমা পরা ছেলেদের আমার অনেক জ্ঞানী মনে হয়।
-তো তুমি চশমা নিয়ে নাও।
-নাহ চশমা পরা মেয়েরা জানি কেমন হয়।তাছাড়া সুন্দর চোখে চশমা পড়তে নেই।
-তোমার চোখ সুন্দর?
-অবশ্যই।
কথা বলতে বলতে বুঝা গেল এই মেয়ের সাথে আর কিছুক্ষণ কথা বললে আমার ৫ বছরের স্মৃতি মাথা থেকে চলে যাবে।কারণ ও একটার পর একটা জাগতিক জীবনের আমার ব্রেনে পুশ করতে চাইছে।যেটা আমার জন্য খুবই পেইনফুল।
মেয়েটি কিছুক্ষণ চুপ করে দাড়িয়ে আছে।তার সাথে এখন আর কথা বলতে ইচ্ছে হচ্ছেনা।আসলে ওর চোখের দিকে তাকিয়ে বুঝা গেল ওর চোখ এতটা সুন্দর না যতটা ও ভাবে।ওর সব থেকে সুন্দর হল ওর ঠোঁট জোড়া।কিন্তু মেয়েরা ঠোঁটের প্রশংসা কমই করে।হয়তো ভাবে ঠোঁটের সৌন্দর্য নিয়ে কথা বললে কেউ জোর করে চুমু দিয়ে দিবে।
-চলুন রিকশা নিয়ে চলে যাই।
-আচ্ছা চলুন।
মেয়েটি রিকশাকে বলল নিকেতন যাবে।আচ্ছা আমিতো নিকেতন থাকিনা।তবু রিকশায় উঠলাম।জানিনা কেন যাচ্ছি।
-আমরা নিকেতন যাচ্ছি কেন?
-আপনি নিকেতন ৩ নাম্বার ব্লকে থাকেন তা কি ভুলে গেছেন?
-তুমি কিভাবে জান?
-বা রে আমি জানবো না!! প্রতিদিন বিকালে আপনাকে একা বসে থাকতে দেখি ছোট জলপাই গাছটার নিচে।
-মেয়েটির কথা শুনে মনে হচ্ছে সে ঠিকই বলছে।তাকে বিশ্বাস করা যায়………
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×