somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৫ বছর পর বাংলায় ভাষণ শুনবে জাতিসংঘ সাধারণ পরিষদ

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘ ৩৫ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন কোনও সরকার প্রধান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে এ ভাষণ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বক্তা হিসেবে ভাষণ দেবেন।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১২টার মধ্যে তার ভাষণ দেওয়ার সময় নির্ধারিত আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভের পর ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু।

তবে জাতিসংঘের কোনও অধিবেশনে বাংলায় ভাষণদানকারী সরকারপ্রধানদের মধ্যে তৃতীয় ব্যক্তি হবেন শেখ হাসিনা। কারণ, ১৯৯২ সালে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের শিশুবিষয়ক এক বিশেষ অধিবেশনে বাংলায় ভাষণ দেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধিদের অন্যতম ইফতেখার আহমদ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন।"

তিনি আরও বলেন, "১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের শিশু বিষয়ক এক বিশেষ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন।"

"আমিই তার বাংলা ভাষণের ইংরেজি করেছিলাম," বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের তখনকার মহাপরিচালক ইফতেখার চৌধুরী।

এ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
লিংক দেখুন
http://www.bdnews24.com
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×