কোমলমতি শিক্ষার্থীদের পর্ণোগ্রাফির আসক্তি থেকে বাঁচানোর দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে প্রাদেশিক সরকার। অন্টারিওর প্রিমিয়ার ড্যালটন ম্যাকগুইনটি স্পষ্ট ভাষায় বলেছেন, সরকার পর্ণো পুলিশ নয়। সন্তানদের পর্ণোগ্রাফির হাত থেকে রক্ষার দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন।
প্রিমিয়ার ম্যাকগুইনটির এই বক্তব্য নিয়ে কমিউনিটিতেও মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। অভিভাবকদের মধ্যে অনেকেই যেমন প্রিমিয়ারের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। অনেকেই আবার সমর্থনও করেছেন।
পর্ণোগ্রাফি এই সময়ে বিশ্বজুড়ে নতুন এক উপদ্রব হিসেবে আবির্ভূত হয়েছে। কোমলমতি ছেলেমেয়েদের যৌনকর্মে ব্যবহার করেও পর্ণোগ্রাফির বিস্তার ঘটছে আশংকাজনকভাবে। জাতিসংঘের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুসারে, সারা বিশ্বে প্রায় ৪ মিলিয়নের বেশি ওয়েবসাইট রয়েছে যেখানে শিশু-কিশোরদের যৌনকর্মে ব্যবহারের ছবি ব্যবহার করা হচ্ছে। পাবলিক কম্পিউটার, ইনটারনেট চ্যাটরুম থেকে সখ্য করে ছেলে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে এই সব পর্ণো ছবিতে ব্যবহার করা হয় বলে জাতিসংঘের পর্যবেক্ষণে বলা হয়েছে। কানাডাতেও অপ্রাপ্ত বয়স্কদের যৌন কেলেংকারির সূত্র ধরে খুন খারাবির ঘটনাও ঘটেছে।
এই সব বিষয় বিবেচনা করেই কনজারভেটিভ পার্টির কেমব্রিজ এলাকার এমপিপি গ্যারি মার্টিনিউক শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাবলিক লাইব্রেরীগুলোতে বাধ্যতামূলকভাবে পর্ণো নিরোধক সফ্টওয়্যার চালু করার একটি বিল সংসদে পেশ করার প্রতিক্রিয়ায় প্রিমিয়ার এই মন্তব্য করেন। কনজারভেটিভ এমপিপির ওই বিলটি আইনে পরিণত হতে ক্ষমতাসীন লিবারেল পার্টির সমর্থন লাগবে। প্রিমিয়ারের এই বক্তব্য থেকে ধারণা করা যায়, লিবারেল পার্টি এই বিলটিকে সমর্থন জানাবে না।
প্রিমিয়ার তার প্রতিক্রিয়ায় বলেছেন,স্কুল এবং লাইব্রেরীর কম্পিউটারে পর্নোগ্রাফীর ব্যবহার করার কাজটি সরকারের নয়। এই দায় দায়িত্ব সত্যিকারভাবেই বাবা মায়ের। তিনি বলেন,‘বাড়েিত প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তটি নিয়েছেন আপনি। কাজেই আপনারই দায়িত্ব আপনার সন্তান ওই প্রযুক্তি কিভাবে ব্যবহার করছে। আপনার সন্তানকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা থাকলে, বাজারে নানা ধরনের কম্পিউটার ফিল্টার পাওয়া যায়। আপনি সেটি কিনে ব্যবহার করতে পারেন।’
বিলটি উত্থাপনকারী কনজারভেটিভ পার্টিরএমপিপি বলেছেন,স্কুলের শিক্ষক কিংবা লাইব্েররীর কর্মচারীরা সার্বক্ষণিকভাবে এই সব দেখভাল করবে এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বর্তমানে মাত্র ২৫ থেকে ৩৫ শতাংশ স্কুলে এই ধরনের সফ্টওয়্যার ব্যবহৃত হচ্ছে। আইন দ্বারা বাধ্যতামূলক নয় বলেই বাদ বাকী স্কুল কিংবা লাইব্রেরী এই ব্যাপারে উদ্যোগী হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
click
http://www.notundesh.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


