somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ স্বাধীন নাকি পরাধীন নাকি কারো দাস?

১১ ই আগস্ট, ২০১২ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ স্বাধীন নাকি পরাধীন?
আপনার কি মনে হয় আপনি স্বাধীন নাকি পরাধীন? আরেকটু ভাবুন উত্তরটা একটু পরে দিলেও হবে। মানুষের প্রবৃত্তি হল কারো দাসত্ব স্বীকার না করা। প্রতিটি মুহূর্তে সে কারো না কারো দাসত্ব করে যাচ্ছে, শুধু মাত্র নিজের অহংবোধ এর কারণে স্বীকার করতে রাজি নয়। এবার আসি আমার প্রশ্নে, আপনি কি স্বাধীন নাকি পরাধীন। আমার দ্বিতীয় প্রশ্ন হল আপনি কার আধীনে বা কার দাসত্ব করছেন। কার কথাকে আপনি বিনা বাক্য ব্যায়ে মেনে নিচ্ছেন। কার ইচ্ছার উপর টু শব্দটুকু পর্যন্ত আপনি করতে পারেন না। এমন এক বা একাধিক সত্তা অবশ্যই আছে। হয়ত আপনার আফিসের বস, আপনার পরিবারের কেউ বা রাজনৈতিক বা অর্থনৈতিক যে কারই হোক না কেন আপনি অবশ্যি পরাধীন, কারো দাসত্ব করছেন ।

মানুষের প্রবৃত্তি মাথা নত করা?
দ্বিমত পোষণ না করলে আপনাকে মানুষ ভাবা কঠিন। আপনি অতিমানব বা ফেরেস্তার পর্যায়ে না হলে আপনি মাথা নত করতে চাইবেন না। কিন্তু দাঁড়ান আপনি কি সত্যিই মাথা নত করেন না? আপনি কি কোন জরুরি ফাইল উপরস্থ কোন কর্মকর্তার চাপে বা আর্থিক লোভে পারে আটকে রাখেন নি? প্রথম ক্ষেত্রে আপনি মাথা নত করলেন আপনার মতই একজন মানুষের কাছে আর দ্বিতীয় ক্ষেত্রে নিজের লোভ লালসা আর চাহিদার কাছে। চলুন দেখে নেই আমরা আর কার কার কাছে মাথা নত করে থাকি

১. আমরা আমাদের জৈবিক, মানসিক কামনার কাছে মাথা নত করি, তার দাসত্ব করি
২. কল্পিত কারো কাছে মাথা নত করি (আল্লাহ, ভগবান ইত্যাদি)
৩. জাতির ইচ্ছা, চাহিদার কাছে মাথানত করি (সব আমেরিকান যুদ্ধ পছন্দ করেন না, কিন্তু জাতির চাহিদার কথা ভেবে সম্মতি দেন)
৪. রাষ্ট্রীয় ক্ষমতা, ধন দৌলতের কাছে মাথা নত করি


মাথানত করব না কারো দাস হব না
খুব সুন্দর ভাবনা কিন্তু বাস্তবতা বিবর্জিত। আপনি আপনার বসের অনৈতিক ইচ্ছাগুলো পূরন না করলে আপনাকে চাকরিতে রাখবে না। আপনি আপনার দৈহিক, জৈবিক কামনার কাছে সদাবনত। সুতরাং আপনি আপনার কামনা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে বসকে রাগাতে চাইবেন না। আরেকটু অগ্রসর হই। আপনার এলাকার এক চাঁদাবাজ ১০০০০টাকা চাদা চাইল। আপনি যদি বড় কেউ না হয়ে থাকেন তাহলে কিন্তু মাথানত করে টাকাটা দিয়ে আসবেন। অবশেষে বর্তমান সমাজের শক্তিগুলো। আপনি যে কোন প্রকার রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য বিশেষ কোন রাজনৈতিক গোষ্ঠীর সাপোর্ট করতে পারেন আর্থিক বা সামাজিক ভাবে। সবগুলো ক্ষেত্রেই আপনি কারো না কারো কাছে মাথা নত করছেন। কারো কেনা গোলাম হচ্ছেন। আপনি সরকারের বেধে দেওয়া আইনানুসারে জীবনযাপন করছেন কারণ সরকারকে সর্বভৌম স্বীকার করেন। অথবা সর্বশক্তিমান কোন খোদার শরণাপন্ন হচ্ছেন। তার সকল আদেশ উপদেশ অন্য নিয়ম নীতিগুলোর(যেমন পারিবারিক, সামাজিক, সরকারের) উপর প্রাধান্য দিচ্ছেন। সুতরাং বলার সুযোগ নেই আপনি কারো কাছে মাথা নত করেন না বা আপনি কারো দাস না।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×