somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুষ না দেওয়ায় থানায় একজনকে পেটাল পুলিশ

১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মান্দা থানার ভেতরে দিপেন কুমার সরকার (৩২) নামে নওগাঁ জজ কোর্টের এক আইনজীবির সহকারীকে হকিষ্টিক দিয়ে পিটিয়েছে পুলিশের উপপরিদর্শক (এসআই)। দাবি করা ঘুষ না দেয়ায় থানার এসআই শফিকুল রহমান এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। পুলিশের পিটুনির শিকার দিপেন উপজেলার সাহাপুকুরিয়া গ্রামের শ্রী দ্বিনেশ চন্দ্র সরকারের ছেলে। প্রতিকার চেয়ে শনিবার রাতে দিপেনের চাচা অ্যাডভোকেট বিশ^জিত সরকার থানার ভারপ্রাপ্টø কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
এব্যাপারে এসআই শফিকুর রহমান দিপেনকে শারিরিক নির্যাতন ও ঘুষ দাবির কথা অস্বীকার করে বলেন, আসামীর লোকজনের কাছে থেকে আমার নাম করে টাকা নিয়ে আমাকে ১ হাজার টাকা দেয়ার চেষ্টা করলে আমি তাকে আটক করি। পরে আইনজীবি সহকারির পরিচয় দেওয়ায় পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেই।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, তার জখম দেখে মনে হয় তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। মান্দা সদর ইউপি চেয়ারম্যান এজাজ আহমেদ হিন্দুল বলেন, এই ঘটনার তদšø করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। মান্দা থানার ওসি আব্দুল­াহ হেল বাকী বলেন, আমি এই ঘটনার কথা গতরাতে জেনেছি। আইনজীবি সহকারি দিপেনের জখমও দেখেছি। তদšø করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিশ^জিৎ সরকার জানান, মান্দা থানায় সাইকেল চুরির একটি মামলায় পাশের রাজশাহী জেলার কেশরহাট এলাকার জনৈক গোলাম রব্বানীকে গ্রেফতার করে ওই মামলার তদšøকারী কর্মকর্তা থানার এসআই শফিকুর রহমান। তাকে আদালতে সোর্পদ করে গত ১১ মার্চ ১ দিনের রিমান্ডে থানায় নিয়ে এসে মারপিট করে। ২০ হাজার টাকা দিলে তাকে মারপিট করা হবে না বলে ওই আসামীকে দিয়েই গোলাম রাব্বানীর বাড়িতে খবর পাঠানো হয়। খবর পেয়ে গোলাম রাব্বানীর দরিদ্র বাবা আব্দুর রহমান ওইদিন মান্দায় ছুটে আসেন। তিনি মামলার আইনজীবী অ্যাডভোকেট বিশ^জিত সরকারের মান্দা ফেরিঘাট চেম্বারে যান। আসামীর বাবা থানা চিনতে না পারায় দিপেন ওইদিন রাত ৮টার দিকে তাকে নিয়ে থানায় গেলে এসআই শফিকুর ২০ হাজার টাকা দিলে রিমান্ডে নেয়া ওই আসামীকে আর মারপিট করা হবে না বলে তাদের কাছে ঘুষ দাবি করে। এসময় গোলাম রাব্বানীর বাবা একজন গরির মানুষ উলে­খ করে দিপেন ২ হাজার টাকায় বিষয়টি রফা করার চেষ্ঠা করেন। এনিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে এসআই শফিকুর রহমান হকিষ্টিক দিয়ে দিপেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এই মারপিটের ঘটনা জানাজানি করলে আহত দিপেনকে সাইকেল চুরিসহ বিভিন্ন মামলায় জড়ানো ও ক্রসফায়ার করার হুমকি দেন। এরপর তার কাছ থেকে ৫ হাজার টাকা ও সাদা কাগজে স্বার নেন শফিকুর। প্রাণভয়ে দিপেন ঘটনাটি চেপে গেলেও শুক্রবার গোসল করার সময় দুই বাহু, হাত ও পিটে কালসিটে দগ দগে দাগ দেখে ফেলে পরিবারের লোকজন। পরিবারের লোকজন ওইদিন তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। চিকিৎসা শেষে শনিবার রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×