somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযোগনামাঃ - সমস্যা যখন আমাদের প্রিয় সামহোয়ারইনব্লগ ও কিছু ঘুমন্ত ব্লগার ভাইবোন

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

বাংলাদেশে বা সম্ভবত বাংলা ভাষায় সবচেয়ে বড় ব্লগ প্লাটফর্ম “সামহোয়ারইনব্লগ” যেখানে ব্লগারগণ - নিজের, পরিবারের, ভালোবাসার মানুষের, সমাজের, পরিবেশের, রাজনৈতিক এবং সর্বোপরি দেশের ও প্রবাস জীবনের দুঃখ কষ্ট ব্যাথা, ভালোলাগা মন্দলাগা তুলে ধরেন, ব্লগে একটি পোষ্ট দিতে যথেষ্ট পড়ালেখা করা ছাড়াও যথেষ্ট মেধা ও সময় ব্যায় করতে হয়, যা আমার মতো সামান্য মানুষ যদি বুঝতে পারি সেই ক্ষেত্রে সামহোয়ারইনব্লগ আমার চাইতে শত সহস্রগুণ ভালো বোঝেন, সেখানে দেখা যায় ব্লগে পোষ্ট দেওয়ার পর কারো না কারো জরূরী বা আবেগময় বা বিষাদগ্রস্থ মন্তব্য মুছে দিয়ে সামহোয়ারইনব্লগ একটি ছোট্ট মন্তব্য বসিয়ে দেন “এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী” - বলা বাহুল্য সামহোয়ারইনব্লগের উক্ত মন্তব্যের ফন্ট সাইজ এতোই ছোট যে ম্যাকমিলান কোম্পানীর বাইনোকিউলার বা দুর্বিন দিয়ে পড়তে হবে, সাধারণ ৬/৬ চোখে ধরা পড়ার কথা না !!!

আমি সামান্য অনিয়মিত ব্লগার, সামহোয়ারইনব্লগের মন্তব্য মুছে দেওয়া শর্তাবলী’র চাপে দুঃখে ক্লান্ত হয়ে আমি আমার নিজের দেওয়া ৫৪-৫৫ টি পোষ্ট নিজে মুছে দিয়েছি, সামহোয়ারইনব্লগ কি জানেন বর্তমানে ব্লগে সর্বোচ্চ কতোজনের ব্লগারের উপস্থিতি থাকেন ? আমার দেখা ৯২ জন !!! এর বেশী ইদানিং আমি দেখি না - হয়তোবা আমার দেখাতে ভুল থাকতে পারে, হয়তোবা!!! তবে যদি আমার দেখা সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে হবে ব্লগে ব্লগারগণ ক্লান্ত, ‍কোনো কারণে দুঃখিত, বিরক্তও।

সামহোয়ারইনব্লগে অভিযোগ করতে পারি তবে তাঁকে কি করনিয় তা বলার মতো জ্ঞান বা দুঃসাহস আমার নেই, সামহোয়ারইনব্লগ আমার প্রিয় ব্লগ, আমার মনে হয় প্রিয় যা কিছু আছে তাঁর ক্ষতি বা অবমুল্যায়ন যে কারো কাছে কষ্টকর ও কষ্টদায়ক - আমার কাছেও, সামহোয়ারইনব্লগ কি আমাদের সমস্যা নিয়ে বিবেচনা করবেন ?


কিছু ঘুমন্ত ব্লগার ভাইবোন

ব্লগে শুধু কিছু না - বেশকিছু ব্লগার ভাইবোন আছেন যারা ব্লগে পোস্ট দেন এবং আমরা অন্যান্য ব্লগারগণ মনোযোগ দিয়ে পড়ি তার পোষ্ট এবং মন্তব্য করি কিন্তু কোনো প্রত্যুত্তর পাই না, বারংবার তার পোষ্টে যাই তার ভিউ সংখ্যা বাড়ে তাতে, তবে আমাদের মন্তব্যের কোনো প্রত্যুত্তর আসে না !!! হয়তোবা তিনি ভেবে থাকবেন “একখানা পোষ্ট দিয়াছি এবং খেলা জমাইয়া দিয়াছি হাঃ হাঃ হাঃ হাঃ চলছে গাড়ী মুড়ির টিন - আমাকে সবাই সাইট দিন” !!! আসলেই কি আপনি সাইট চাচ্ছেন নাকি আপনি আপনারা ব্লগে পোষ্ট দিয়ে ঘুমিয়ে পড়েন - বড় জানতে ইচ্ছে করে - আপনারা কি জানেন সামহোয়ারইনব্লগে অন্যান্য ব্লগারগণ কতোটা ক্লান্ত আপনাদের এইসব কর্মকান্ডে !!!

উৎসর্গঃ- আমার অভিযোগনামা লেখাটি উৎসর্গ করছি ব্লগার প্রামানিক ভাই কে, যিনি কবিতা লেখেন আমাদের জীবনের প্রতিনিয়ত বাস্তবতা নিয়ে, যদি পূর্বজন্ম ও পুনর্জন্ম থেকে থাকে আমাদের প্রামানিক ভাই পূর্বজন্মেও একজন কবি ছিলেন এবং অবস্যই আমাদের সুপরিচিত বড় মাপের একজন কবি। তার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ।

ছবি: সার্চ ইঞ্জিন গুগল
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×