
শুভ জন্মদিন “পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তোমার জন্য রইলো আকাশের লক্ষ কোটি অগনিত নক্ষত্রসম ভালোবাসা।
পুরো নাম: মাইকেল জোসেফ জ্যাকসন
জন্ম: ২৯ অগাষ্ট, ১৯৫৮ গ্যারী, ইন্ডিয়ানা, ইউনাইটেড ষ্টেট্স অব আমেরিকা
মৃত্যু: ২৫ জুন, ২০০৯ লজ এ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড ষ্টেট্স অব আমেরিকা
মাত্র ৫০ বছর বয়ষে দ্যা কিং অব দ্যা পপ মাইকেল জ্যাকসন আমাদের ছেড়ে চলে যান - অনন্ত নক্ষত্র বীথির দেশে !!!
মাইকেল জ্যাকসন অদ্ভুত এক মানুষ অথবা ফেরেশতা, পৃথিবীর আকাশে মানুষের চোখে দেখা সবচেয়ে বড় নক্ষত্র, পৃথিবীতে আর কোনো তারকা এতো আলো দিয়েছে জানা নেই, তাঁর গানে ছেলে মেয়ে পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সবাই জেগে উঠেছে নতুন প্রাণে - হয়তোবা অন্য কোনো ভুবনের সুর, হয়তোবা মাইকেল জ্যাকসন অন্য কোনো পৃথিবীর মানুষ !
গান গেয়ে আর কখনো কেউ বলবে না “তোমাদের জন্য ভালোবাসা” ! মানুষের জন্য মানুষের ভালোবাসা আর কল্যানে তিনি গান গেয়ে মোহিত করেছেন লক্ষ কোটি শ্রোতা, দর্শক - আমরা শ্রোতা, দর্শক উল্লসিত হয়ে কেঁদেছি, হেসেছি, চিৎকার করেছি, জামা কাপড় ছিড়েছি, অজ্ঞান হয়েছি । যদি পুনর্জন্ম থেকে থাকে মাইকেল জ্যাকসন হয়তো আবারো আসবেন, আমাদেরই পৃথিবীতে আমাদেরই মাঝে, আমাদের জীবনানন্দ দাশের কবিতায়:
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
দুঃখগাথা: - পপ সম্রাট মাইকেল জ্যাকসন জীবিতকালে আমি তিন বার আমেরিকা ভ্রমণ করেছি, কিন্তু পর্দায় দেখা রাজকুমার আর ভালোবাসার অনন্ত নক্ষত্রকে আমি কখনো সামনা সমানি দেখা্র সুযোগ পাইনি ।

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




