somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিখোঁজ ব্লগারদের খোঁজে

০৫ ই মে, ২০২১ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক ব্লগার আছেন যারা ব্লগের পোস্ট পড়েন তারপর মন্তব্য করেন, পোস্টের বিষয়বস্তু জেনে শোনে বুঝে বিস্তারিত আলোচনার সারমর্ম নিয়ে মন্তব্য করে থাকেন। তারা নিঃসন্দেহে ব্লগের অলংকার। বিখ্যাত বন্দর নগরী চট্টগ্রামের একটি প্রসিদ্ধ স্থানের নাম অলংকার - সে গল্প অন্য একদিন করবো। এই অলংকার ব্লগার যারা আছেন তাঁরা আমাদের গর্ব আমাদের অহংকার। ব্লগার আহমেদ জী এস ভাই, ব্লগার ডঃ এম এ আলী ভাই, ব্লগার চাঁদগাজী ভাই, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, বিদ্রোহী ভৃগু ভাই, প্রামানিক ভাই, খায়রুল আহসান ভাই নিঃসন্দেহ অলংকার ব্লগার। ব্লগে আরোও অনেক অনেক গুণী অলংকার ব্লগার ছিলেন - আছেন যারা এখন প্রায় অনুপস্থিত। আর তাঁদের খোঁজে আজ সামন্য একটি চেষ্টা। জরুরী নয় পোস্টে ৫০ থেকে ১০০টি মন্তব্য হতে হবে, জরুরী হচ্ছে পোস্টে অলংকার ব্লগারদের উপস্থিতি। তাঁরা যেমন চমৎকার চমৎকার পোস্ট দিয়ে থাকেন ঠিক তেমনি তাদের মন্তব্য প্রতিমন্তব্যগুলোও হয় চমৎকার চমৎকার। ব্যক্তিগতভাবে আমি তাঁদের কাছে ঋণী ও কৃতজ্ঞ।

ব্লগার এমজেডএফ সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ০৪ঠা মার্চ, ২০২০ সময়: রাত ৩:৫০
ব্লগার জুনায়েদ বি রহমান সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২২শে মার্চ, ২০২০ রাত ১১:২৬
ব্লগার সুপারডুপার সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২২শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫
ব্লগার স্বপ্নবাজ সৌরভ সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২৮শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৯
ব্লগার উদাসী স্বপ্ন সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১৬ই জুন, ২০২০ রাত ২:০২
ব্লগার সনেট কবি সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
ব্লগার খাঁজা বাবা সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯
ব্লগার ভ্রমরের ডানা সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:১০
ব্লগার মোগল সম্রাট সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫
ব্লগার সম্রাট ইজ বেস্ট সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩
ব্লগার নীলপরি সর্বশেষ মন্তব্য ও মন্তব্য উত্তর করেছেন ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৩


উল্লেখিত সকলে মাত্র গত বছরও নিয়মিত ব্লগার ছিলেন। এছাড়া নিয়মিত ব্লগারদের মাঝে ব্লগে অনুপস্থিত আছেন ব্লগার রক বেনন, সেলিম আনোয়ার, অন্তরন্তর, স্রাঞ্জি সে, ল (রহমান লতিফ) সহ আরোও অনেকে। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে সকল ব্লগারদের খোঁজ নেওয়া প্রায় অসম্ভব বিষয়। তারপরও সকল ব্লগারদের পোস্টে আমি মন্তব্য করেছি আপনারা কেমন আছেন ব্লগে জানান, আমরা সবাই চিন্তিত। আশা করি নিখোঁজ ব্লগার ও তাঁদের সাথে যে সকল ব্লগারদের যোগাযোগ আছে তাঁরা একটি সংবাদ দিয়ে আমাদের চিন্তামুক্ত করবেন।

ছবিঃ সজনে পাতা। স্যামসাং ৭ সিরিজ। ভাতে মাছে বাঙালী বলে একটি প্রচলিত কথা আছে, আমি নিরামিষভোজী মানুষ অর্থাৎ শাক সবজিতে বাঙালী, ছবিতে ঝকঝকে সজনে পাতা দেখা যাচ্ছে, বাজারে সজনে সচরাচর দেখা যায় না। তাছাড়া সজনে যেমন মোটামোটি দুর্লভ ঠিক তেমনি সজনে গাছও দুর্লভ। সজনে পাতা শাক হিসেবে কেমন মজাদার তা নিয়ে বিস্তারিত পোস্ট দিবো ভাবছি। মানুষ হিসেবে আমি কাজের বিনিময়ে খাদ্য শ্রেণীর। তাই খাদ্য নিয়ে গ্রাম, মফস্বল, শহর, বন্দর নগরী ও রাজধানী থেকে শুরু করে দেশ বিদেশের অনেক অনেক গল্প বলার আছে। আশা করি সময়ে সে সব গল্প করবো। আজকের মতো সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।


কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।





সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৪
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

শার্টে নেই গুলির ছিদ্র, অথচ বুকে আঘাত! আবু সাঈদের মৃত্যু রহস্য কি তবে চিরকালই ধামাচাপা পড়ে থাকবে?"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:২৫



কাউকে মহিমান্বিত করতে গিয়ে যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা ভুলে যায় যে সত্যের আলোয় একদিন সব অন্ধকার কেটে যায়! ২০২৪ সালের সেই ঘটনার পেছনের আসল সত্যটা কি অবশেষে সবার সামনে... ...বাকিটুকু পড়ুন

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে... ...বাকিটুকু পড়ুন

"আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে?" (স্মৃতিচারণামূলক)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জাহাঙ্গীর স্যার সমাজ পড়াচ্ছেন। ক্লাস সেভেনের সমাজ বই। পুরো ক্লাসরুম নীরব। আমি ঠিক পিছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছি। স্যার একটি করে লাইন পড়েন আর একটু থামেন। তারপর আবার পড়েন। "সম্রাট... ...বাকিটুকু পড়ুন

×