somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শোক সংবাদ - কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর আমাদের মাঝে আর নেই।

২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-:একটি শোক সংবাদ:-

কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর গতকাল শুক্রবার ২৩শে জুলাই ২০২১ইং রাত ১০ টা ৫৬ মিনিটে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরম করুণাময় আল্লাহপাকের কাছে উনার আত্মার মাগফিরাত প্রার্থনা করছি। ৭১এর মুক্তিযোদ্ধা ৭১ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া তাঁর উচ্চ রক্তচাপ ও উচ্চ ডায়াবেটিস ছিলো বলে জানা যায়।

ফকির আলমগীর ষাটের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন। তিনি বাঁশীবাদকও ছিলেন। দেশের আন্দোলন-সংগ্রামে গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন।

ফকির আলমগীর ২১শে ফেব্রুয়ারী, ১৯৫০ সালে ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মো. হাচেন উদ্দিন ফকির ও মাতা বেগম হাবিবুন্নেসা। ফকির আলমগীর ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন তিনি। ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসংগীতের অতীত ও বর্তমান, আমার কথা, যাঁরা আছেন হৃদয়পটে’ সহ বেশ কয়েকটি বই রয়েছে তাঁর।

ফকির আলমগীর ও তাঁর সময়ের কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। তাঁর কণ্ঠের প্রায় সবগুলো গান জনপ্রিয় এবং কিছু গান সর্বকালের সর্বশ্রেষ্ট বিপুল জনপ্রিয় হিসেবে গণ্য হয়। তাঁরমধ্যে ‘সখিনা, শান্তাহার, জুলেখা অন্যতম।

বাংলার আকাশের এক চিরো উজ্জল নক্ষত্রের চিরো বিদায়ে আমরা মর্মাহত ও গভীর শোকাহত। আমৃত্যু বঞ্চিত মানুষের পক্ষে গান গেয়েছেন এই গণসংগীত শিল্পী। ভূবন ভুলানো দরাজ কণ্ঠের শিল্পী - শত সহস্র মানুষের ভীরে যার কন্ঠ শুনে বলে দেয়া যেতো এটি ফকির আলমগীরের কণ্ঠ! চলার পথে আর কোনো দিন তাঁর সাথে দেখা হবে না! আর কোনো দিন তিনি গান গাইবেন না! গভীর ঘন কালো চোখে দূর দিগন্তে তাকিয়ে আর কখনো বলবেন না - শান্তাহার! ফকির আলমগীরের মতো আরেকটি শিল্পী বাংলার মাটিতে না কখনো আর জন্ম নিয়েছেন - না কখনো আর জন্ম নিবেন! তাঁর শূন্যস্থান চিরোকাল শূন্যই থেকে যাবে।




সূত্র: দৈনিক কালের কণ্ঠ।
গণসংগীতের মঞ্চ ছেড়ে চলে গেলেন ফকির আলমগীর

কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।





সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:৩৫
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×