somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদের - অমানুষ ও কাজী আনোয়ার হোসেনের - অগ্নিপুরুষ

১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে
তাঁকে শান্তিতে ঘুমোতে দাও।

- একটি ইতালিয়ান সমাধিলিপি।

"এক সময় থেমে যাবে সমস্ত কোলাহল,
ঘুমিয়ে পড়বে ধরণী।
আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা মিটমিট করলে
বুঝবে আমি তোমায় ডাকছি।
সে-রাতে তুমি জেগে থেকো, বন্ধু, ঘুমিয়ে পড়ো না।

আর, হ্যাঁ, ফুলের গন্ধ পেলে,
বুঝে নিয়ো আমি আসছি।
আর যদি কোকিল ডাকে,
ভেব আমি আর বেশী দূরে নেই।

তারপর হঠাৎ ফুরফুরে বাতাস এসে তোমার গায়ে লুটিয়ে পড়লে,
বুঝবে আমি এসেছি।
সে রাতে তুমি জেগে থেকো, বন্ধু, ঘুমিয়ে পড়ো না।”

- বাংলাদেশী দুঃসাহসী এক যুবককে ইতালিয়ান এক বালিকার উপহার দেওয়া একটি গান।


১৯৮০ সনে প্রকাশিত বৃটিশ থ্রিলার সাহিত্যিক এ জে কুইন্যালের লেখা “ম্যান অন ফায়ার” উপন্যাসের কাঠামো থেকে ১৯৮৩ সনে একটি গল্প লিখেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ। সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেন সাহেবের অনুরোধ ও সহযোগিতায় হুমায়ূন আহমেদ সাহেব “অমানুষ” নামক থ্রিলার গল্পটি লিখেন। অমানুষ প্রথমে কাজী আনোয়ার হোসেন সাহেব সম্পাদিত রহস্য পত্রিকায় ধারাবাহিক থ্রিলার হিসেবে প্রথম প্রকাশিত হয়, পরবর্তীতে ধারাবাহিক লেখাটি একটি সম্পূর্ণ গল্প বই আকারে প্রকাশিত হয়। গল্পের মূল চরিত্র বাংলাদেশের একজন যুবক, যার নাম জামশেদ।



এছাড়া ১৯৮৫ সনে একই প্লটে আরোও একটি গল্প দুই পর্বে প্রকাশিত হয়। গল্পটি লিখেন - বাংলাদেশের জনপ্রিয় গল্প চরিত্র মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। অগ্নিপুরুষ -১ ও ২। মাসুদ রানা সিরিজের দুই পর্বে সমাপ্ত অগ্নিপুরুষ ১ ও ২ গল্পের মূল চরিত্র মাসুদ রানা। যারা গল্প উপন্যাস পড়তে পছন্দ করেন তারা নিঃসন্দেহে “অমানুষ ও অগ্নিপুরুষ দুইটি বই পড়তে পারেন।

আমি বই পড়তে ও ছবি দেখতে পছন্দ করি, অবসরে বই পড়ি ছবি দেখি। এ জে কুইন্যালের লেখা ম্যান অন ফায়ার গল্পের প্লটে তৈরি তিনটি সিনেমা যথাক্রমে “ম্যান অন ফায়ার ১৯৮৭, ম্যান অন ফায়ার ২০০৪” আমি দেখেছি এবং অমিতাভ বচ্চনের অভিনীত ভারতের তৈরি “এক আজনবী” ও দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে হুমায়ূন আহমেদের গল্প অমানুষ বা কাজী আনোয়ার হোসেনের লেখা অগ্নিপুরুষ গল্পের ধারে কাছে এই তিনটি সিনেমার একটিও পৌছাতে পারেনি।



পৃথিবীতে বিনিময় ছাড়া কিছুই নেই। ভালোবাসারও বিনিময় আছে। ভালোবাসার বিনিময় ভালোবাসা। ভালোবাসার ঋণ শোধ করতে হয় ভালোবাসা দিয়েই। গল্প অমানুষ ও অগ্নিপুরুষে বাংলাদেশের সন্তান জামশেদ ও মাসুদ রানা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিয়েই ঋণ শোধ করেন। দীর্ঘদিন অথবা আমার ধারনা হয়তোবা আজীবন মনে রাখার মতোই গল্প অমানুষ ও অগ্নিপুরুষ।

শেষ কথা: ব্যক্তিগতভাবে আমি কাজী আনোয়ার হোসেন সাহেব ও হুমায়ূন আহমেদ সাহেবের কাছে চিরঋণী ও চিরকৃতজ্ঞ। সেই গল্প অন্য একদিন হবে কখনো। আসছে বই মেলা ভিত্তি করে অনেকেই অনেক বই পড়ার আগ্রহ করতে পারেন বই পড়তে পারেন। নতুন নতুন লেখা বই পড়ুন। তবে পুরাতন গল্প হুমায়ূন আহমেদের লেখা অমানুষ ও কাজী আনোয়ার হোসেনের লেখা অগ্নিপুরুষ পড়ে দেখতে পারেন। একটি লেখা একটি গল্প একটি বই কতোটা শক্তিশালী হতে পারে আশা করি বই দুইটি পড়ে নিজেই অনুধাবন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।



কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।


সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৮
৩০টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×