
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় ও গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের সহব্লগার জনাব খায়রুল আহসান সাহেবের আম্মা চলতি সপ্তাহে ২৫-০৫-২০২২ ইং ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খায়রুল আহসান ভাইকে শান্তনা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। শুধু এইটুকু বলতে চাই, খায়রুল আহসান ভাইয়ের আম্মা অর্থ আমরা ব্লগবাসী আমাদের সকলের আম্মা। আম্মার রুহের মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহপাক ও বিচারদিনের মালিক রহমানুর রাহিমের কাছে প্রার্থনা করছি, তিনি যেনো আমাদের মা’কে বেহেস্ত নসীব দান করেন। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। আমিন।
সামহোয়্যারইন ব্লগ পরিবারের পক্ষ থেকে,
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
২৭-০৫-২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









