somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরান ইসরায়েল যুদ্ধ

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
প্রতি বছর ঈদুল আজহা সিজনে প্রায় ৭০,০০০ হতে ৯০,০০০ ইরানি যাত্রী সৌদি আরবে হজ্ব করতে আসেন। এছাড়া সৌদি আরবে ওমরাহ করার উদ্দেশ্যে সারা বছর হাজার হাজার লক্ষ লক্ষ ইরানি যাত্রী আসতেই থাকেন। চলতি বছর ২০২৫ সনের হজ্বে এসে ইরানি যাত্রী সৌদি আরবে আটকা পড়েছেন। সৌদি আরবে কি পরিমাণ ইরানি যাত্রী আটকা পড়েছেন আমরা সঠিক জানি না, জানার কথাও না। হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধ বেধে গেলো।

আলোচনার বিষয় - হজ্ব না। আলোচনার বিষয় হচ্ছে - সৌদি আরব হতে সড়ক পথে, সাগর পথে, দুর্গম পথ ধরে, খেয়ে না খেয়ে ইরানি যাত্রী কিভাবে নিজ দেশে ফিরছেন? নিজ দেশে নিজ মাতৃভূমিতে ফিরে এসে - সন্তান, মাতাপিতা, পরিবার পরিজনকে কি দেখতে পাবেন? নিজ বাড়ি ঘর বাসস্থান ফিরে পাবেন, নাকি সব ধুলোয় মিশে গিয়েছে?

২।
বাংলাদেশের সাধারণ ও অসাধারণ জনগণ যুদ্ধ নিয়ে নানাবিধ সোশ্যাল মিডিয়াতে বিরতিহীন লেখালেখি করছেন! বাস্তবতা হয়ত জানেন না, যুদ্ধ কখনও হয়তো দেখেন নি, হয়তো সিনেমা মুভিতেও যুদ্ধ দেখেন নি, হয়তো যুদ্ধ সম্পর্কে তেমন বিশেষ কিছু জানেনও না। কিন্তু যুদ্ধ নিয়ে বড় বড় বিবৃতি দিচ্ছেন প্রতিনিয়ত। বাস্তবতা হচ্ছে, যুদ্ধ বড় বড় জনপদ উজার করে দেয়। বড় বড় পরিবার, বড় বড় সমাজ, বড় বড় প্রতিষ্ঠান, সরকার এমনকি আস্ত একটি দেশ’কে গ্যান্ডারির মতো চিপে ছিবড়া করে দেয়।

মাত্র একদিন আগে যারা নিশান টয়োটা মিতসুবিশি’র আমদানিকারক ছিলেন, মাত্র একদিন আগে যারা ফ্রুট রপ্তানিকারক ছিলেন, মাত্র একদিন আগে যারা তৈল রপ্তানিকারক ছিলেন! - মাত্র একদিন পর তারা পথে নেমে পড়েন, প্রখর রোদ্রের তাপে অলিতে গলিতে, মাঠে ঘাটে, সড়কে মহাসড়কে, পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করেন! কবে রিলিফ আসবে, কবে এক প্যাকেট আটার রুটি পাওয়া যাবে! তখন চোখে মুখে ঈশ্বর আল্লাহ ভগবানের নাম মনে থাকে না। শুধুমাত্র মনে থাকে - কবে খাবার যোগ্য সামান্য পানি পাওয়া যাবে, কবে মোটামোটি খাবারযোগ্য সামান্য খাবার পাওয়া যাবে। নারী শিশু ও বৃদ্ধ মাতাপিতা নিয়ে বেঁচে থাকবেন তো, বেঁচে থাকলে কতোদিন?

৩।
আমার লেখাটি হয়তো আপনি পড়ছেন, আপনার কাছেই আমার প্রশ্ন? আপনি কয় বেলা না খেয়ে থেকেছেন? আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনি নিশ্চিত ছিলেন - ইফতারে থালা ভর্তি খাবার আছে। যুদ্ধাক্রান্ত দেশের নাগরিক অনিশ্চিত; - এরা জানে না, খাবার আছে না নেই, বিকালে রিলিফেরে ট্রাক আসবে নাকি আসবে না। রিলিফের ট্রাক যদি আসে - সেই ট্রাকে মারামারি কিলাকিলি গুতোগুতি করে খাবার অদৌ নিতে পারবেন কিনা জানা নেই। যারা জীবনে সামান্য পথও হাটেন নি, তারাও মাইলের পর মাইল তপ্ত রোদে পথ হাটেন। আপনি কতো মাইল পায়ে হেটেছেন, ছেড়া জুতো পড়ে অথবা খালি পায়ে? তপ্ত রোদে খালি পায়ে হাটতে কেমন লাগে জানেন কি, ধারণা আছে? মাথার উপর দিয়ে যখন মর্টার শেল মিসাইল উড়ে যায় শুধুমাত্র কানে কেমন শব্দ আসে, এই শব্দের ভলিউম কেমন ধারণা আছে?



ইরান ইসরায়েল যুদ্ধ। পর্ব - ০১।






সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৫ রাত ১:০১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×