somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠাকুরমাহমুদ
তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

রাজনীতি ও নির্বাচন

১৯ শে জুলাই, ২০২৫ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া উৎপত্তি বা জন্ম থেকে শুরু করে বাংলাদেশের মানুষ সব সময়ই সকল প্রকার সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করেছেন। তবে মিসউজের পরিমাণ গত কয়েক বছর ধরে বাড়তে বাড়তে এমন দিকে ধাবিত হয়েছে যে, এখন নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ইতিহাসে সোশ্যাল মিডিয়া সহ সকল প্রকার সংবাদ মাধ্যাম বর্তমান সময়েই সবচেয়ে বেশি অপব্যবাহার হচ্ছে। এতো অপব্যবহার অতীতে আর কখনও হয়নি। বিশেষ করে রাজনীতি প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে ফেসবুক ব্লগ পত্রিকা টেলিভিশন কোনোটিই আর পড়ার মতো দেখার অবস্থায় নেই। আমাদের দেশের জনগণ মারাত্বক ধরনের রাজনীতি বুঝেন। আর এই রাজনীতি এতো এতো জানার ফসল হচ্ছে বর্তমান বাংলাদেশ। এতো এতো রাজনীতি না বুঝে যদি পড়ালেখা বুঝতে পারতেন - তাহলে হয়তো পরিক্ষায় ভালো ফলাফল করতে পারতেন। এতো এতো রাজনীতি না বুঝে যদি কর্ম জীবন গড়ে তুলতে পারতেন তাহলে হয়তো বেকার জীবন থাকতে হতো না। আর বেকার থেকে সারাদিন ফেসবুক ইউটিউব ইমু টিকটক আর ব্লগে পরে থাকতে হতো না।

আমাদের দেশে এতো এতো রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তা ভাবতেও অবাক লাগে! রাজনৈতিক লেখা ও “গিরগিটি বাংলাদেশ” নামক রাজনৈতিক পক্ষের আত্মপক্ষ সমর্থনে মারত্বক সরব বিশেষ একটি মহল! - এদের সাথে কোনো না কোনো ভাবে পলাশীর মির্জাফরের সাথে সম্পর্ক আছে।

সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বিশেষ কোনো এক পদ্ধতি - কি যেনো নাম সঠিক মনে নেই, বা মনে রাখার মতো কোনো কারণ খোঁজে পাইনি। পেঁ পেঁ - পোঁ পোঁ টাইপ কোনো নির্বাচন হবে হয়তো। যাইহোক, এই নির্বাচন নিয়ে ফেসবুক সহ ব্লগেও লেখা এসেছে। নির্বাচন নিয়ে অনেক বড় বড় প্রবন্ধ লিখে জ্ঞান বিতরণও হয়েছে, অনেকটা কলাপাতায় চল্লিশার শিরনি বিতরণের মতো। জানি না লেখক ধরনের নির্বাচন কোথায় দেখেছেন! বা এই ধরনের নির্বাচনের সাথে লেখক কিভাবে যুক্ত ছিলেন! বা এই ধরনের নির্বাচনের সাথে লেখকের বাস্তব কোনো অভিজ্ঞতা আছে কিনা জানা নেই! - কারণ, উক্ত প্রবন্ধে তা কেউই উল্লেখ করেননি।

রাজনীতি ও নির্বাচন নিয়ে আমার তেমন বিশেষ কিছু জানার আগ্রহ নেই। আমার জানার আগ্রহ ভিন্ন: আমি জানতে চাইছি যারা এতো এতো রাজনীতি বুঝেন, রাজনীতি ও নির্বাচন নিয়ে প্রচুর লেখালেখি করছেন। ব্লগ ফেসবুক ইউটিউব সার্ভার জ্যাম করে দিচ্ছেন! - তারা নিজেরা যদি নির্বাচনে প্রার্থী হোন কেমন ভোট পেতে পারেন? সংসদ নির্বাচন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে নমিনেশন পাবেন কিনা জানা নেই।

- গ্রামের মেম্বার ইলেকশানে - জামানত ফেরত পাবেন তো?





সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×