somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমণ বিপত্তি - চীনে টাইফুন

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ২৩-০৯-২০২৫ রাতে আমার ফ্লাইট ছিলো ঢাকা থেকে ক্যান্টন। সকালে ইমেইল চেক করে দেখি মেইল এসেছে - ফ্লাইট ক্যানসেল। সকাল ১০৩০ এর দিকে ট্রাভেল এজেন্সি থেকে ফোন দিয়ে জানালো ফ্লাইট অটো ক্যানসেল হয়ে গিয়েছে। কারণ চীনে টাইফুন আঘাত করেছে। টাইফুনের নাম রাগাসা। চীনের সকল ফ্লাইট ক্যানসেল। কখন যেতে পারবো এখনও সঠিক জানি না। ট্রাভেল এজেন্সি থেকে আগামী কাল অথবা পরশু হয়তো আপডেট কিছু জানাতে পারবেন। ঠিক শিওর না, নির্ভর করছে চীনের টাইফুনের স্থায়ীত্বের উপর। ফ্লাইট স্বাভাবিক হলে এজেন্সি থেকে আমার সিট কতো তারিখে ধরতে পারবেন এটিও একটি ভাবনার বিষয়।

ট্রাভেল এজেন্সি থেকে দায়িত্বের কোনো অভাব নেই। সমস্যা হচ্ছে আমার যাওয়াটা জরুরী, কারণ চেন্নাই থেকে এক সওদাগর আমার জন্য অপেক্ষা করছেন ক্যান্টন। তিনি আরও চারদিন আগেই চীনে পৌছেছেন, তিনি তাঁর কাজ শেষ করে এখন আমার জন্য অপেক্ষা করছেন। এখন তিনি চাইলেও ফ্লাইট ধরে চেন্নাই বাড়ি ফিরে যেতে পারছেন না। আর আমিও চাইলেই চীনে যেতে পারছিনা। প্রকৃতি আমাদের নানান ভাবে নিয়ন্ত্রণ করে, এটি চিরন্তন সত্য। আমি না যাওয়া পর্যন্ত অথবা ফ্লাইট স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভদ্রলোক হোটেলে থেকে থেকে ক্লান্ত হবেন। আর কিছু করার আছে বলে এখন আর মনে হচ্ছে না।

যবনিকা: ভ্রমণে প্রচুর মজা আর মজা, আনন্দ আর আনন্দ হবে বিষয়টি এমন না। বাস্তবত ভ্রমণে প্রচুর ঝামেলা থাকে। ফ্লাইট মিস হতে পারে, ফ্লাইট ক্যানসেল হতে পারে। ফ্লাইট ডিলে হতে পারে এতে করে শর্ট লেওভার হলে কানেক্টিং ফ্লাইট মিস হবে কনফার্ম। ফ্লাইটে কেউ গুরুতর অসুস্থ হতে পারেন। এছাড়াও সড়ক ও রেলপথ, নৌপথ সহ বিমান পথে নানান সমস্যা তৈরি হয়, যার জন্য ভ্রমণে ভোগান্তির কোনো শেষ থাকে না।








সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×