
আমাদের দেশের মানুষের রাজনীতিতে প্রচুর আগ্রহ ! আগ্রহ থাকার অন্যতম কারণ এইখানে তেমন পড়ালেখা ও জ্ঞানের প্রয়োজন হয়না। দালালি করে প্রচুর টাকা আয় করা সম্ভব। সমগ্র বিশ্বে একমাত্র নোবেল বিজয়ী ইউনুস সাহেবের “অস্থায়ী অভিবাসন” সরকারের সময়ে - আমাদেরে দেশের অনেকেই যারা উন্নত জীবন ও অর্থের প্রয়োজনে প্রবাসে পাড়ি দিয়েছেন তারাও দেশে চলে আসার চেষ্টা করেছেন, অনেকে দেশে এসেছেন। যারা কম্পিউটারে এ বি সি ডি টাইপ করতে জানেন - তারাও দেশে এসেছেন! কারণ, আমাদের দেশে এখনও কম্পিউটারের দোকান আছে! - অর্থাৎ এই দেশে এখনও সামান্য একটি ফর্ম পূরণ করার জন্য মানুষজনকে কম্পিউটারের দোকানে যেতে হয়।
মন্ত্রনালয়ের নানা সেকশনে কম্পিউটারে এ বি সি ডি টাইপ জানা লোক, নানা অপকর্মে খুব সহজে লিপ্ত হতে পারে ও দালালি করে অর্থ আয় করতে পারে। - বাংলাদেশের মতো হত দরিদ্র দেশের সেই আয়ের কাছে পৃথিবীর যে কোনো উন্নত দেশের আয় হার মানতে বাধ্য।
এক মুরাদ টাকলা কে দেখেছি, রোহিঙ্গা। যে কিনা এমনই কম্পিউটারে এ বি সি ডি টাইপ জানা লোক। “অস্থায়ী অভিবাসন” সরকারের সময়ে কি কি কাজ করে! সরকাররের ইন্তেকালের পরদিনই দেশ ছেড়ে ভাসানচরে পাড়ি দিয়েছে। আর মনে হয় না ইহকালে মাতৃভূমিতে ফেরত আসবে! মনে হয় না।
শেষ কথা: কোনো একদিন সম্ভব হলে, সময় সুযোগ করে “মা কালী” সম্পর্কে লিখবো। মা কালী ধরাধামে নানারূপে আবির্ভূত হয়েছেন। অতিতেও হয়েছেন, ভবিষ্যতেও হবেন - এইখানে কোনো দ্বিমত পোষণ করার মতো ব্যবস্থা নেই।।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



