চীনদেশে পবিত্র মুসলমানদিগকে পবিত্র রমজান মাসে পবিত্র রোজা পালন করতে দিচ্ছে না চীন সরকার !! স্থানীয় সরকারের ঘোষনা অনুযায়ী পবিত্র মুসলিমদের পবিত্র রোজা পালন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে । যদিও বাংলাদেশের মুসলিমরা এবিষয়ে একদম চুপ !!
এই বিষয়ে মতামত জানতে আমাদের রিপোর্টার পেয়ারা বানু গিয়েছিল বিভিন্ন ব্যক্তির কাছে তাদের অনুভূতি জানতে :-
একজন বললেন :- হুজুর এখন ইফতারিতে ব্যস্ত পরে আসেন ।
অন্যজন বললেন :- যেই গরম রে ভাই !! আন্দুলন কইরতে গেলে জানে পানি থাইকবে না !!
আরেকজন উত্তেজিত হয়ে চীন বিরোধী কিছু বলতে চাইলে পাশেরজন তাকে থাব্রা দিয়ে বলেন -- চুপ কর মদন !! ভইরা দিবে !! রামুর মাইর কিন্তু এখনো পাওনা আছি !! রিপুটার সাব থুক্কু আফা আপনে বিদায় হন ।
চীনের মুসলিমদের জন্য এ কেমন প্রশ্নবিদ্ধ রহস্যজনক আচরন বাংলাদেশের মুসলিমদের !! যেখানে কয়েক হাজার মাইল দূরের ফিলিস্তিনীদের জন্য এরা #SaveGaza হ্যাশ ট্যাগ নিয়ে নামতে পারে , ইসরাইল কে অস্বীকার করতে পারে সেখানে চীনের বেলায় নীরব কেনু হে ??
চীনের মুসলিমরা কি নাসটিক ??
চীনের মুসলিমরা কি বলগ দিয়া নেট চালায় ??
চীনা মুসলিমদের ব্যপারে অনুভূতি কেনু ভোঁতা দাউ হইয়া গেল সবার ??
চীনা মুসলিমরা কি তবে সহি মুসলিম নয় ??
প্রশ্ন রইল !!
পেয়ারা বানু , ফ্রুটিকা নিউজ !
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



