somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সামহোয়্যারইন ব্লগ টিম

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বেগম খালেদা জিয়াঃ এক দৃঢ়চেতা, সাহসী অধ্যায়ের সমাপ্তি

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭



প্রিয় ব্লগার,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। সামহোয়্যারইন ব্লগ তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম।... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৮৭০ বার পঠিত     ৩২ like!

দৃষ্টি আকর্ষণ।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩

প্রিয় ব্লগারবৃন্দ,
আমরা পূর্বের নোটিসে জানিয়েছিলাম, কারিগরি ত্রুটির কারণে মডারেশন সাময়িকভাবে বন্ধ থাকায় কেউ যদি ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে আপত্তিকর কনটেন্ট বা মন্তব্য পোস্ট করেন, তাহলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডিগুলো কোনো পূর্ব নোটিস ছাড়াই স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

দুঃখজনকভাবে, আমাদের অনুরোধ সত্ত্বেও কিছু ব্লগার মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৬৪৩ বার পঠিত     ১৪ like!

জরুরী!!!

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫

প্রিয় ব্লগারগণ,

কারিগরি ত্রুটির কারণে মডারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে, সকল ব্লগারকে নিজ দায়িত্বে আপত্তিকর কন্টেন্ট সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে, যাতে ব্লগের সুস্থ পরিবেশ বজায় থাকে।

একইসঙ্গে, কেউ যদি এই পরিস্থিতির সুযোগ নিয়ে ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে আপত্তিকর কন্টেন্ট বা মন্তব্য পোস্ট করেন, তাহলে সংশ্লিষ্ট ব্লগার বা আইডিগুলো কোনো... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৭৯ বার পঠিত     like!

দৃষ্টি আকর্ষণ।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

.


১। সম্মানিত ব্লগারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যক্তিগত মতাদর্শের ভিত্তিতে অন্যদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করার বা আলোচনার পরিসর সীমিত করার অনুরোধ গ্রহণযোগ্য হবে না।

২। সামহোয়্যারইন ব্লগ মত প্রকাশের একটি মুক্ত মাধ্যম। এখানে কেউ যদি মিথ্যা বা দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য প্রচার করে, তবে ব্লগারদেরই এগিয়ে এসে... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৫৭৬ বার পঠিত     ১৪ like!

দৃষ্টি আকর্ষনঃ বই মেলায় প্রকাশিত বই সম্পর্কে।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

প্রিয় ব্লগার,

আবারও শুরু হলো প্রাণের মেলা—অমর একুশে বইমেলা ২০২৫! এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, এবং আমাদের অনেক প্রিয় ব্লগারের বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, আরও কিছু প্রকাশনার অপেক্ষায়।

প্রতিবারের মতো এবারও ব্লগারদের প্রকাশিত বই নিয়ে ব্লগাররা বিভিন্ন পোস্ট করবেন, এবং পাঠকদের সুবিধার্থে আমরা সেসব পোস্টের মধ্য থেকে একটি পোস্ট... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

প্রিয় সামহোয়্যারইন ব্লগার,

ইংরেজি নতুন বছরের জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সৃজনশীলতা, ভাবনা ও লেখাগুলো আমাদের কমিউনিটিকে প্রতিদিন সমৃদ্ধ করেছে এবং ব্লগকে আরও বর্ণময় করে তুলেছে। আমাদের প্রযুক্তিগত ও লোকবলের সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ধৈর্য আমাদের অবিরাম অনুপ্রেরণা জুগিয়েছে। এ জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

আপনাদের নতুন... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     like!

দৃষ্টি আকর্ষণঃ সৌহার্দ্যপূর্ণ ব্লগ কমিউনিটি গঠনের আহ্বান।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৫

সম্মানিত ব্লগারগণ,

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা আমাদের এই কমিউনিটির পরিবেশকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ করে তুলতে সহায়তা করবে।

১। মত প্রকাশের স্বাধীনতা এবং এর সীমারেখা

ক। সামহোয়্যারইন ব্লগ একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে সবাই তাদের... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ৮১৫ বার পঠিত     ১৮ like!

দৃষ্টি আকর্ষন।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২২

প্রিয় ব্লগার,

একজন নারী ব্লগারকে ক্রমাগত ইঙ্গিতপূর্ণ ও অশালীন মন্তব্য করার জন্য সুপরিচিত ব্লগার এবং কবি সেলিম আনোয়ারের ব্লগিং সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লিখিত সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এই বিষয়ের প্রকাশ্যে আনয়ন সকলের জন্য একটি সতর্কতা স্বরূপ। ব্লগার সেলিম আনোয়ার আমাদের সবার কাছে... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ৮২৬ বার পঠিত     ১৩ like!

আনুষ্ঠানিক প্রতিবাদ ।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪

প্রিয় ব্লগার,

সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ও মন্তব্যের মাধ্যমে এক জন ব্লগার বলেছেন – "অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সকল অপপ্রচার ও বিষোদগারের কেন্দ্র হলো সামহোয়্যারইন ব্লগ"। আমরা এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সম্মানিত ব্লগারদের কাছ থেকে আরও সহনশীল ও দায়িত্বশীল... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৮৪ বার পঠিত     like!

ব্লগের সমস্যায় যে ভাবে অভিযোগ জানাবেন

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪০

প্রিয় ব্লগার,

আপনি ব্লগে কোন সমস্যা পেলে, কোন বিষয়ে অভিযোগ জানাতে হলে আমাদেরকে ইমেইল করুন, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করতে পারেন। ব্লগ সংক্রান্ত যে কোন বিষয়ে অনুগ্রহ করে আমাদের ব্লগ টিমকে সমস্যার বিষয়ে অবহিত করুন।

শুভেচ্ছা
ব্লগ টিম।
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৯৫৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ