somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমিউনিস্ট জোকস্ ৩

০৬ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মস্কো শহরে ট্রামের জন্য অপেক্ষমান দুই ব্যক্তির মধ্যে হাল্কা কথাবার্তা চলছে । এক জন বলল,
-- পাউডার ও সরকারের মধ্যে তফাত কি বলতে পারেন?
-- না
-- পাউডার মুখে মাখে, আর সরকারকে কেউ কোথাও ঠেকাতে চায় না ।
ট্রাম এসে পড়ল । এবার প্রশ্ন করল দ্বিতীয় ব্যক্তি,
-- ট্রাম এবং আপনার মধ্যে পার্থক্য কি বলতে পারেন ?
-- না
-- ট্রাম এখন চলে যাবে নিজের পথে, আর আপনি যাবেন আমার সঙ্গে কেজিবির অফিসে ।
-- কিন্তু আমি তো সরকার বলতে আমেরিকান সরকারকে বোঝাতে চেয়েছি ।
-- বাজে কথা রাখুন । যে সরকারকে কোথাও ঠেকাতে ইচ্ছে হয় না তা নির্ঘাৎ আমাদেরটা ।


কেজিবির এক কর্মীর সঙ্গে দেখা তার প্রতিবেশীর ।
-- শুভ সন্ধ্যা, বলল প্রতিবেশী
-- সন্ধ্যা মানে ? এই ভর দুপুরে বলছেন শুভ সন্ধ্যা !
-- খুবই দুঃখিত । কিন্তু কি করব বলুন ? আপনাকে দেখলেই আমার চারপাশে সব কেমন অন্ধকার হয়ে যায় ।


প্রশ্ন : ইলেকট্রিক শেভিং রেজার কে আবিষ্কার করেন ?
উত্তর : ইভান সিদোরভ । এবং তিনি তা আবিষ্কার করেন মার্কিন দূতাবাসের পাশ্বর্বতী ডাস্টবিনে ।


দুই ব্যক্তির মধ্যে কথোপকথোন :
-- শ্রম শিবির নাকি দারুন জায়গা ? লোকজন নাকি খুব ভালো থাকে সেখানে ?
-- মনে হয় তা-ই । কারন আমার এক পরিচিত ব্যক্তি এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল । তাই তাকে স্বচক্ষে সেখানকার ব্যাপার স্যাপার দেখানোর জন্য কেজিবি নিয়ে গিয়েছিল । সেই যে গেছে, আজও সে ফেরেনি । মনে হয় খুব পছন্দ হয়েছে শ্রম শিবির ।

মিলিটারি ক্যান্টনমেন্টের গোলন্দাজ বিভাগের দেওয়ালে এক বিশাল ব্যানার । তাতে লেখ : আমাদের লক্ষ্য কমিউনিজম ।
[ প্রসঙ্গত উল্লেখ্য : ওদেসা শহরের গোলন্দাজ প্রশিক্ষন কলেজে এক সময় এমন একটি ব্যানার সত্যিই ছিল ]

মেলার ভিড়ে হারিয়ে যাওয়া রুশ বালককে আশ্বস্ত করে মিলিশিয়া বলছে,
-- চিন্তা কোরো না, তোমার হারিয়ে যাওয়ার খবর আমরা রেডিও-র মাধ্যমে প্রচার করব । তোমার বাবা-মা সেই খবর শুনে তোমাকে এসে নিয়ে যাবেন ।
-- তাহলে প্রচারটা বিবিসির মাধ্যমেই করবেন, রুশ বালকের তাৎক্ষনিক জবাব, আমার বাবা-মা বিবিসি ছাড়া অন্য কিছু শোনে না ।

প্রশ্ন : বিদেশের খবর রাশিয়ানরা পায় কোথা থেকে ?
উত্তর : তাস এর প্রতিবাদ থেকে ।
[ তাস = টেলিগ্রাম এজেন্সি অফ দি সভারিন স্টেটস ]

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বৃদ্ধাশ্রম কোনটি ?
উত্তর : ক্রেমলিন

প্রশ্ন : দেশে কমিউনিজম পুরোপুরি প্রতিষ্ঠিত হবার পর প্রেম কি থাকবে ?
উত্তর : না । ওই সময় যেহেতু হাতে টাকা থাকবে না, তাই প্রেমও থাকবে না ।

প্রশ্ন : মার্কসের কাছ থেকে জার্মানি উত্তরাধিকার সূত্রে কি পেয়েছে ?
উত্তর : পূর্ব জার্মানি পেয়েছে কমিউনিস্ট পার্টির ইস্তেহার এবং পশ্চিম জার্মানি পেয়েছে ক্যাপিটাল ।

প্রশ্ন : ব্রেঝনেভের ভুরু আসলে কি ?
উত্তর : উচ্চতর পদে আসীন স্তালিনের গোঁফ ।

প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নের বাসস্থান সমস্যার সমাধানের উপায় কি ?
উত্তর : সীমান্ত খুলে দিয়ে অবাধ বিদেশ গমনের সুযোগ করে দেওয়া ।

প্রশ্ন : কমিউনিজম প্রতিষ্ঠিত হলে সোভিয়েত দেশে কি চুরিবিদ্যা থাকবে ?
উত্তর : না । কারন সমাজতন্ত্রের পর্যায় শেষ হতে হতে চুরি করার মতো আর কিছু অবশিষ্ট থাকবে না ।

প্রশ্ন : গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি ?
উত্তর : সাধারন চেয়ার ওর ইলেকট্রিক চেয়ারের মধ্যে যে পার্থক্য ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×