somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই প্রকাশের বারো ধাপ

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বই প্রকাশ, একটি সন্তান জন্মদানের মতই কঠিন কাজ। দু’একটি বই যারা প্রকাশ করেছেন, তাদের সাথে আলাপ করলেই বিষয়টি বুঝতে পারবেন। এবার আমরা বিষয়টি নিয়ে আলোচনায় যাই।
যারা ব্লগে বা অন্য মাধ্যমে লেখালেখি করছেন, তাদের অনেকেরই স্বপ্ন একটি বই প্রকাশ। নিজে নিজে একটি বই প্রকাশ করতে হলে আপনাকে জানতে হবে বই প্রকাশের ধাপগুলি।
১. বই লেখা
২. কম্পোজ
৩. প্রুফ রিডিং
৪. প্রচ্ছদ ডিজাইন
৫. আইএসবিএন নাম্বার নেওয়া
৬. পেজ সেট আপ ও ট্রেসিং/পজিটিভ প্রিন্ট
৭. প্রচ্ছদের পজিটিভ প্রিন্ট
৮. পেস্টিং/ বইয়ের ইনার প্রিন্ট ও প্রচ্ছদ প্রিন্ট
৯. কভার লেমিনেট
১০. বই বাঁধাই
১১. কপি রাইট অফিসে বই প্রদান
১২. বই বাজারজাত করণ
বই লেখা নিয়ে আমি কিছু বলব না। বই তো সবাই লিখছেন। বিশেষ করে ব্লগে অনেক লেখাই আমরা পড়ে থাকি, সব লেখাই যে বই হয়েবের হবে না, সেটাও আমরা জানি। অনেকে কাগজে কলমে লেখেন, কেউবা আবার কম্পিউটারে কী-বোর্ডে লেখে। যা লেখা হোক না কেন তা সম্পদনা বা পরিমার্জনা করে বই আকারে নিয়ে আসতে হবে। বই সাধারণত ছাপা হয় বিজয় সফট ওয়্যার-এ। যারা অভ্র বা অন্য সফট ওয়্যার-এ লিখছেন তাদেরকে বিজয়-এ কনভার্ট করে নিতে হবে। সাধারণত এসময় ফন্ট ভেঙ্গে যায়। বিজয় এ কনভার্ট করে দেখতে হবে কী কী সমস্যা হলো। সেগুলো সম্পাদনা করতে হবে।
হাতে লেখা বই কম্পোজ করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর একজন প্রফেশনাল প্রুফ রিডার দিয়ে প্রুফ রিডিং বা বানান ভুল সঠিক করে নিতে হবে। সব শেষ নিজে আর একবার প্রুফ রিডিং করে নিবেন।
প্রচ্ছদ ডিজাইনের জন্য একজন প্রচ্ছদ শিল্পীর দারস্থ হতে হবে। অনেকে নিজস্ব আইডিয়ায় গ্রাফিক ডিজাইনার দিয়ে করিয়ে নেন সেক্ষেত্রে যথেষ্ট মান সম্পন্ন নাও হতে পারে।
আপনাকে বই প্রকাশের আগে জাতীয় গ্রন্থাগার থেকে আইএসবিএন নাম্বার নিতে হবে। পরিচিত কোন প্রকাশনী অথবা সংগঠনের ব্যানারে আপনি আইএসবিএন নাম্বার নিতে পারেন। এজন্য আপনাকে বইয়ের কিছু পৃষ্ঠার ফটোকপি দিতে হবে।
প্রচ্ছদের পজিটিভ প্রিন্ট ও বইয়ের ট্রেসিং/পজিটিভ প্রিন্ট করতে হবে। এরপর প্রেসে নিতে হবে ছাপার জন্য। প্রেসে আপনি কাগজ কিনে দিতে পারেন, অথবা প্রেসকে কিনে নিতে বলতে পারেন। বই ছাপার জন্য ট্রেসিং পেপারের পৃষ্ঠাগুলিকে ফর্মা আকারে সাজানোকে বলে পেস্টিং। এটি প্রেস থেকেই করে নেবে। ছাপার ক্ষেত্রে আপনাকে প্রচ্ছদ ছাপাতে হবে চার রঙে আর্ট পেপারে। বই ভেতরের পৃষ্ঠা ছাপাতে পারেন বাংলাদেশী অফসেট বা বিদেশী অফসেট পেপারে।
প্রচ্ছদ লেমিনেট করার জন্য গ্লোসি অথবা ম্যাট টাইপের ব্যবহার করতে পারেন। অনেক আবার একটা ভিন্ন মাত্রা আনার জন্য স্পট লেমিনেশন করছেন।
বই বাঁধাই করার জন্য আপনাকে যেতে হবে বাইণ্ডারের কাছে। বিভিন্ন সমুনা দেখে আপনার বইয়ের বাঁধাই কেমন হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিন এবং বাঁধাই করুন।
বই বাঁধাই হয়ে গেলে আপনি একটি পূর্ণাঙ্গ বই পেলেন। বই এর একটি কপি অবশ্যই জাতীয় গ্রন্থাগারে জমা দিতে হবে।
বাইণ্ডারের কাছ থেকে বইগুলি বুঝে নিয়ে আপনি এগুলো বাজারজাতকরণে নেমে পড়তে পারেন। আত্মীয় স্বজনকে পুশ সেল করতে পারেন। বইয়ের দোকানে বিক্রির জন্য রেখে আসতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে বিক্রির পর দোকানদাররা টাকা দেবে। অনেক ক্ষেত্রে নাও দিতে পারে। তবে বই তো পাঠকের কাছে পৌঁছাতে হবে।
বই প্রকাশ নিয়ে আরো জানার জন্য
লেখকের ফোন নম্বর 01913336127, 01730975008
[email protected]
[email protected]
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×