
পরদিন (অর্থাৎ ২৬ অক্টোবর-২০১৪) সকালে একটা কাজে সাভার গিয়েছিলাম, ফেরার পথে দিক নির্দেশনা মত সস্ত্রীক পৌঁছে গেলাম রাণী সরকারের বাড়ি। তখন তিনি নামাজ পড়ছিলেন। বসার ঘরে শোভা পাচ্ছে রাষ্ট্রীয় এফডিসি'র পুরষ্কার, প্রেসিডন্ট শাহাবুদ্দিন-এর হাত থেকে পুরষ্কার নিচ্ছেন একটা ছবিতে। জনকণ্ঠের দেওয়া ঘুণীজন পুরষ্কারও চোখে পড়লো। নামাজ পড়া শেষে আমাদেরকে সময় দিলেন। অত্যন্ত অতিথি বৎসল তিনি। আমাদেরকে আপন করে নিলেন। সুখ দুঃখের অনেক কথা বললেন আমাদের সাথে। মৃত বড় ভাইয়ের দুই মেয়ে, ভাবি আর এক ছোট ভাই নিয়ে তার সংসার। নিজে ভুগছেন শারিরীক অসুস্থতায়। তার রোগের নাম রিউমেটিক ফিভার। এক সময়ের চলচ্চিত্রের ব্যস্ত নায়িকা ও অভিনেত্রী এখন অলস সময় কাটাচ্ছেন দুর্দশাগ্রস্ত অবস্থায়। তার সাথে আলাপে তিনি জানালেন, কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে যেন সরাসরি তাকে করে। অন্য কারো কাছে যেন সাহায্য না পাঠায়। রাণী সরকারের ফোন নাম্বার: ০১৭৩৯-৫১-৫১-৮১, তার ব্যাংক একাউন্ট ৪৬০২, রুপালী ব্যাংক, মোহাম্মাদপুর শাখা। বাংলাদেশের চলচ্চিত্রের শুরু থেকে চলচ্চিত্র উন্নয়নে অপরিসীম অবদান রেখেছেন যেই অভিনেত্রী, তার এই দুঃসময়ে একটু পাশে এসে দাঁড়াবেন কী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



