আমার ফিচার লেখার গল্প
০৭ ই মে, ২০১৫ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রথম ফিচার ছাপা হয় জনকণ্ঠের ক্যাম্পাস পাতায়, 'চারুকলায় ভর্তি হতে হলে' ১৯৯৭ সালের মার্চে। ঐ বছরের অক্টোবরে মুক্তকণ্ঠে, ' তারুণ্যমূখর বিআইটিডে৯৭'। খুলনা বিআইটির বিআইটিডে উদযাপন নিয়ে লেখা। তারপর ক্যাম্পাস নিয়ে বেশ কয়েকটি লেখা প্রথম আলোয় ছা্পা হলো, তার মধ্যে জেমসের কনসার্ট, পথিক নবীর কনসার্ট এগুলো নিয়ে আনন্দ পাতায়। নকশায় বই প্রকাশ নিয়ে। আলোকিত দক্ষিণে ছাপা হলো ক্যাম্পাস ভিত্তিক কিছু প্রতিবেদন। ক্যাম্পাসে থাকার সময় সাপ্তাহিক যায়যায়দিনে লেখা প্রকাশ হওয়ার সূত্রে সবাই আমাকে চিনত। তাও ঐ ৯৭' সালেই। ঐ বছরের ফেব্রুয়ারিতেই প্রকাশিত হয়েছিলো আমার কবিতার কার্ড-গহীন ভালোবাসায়।
২০০৭-৮ এর দিকে যায়যায়দিনের বিজনেস এণ্ড ক্যারিয়ারে লিখতাম। অনেকগুলো ফিচার লিখেছিলাম। তার মধ্যে খাদ্য সংকট নিয়ে একটা বড় লেখা ছিলো। কিন্তু বিল পেতাম না। দিনের পর দিন বিল জমা হতে থাকলো। শেষ পর্যন্ত লেখা বাদ দিলাম। এক একটা ফিচার লিখতে অনেক সময় ২-৩ রাত লেগে যেতো। চাকরির পাশাপাশি ফিচার লেখা অনেক কষ্টসাধ্য ছিলো। অবশেষে একদিন বিল পেলাম। খুবই হতাশাজনক অংক। আগের দু'একটি বিলে যেমন পেয়েছিলাম, সেই তুলনায় অর্ধেকেরও কম।
তারপর আর ফিচারমুখো হইনি। জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন অবশ্য লেখার কথা ভাবছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন