চাঁদও একদিন করেছিল এক পাপ !
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাঁদও একদিন করেছিল এক পাপ !
নগ্ন কামনার ঐন্দ্রজালিক বৃত্তের অহমায়,
ব্যাসার্ধের শেষ ঘোরলাগা এক সন্ধ্যায় , শোন
চাঁদও একদিন করেছিল এক পাপ
সিরামিক আর কাটা চামচের নিরয় সঙ্গমে
জন্ম নেওয়া উত্তাপের অন্তরালে
তিনটি কাটায় বিদ্ধ মোহময়ী কালসাপ-
চাদের সাথে মিলনের তারও হয়েছিল লোভ,
শূন্য অশূন্যের বিপ্রতীপ মহাশূন্যে
সঙ্গীহীন বেচে থাকা ওঁই নিষ্কাম ঈশ্বর
কামনার অন্তর্লেহনে যার মূর্ছিত অঙ্গার ,
তারও হয়েছিল হিংসা ওই সাপ
সেই থেকে ঈশ্বর একে দিলেন-
চাঁদের মুখে কলংকের অভিশাপ!
সঙ্কীর্ণ তৃষ্ণা বাণে নিঃসঙ্গ চাঁদ -
জেগে রয় অন্ধকারে একা ,
যদি কোনদিন প্রেয়সীর সাথে-
হয় তার দেখা !
তবুও ভেদ্য ঝিল্লীর অভেদ্য অন্তর্ঘাতে-
জেগে উঠে কাম গভীর রাতে
নেমে আসে চুপিচুপি কারো জানালাতে ,
বধু জেগে যায় –
জোছনায় ভ্রম লাগে চোখে ,
প্রেমিক টেনে নেয় বধুকে তার নগ্ন বুকে ।
অতপর নববধুর আর্তনাদে সলজ্জ সঙ্গম
দেখে নেয় কামুক চাঁদ , সারাঘরে ভাসে
মিটে না তার আশা , ভ্রম নিয়ে তাই
প্রতিরাতে ফিরে আসে ।
শোন , চাঁদ বড় অসহায় , চাঁদ বড় একা ,
এখনও পায়নি তার প্রেয়সীর দেখা ,
তাই শেষ রাতের সঙ্গমে
পূবের জানালাটা রেখো খোলা ,
জোছনায় ঘর ভেসে গেলেও ,
চাঁদের বড় অবহেলা !
*********
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন