এপিটাফের শেষ ছত্র
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এপিটাফের শেষ ছত্র
নিলীন কুহকের অন্তরালে , মহামায়ার কালো জোছনায় -
বেঁচে থাকা এক নিশঙ্ক প্রাচীন জীবন ,
নেমেসিসের নগ্ন দেহে একে দেয় ,
ফিনিক্সের সোনালী নির্বাণ !
পৃথিবীর শেষ মানবের লাশটাও তখন
ছিড়ে খায় শকুনের ধুসর পালক !
নিশ্চল পাথুরে দেবীর রঙিন নখে আকা
সোনালী ফিঙ্গের ঠোঁটে –
ঝুলে থাকা বিশাল বটবৃক্ষ , মুছে যায় !
হাওয়ায় ভেসে আসে এপিটাফের শেষ ছত্র –
দেবী কামনার নয় , কামনা দেবীর !
আহবের উর্ধ্ব প্রান্তে তাই ভীর , মানব খুলির !
আরাধ্য অগ্নিতে জ্বলে উঠে কাফ্রার পাজর
কাপালিকের হলুদ আস্তরণে ভ্রান্ত তার রুপ ।
জলের মানব চেয়েছিল ছুতে একদিন
দেবীর সুডৌল স্তনে !
কম্পিত কম্পন জাগে প্রোথিত অরণ্যে ।
গোর দর্শনের পূর্বের উনসপ্ততিতম রাতে
জলমানব হয় নিশ্চিহ্ন অচিন মৃত্যুবাণে !
জাগরণের শেষ প্রান্তরে –
দেবীর অবাক নৃত্য মূর্ছনায়
ক্ষমাহীন অন্ধকারে জেগে উঠে নির্বাণ !
থেমে যা্য় পৃথিবীর ঘূর্ণন ,
মুছে যায় সব রূপকথার পৌরানিক ছন্দ
নেমে আসে নরকের আদিম শয়তান ,
বিষাক্ত জোছনায় ঘটে পার্থিব প্লাবন !
*************
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন