somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে নারী অধিকার...৩

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসলাম নারীকে পর্দা করতে বলেছে এবং পর্দা করে সে বৈধ সকল কাজই করতে পারবে। পর্দা মানে বোরখা নয় বরং পর্দা হিসেবে বোরখা খুবই প্রচলিত। পর্দার অর্থ হচ্ছে নারীরা তাদের দেহকে কাপড় দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে তাদের শরীর দেখা না যায়। একই সাথে নারী-পুরুষের দৃষ্টিকে সংযত রাখতে বলা হয়েছে, আল্লাহ বলেন, “মুমিনদেরকে বলুন,তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে।”(আল-কুরআন,২৪ঃ৩০)“মুমিন নারীদেরকে বলুন,তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে।”(আল-কুরআন,২৪ঃ৩১)

এগুলো সরাসরি আল্লাহর আদেশ। মানুষের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার এটি নয়। সামাজিক দৃষ্টিকোন থেকে বিশ্লেষণ করলে দেখা যাবে- সামাজিক অপরাধের (নারী ঘটিত) অন্যতম প্রধান কারণ হলো নারীদের খোলামেলা বিচরণ। কারণ, যেসব পুরুষদের মানুষিক ব্যাধী আছে ,তারা আকৃষ্ট হয়ে এ সংক্রান্ত অপরাধ সংঘটিত করে। তবে পর্দা করা মহিলাদের ক্ষেত্রে এমন ঘটনা সচরাচর দেখা যায়নি বা শোনা যায়নি। ব্যাপারটি পৃথিবীর প্রতিটি অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্য ইউরোপ আমেরিকার মানুষগুলো এ ব্যাপারে এক কাঠি বেশী সরেশ তাই সেখানে নারী কর্তৃক পুরুষকে ধর্ষনের ঘটনাও হর হামেশা ঘটতে দেখা যায়। যাই হোক এগুলো যে সমস্যা, তা তাদের(পাশ্চাত্যের) রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালকরাও জানে। মজার ব্যাপার হচ্ছে ইসলামের বিরুদ্ধে এত অপপ্রচার সত্ত্বেও পাশ্চাত্যে অমুসলিমদের ইসলাম গ্রহণের হার পূর্বের থেকে এখন অনেক বেশী। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর ৩৫০০০ অমুসলিম, ইসলাম গ্রহন করছে। ইউরোপের অন্যন্য স্থানেও ইসলাম দ্রুত ছড়িয়ে পড়েছে মানুষের অন্তরের অন্তঃস্থলে, কারণ মানুষের মনকে তো আর

আইন দিয়ে ঠেকানো যায় না ! সত্য তো চেপে রাখা সম্ভব নয়। তাছাড়া নারী পুরুষের অবাধ মেলামেশায় তারাও হাফিয়ে উঠেছে। এর মধ্যে আর যাই হোক শান্তি নেই, তা তারা বুঝতে পারছে। মার্কিন নারীরা গড়ে জীবনে ৬ বার স্বামী পাল্টায়(পত্রিকায় পড়লাম একজন ২১ বার স্বামী পাল্টিয়ে আলোচনায় এসেছেন,তাদের অনেকে আবার বিভিন্ন ঘটনা ঘটিয়ে আলোচনায় আসতে পছন্দ করে)। তাহলে তাদের সন্তানদের অবস্থা কি হয়, তা কি ভেবে দেখেছেন ? আবার অধিক ব্যক্তিত্বপনা,স্বাতন্ত্র( চৎরাবপু) সংরক্ষণ করতে গিয়ে সামাজিক বন্ধনও তাদের খুব নড়বড়ে তাই একে অন্যের প্রয়োজনে যাবার আগে নিজের স্বার্থের কথা কয়েকবার চিন্তা করে। বৃদ্ধদের অবস্থা তো ভয়াবহ, তাদের সাথে কথা বলা থেকেও তারা বিরত থাকে। তরুণ যুবকরা তাদের প্রতি মহা বিরক্ত। প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সু-সম্পর্ক, অপরের বিপদে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাওয়া, অপরের জন্য নিজেকে বির্সজন দেওয়া,স্ত্রীর সাথে বিশ্বস্থতার সম্পর্ক রক্ষা করা, সন্তান লালন পালন ইত্যাদি সমস্ত ব্যাপারে তাদেরকে দূর্বল বা অনেকটা অযোগ্য দেখা যায়। এর কারণ হলো তাদের ইসলামের মত মোটিভেশন নেই। তাদের এসংক্রান্ত বিষয় ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়াতে এবং চৎধাবপু রক্ষা করার খাতিরে তারা, এ সমস্ত সম্পর্ক নিজেদের খেয়াল খুশি মত স্থাপন করেছে বা করতে পারে। আর এই স্বাতন্ত্রপনার এ ব্যাপারটি তাদের পারিবারিক,সামাজিক জীবনকেও বিপর্যস্ত করেছে।

রসূল (সাঃ) বলেন, “তরকারীতে বেশী ঝোল রাখ যাতে প্রতিবেশীকেও এক বাটি দিতে পার”-(মুসলিম) আরো বলেন, “যে লোক পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত্রী যাপন করে, সে আমাদের সমাজভুক্ত (মুসলিম,বায়হাকী) নয়” তিঁনি বলেন, “যে লোক সকালে উঠে উম্মার খোজঁ খবর করেনা সে আমার উম্মত নয়” এভাবে বিভিন্নভাবে বলা হয়েছে এবং তা পালন করা হয়েছে। ফলে এখানে সামাজিক বন্ধন হয়েছে শক্তিশালী আর তথাকথিত উন্নত দেশগুলোর অবস্থা এমন যে, কেউ কিছু খাবার সময় অন্যকে আমন্ত্রণ জানালে সে ব্যক্তি অতি পরিচিত হলেও আমন্ত্রণে সাড়া দেয়না আর যদি দেয় অর্থাৎ খায় তবে তার পেটে কোন সমস্যা দেখা দিলে সে মামলা করে ক্ষতিপূরণ আদায় করে। এ ব্যাপারটি তাদেরকে সামাজিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করেছে। অথচ ইসলামের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন, এখানে কেউ কিছু খেলে তার আশে পাশে থাকা মানুষকে সে আমন্ত্রণ জানাবে এটাই রীতি। খাবার কম হলেও সে ভাগ করে খেতে উৎসাহী হয়। আর আমন্ত্রিত ব্যক্তি খাবার খেয়ে হাসপাতালে গেলেও খাবার পরিবেশনকারীকে জানতে দেয় না যে, তার খাবার খেয়ে এমনটি হয়েছে বরং সে শুকরিয়া জ্ঞাপন করে খাবারের জন্য। আর এভাবে পুরো প্রকৃয়া সম্পন্ন হয় আল্লাহর ইবাদত হিসেবে। আর আল্লাহ মানুষের বাহ্যিকতা নয়, অন্তরকে দেখেন। তাই ইসলাম গ্রহনকারী ব্যক্তি আন্তরিকতার সাথে তার কাজ সম্পাদন করে। ইসলামী সমাজ হলো সমৃদ্ধ ও শান্তিপূর্ণ আর এই সমাজে নারী পুরুষের মধ্যে বৈধ এবং সুন্দর সম্পর্ক রক্ষিত হয় আর তা হয় মজবুত ও দীর্ঘস্থায়ী। এ পরিবেশে সন্তানরা সুস্থ্য স্বাভাবিক ভাবে বেড়ে ওঠে। সর্বোপরি একটি সুখী সমৃদ্ধশালী সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো গড়ে ওঠে। তাই ইসলামী সমাজ ব্যবস্থাই শ্রেষ্ঠ,কল্যানকর সমাজ ব্যবস্থা ,মানুষের এতে আকৃষ্ট হওয়াই স্বাভাবিক।

চলবে...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×