যত ব্লগার আছি সবাই কিন্তু একটা সমস্যার সম্মুক্ষিন হই... আর তা হল আমাদের কষ্টো করে লেখা ব্লগ গুলি... অনেকেই কপি করে কিন্তু লেখকের নাম না দিয়ে বা অনেকে নিজের নামেই চালায় দেয় সেই লেখা গুলি...
অবশ্য লেখা গুলি যে কপি করে তা নিয়ে ব্যাক্তিগত ভাবে আমার কোন আক্ষেপ নেই... কেননা মুক্ত মঞ্চে যখন কোন কিছু লিখি... তখন তা সকলের জন্যই উন্মুক্ত ভাবেই লেখি... আমার সমস্যা এক্টাই আর তা হল লেখা গুলি কপি হয় লেখকের নাম বাদে...
এইটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব... আরে ভাই লেখা গুলি কপিকরেন ভাল কথা কিন্তু লেখকের নাম দিতে সমস্যা কি??
জানি না কি সমস্যা তবে এই নিয়ে কয়েক দিন ধরেই বলদের মত হাউকাউ করে যাচ্ছি...
তবে ছোট একটা সফলতা পেলাম... আমার এই হাউকাউয়ের জন্য... আর তা কি আপনাদের সাথে ভাগাভাগি না করে থাকা যায় বলুন??
আমার লেখা, "মানুষের মাংস দিয়ে পিকনিক" লেখাটাও এরকম কপির শিকার।
যা হোক, আমার লেখা সহ সামুর সকম ব্লগারের লেখা গুলি যে অনলাইন পত্রিকা কপি করে তাদের মধ্যে অন্যতম একটি পত্রিকা হল... "জুম বাংলা" পত্রিকা...
এই পত্রিকাও আমার এই লেখা কপি মারছে...
তবে... খুশির সংবাদ হল তারা কপি মারছে কিন্তু আমার আসল লেখার লিংক নিচে সোর্স হিসেবে উল্লেখ করছে...
তাদের ধন্যবাদ দেই দেরিতে হলেও সৎ বুদ্ধি উদয় হয়েছে...... আর আগের লেখা গুলি যে কপি করছেন সেই লেখা গুলিতে আসল লেখার লিংক বা লেখকের নাম কবে উল্লেখ করবেন তাও জানতে চাচ্ছি...
আরেকটা কথা... পত্রিকায় লেখা দিলে শুনছি নগত কিছু পাওয়া যায়... তা আপনি দিবেন কবে...
যাহোক এক পত্রিকার সুমতি হলেও আরো দু'খানা পত্রিকার সুমতি এখনও হয় নাই...
আসুন আমরা সবাই মিলে একটু এক হয়ে কাজ করা শুরু করি... তা না হলে দেখবেন... ব্লগার ভবিষ্যতে যা জন্ম নিবে তা সহ হবে কপি পেষ্ট ব্লগার...
আশা করি এরকম কেউ আশা করেন না...
আর সব শেষে, আমি কিন্তু আড্ডা মারতে চাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



