
একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি বাংলাদেশি সহ বিশ্বের সব ক'টি দেশে ঐ দেশের কোন নর বা নারী চাইলেই তার পছন্দের জীবন সঙ্গীকে নির্বাচিত করতে পারে, তা সে যে অন্য যে কোন দেশের নাগরিক হোক না কেন।
অবশ্য কিছু কিছু ক্ষেত্রে লিগাল কাগজের কিছু ঝামেলা থাকে, কিন্তু তা কোন ভাবেই নিষিদ্ধ হয়নি।
কিন্তু বাংলাদেশে বর্তমানে এই নিয়মের পরিবর্তন তথা একজন বাংলাদেশি হিসেবে আপনার আমার মৌলিক অধিকার গুলির মধ্যে এখন আপনার বা আমার এই অধিকারটি আর নেই।
বর্তমান সরকার এই মৌলিক অধিকারটি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। যা যে কোন বাংলাদেশির কাম্য নয় বলে আমার ধারনা।
বিশ্বাস হচ্ছে না তাই না?! তাহলে BBC Bangla এর এই প্রতিবেদনটি শুনুন। তাহলেই বুঝে যাবেন।
BBC Bangla সংবাদটির লিংকঃ Click This Link
জানি না বাকশাল আমল কেমন ছিল, যা ধারনা পেয়েছি তার বেশির ভাগ অনেকের অনেক লেখা পড়ে। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আমরা আবার সেই বাকশাল আমলেই ফিরে যাচ্ছি, যেখানে মানুষের মৌলিক অধিকার বলে কিছুই ছিল না।
এতো কেবল শুরু, এরপরে আরো যে কত মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হত তা আল্লাহ জানেন। আর সময় আমাদের তা বলে দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




