somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এপেলের ৭টি উদ্ভট প্রোডাক্ট

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিজ্ঞানের উতকর্ষে আর প্রযুক্তির ছোয়ার আমরা নিত্য নতুন দিনে পরিচিত হচ্ছি বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির সাথে। আর এই সকল নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় বিভিন্ন প্রযুক্তি নির্মাতা কোম্পানি। এরকম একটি কোম্পানির নাম "এপেল" (Apple)। iPhone, iPad, Mac সহ বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এই কম্পানিটি। বিশ্ব সেরা এই কোম্পানিটির সব প্রযুক্তি কি জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে? এ যেন এক বিশাল প্রশ্ন কিন্তু উত্তর খুব ছোট আর তা হল "না"। বিভিন্ন সময়ে এই কম্পানিটি অনেক নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করলেও বানিজ্যিক ভাবে লাভবান হতে পারবে না এই চিন্তা করে তাদের আবিস্কৃত অনেক প্রযুক্তিই তারা বাজারে ছাড়ার সাহস দেখায় নাই। চলুন আজ আপনাদের বিশ্ব সেরা প্রযুক্তি নির্মাতা এপেল কোম্পানির এমন সাতটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব যে গুলি আবিস্কার হয়েছে ঠিকই কিন্তু তা বাজারে ছাড়া হয় নাই।

০৭) The Macintosh Surface:



এই মডেলের প্রথম নাম করন করা হয় "The Macintosh Bashful", "Bashful" এর পরবর্তিতে পরে ব্যাবহার করা হয় "Surface"। যা এপেল কোম্পানি কর্তৃক বাজারজাত এবং জনপ্রিয় "Newton" এর পূর্বরূপ। Newton এর সাথে এর মূল পার্থক একটাই আর তা হল এই Bashful এ ব্যাবহৃত হয়েছে কিবোর্ড আর Newton এ ব্যাবহৃত হয়েছে স্পর্শ সংবেদনশীল ডিসপ্লে।


Apple Newton

০৬) A Dual Screen Workstation:




A Dual Screen Workstation মুলত তৈরি করা হয় Bashful এর পরবর্তি প্রজন্ম হিসেবে। এতে ব্যাবহার করা হয় দু'টি ডিসপ্লে। কিন্তু এটিও বাজারজাত করা হয়নি। এটি তৈরি করা হয় ৮০ এর দশকে, "Hartmut Esslinger" এর উদ্দ্যোগে। এই Hartmut Esslinger কিন্তু বেশ না করা প্রযুক্তি ডিজাইনার, তিনি বিশ্বসেরা প্রযুক্তি ডিজাইন করা কোম্পানি "Frogdesign" এর প্রতিষ্ঠাতা।

০৫) An Octagon iPhone:



বর্তমান সময়ের iPhone গুলিতো দেখেছেন, চারকোন আকৃতিত হয় iPhone। কিন্তু যখন ইউরোপ সহ আমেরিকার বেশির ভাগ বাজার Samsung এর দখলে চলে যাচ্ছিল, তখন iPhone নির্মাতারা আট কোনা বিশিষ্ট এই ফোন ডিজাইন করেন। কিন্তু এপেল কম্পানি সিদ্ধান্ত নেয় তারা চারকোন বিশিষ্ট iPhone এ স্থির থাকবেন। ফলে এই আট কোন বিশিষ্ট iPhone কোন দিন বাজারজাত করা হয়নি।

০৪) The MacPhone:



"The Apple Snow White 1 Tablet Mac" এবং "The Apple Snow White 3 MacPhone" তৈরি করা হয় যথাক্রমে ১৯৮২ সালে এবং ১৯৮৪ সালে। এপেলের এই দু'টি প্রোডাক্ট মূলত বর্তমান সময়ের "iPhone" এবং "iPad" এর অগ্রদূত। এটি যে সময় তৈরি করা হয় সে সময় এপেল কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা এখন মূলত "Macintosh" কম্পিউটারের প্রতি বেশি নজর দিবে, আর কয়েক বছর পরে তারা এই উদ্ভট দেখতে McPhone এ ফিরে আসবে। কেননা সে সময় এই উদ্ভট গঠনের ফোন বাজারে চালানো বেশ কঠিন হবে বলে তাদের ধারনা ছিল। তারা যদি জানত প্রযুক্তি ক্ষুদার্থ মানুষ iPhone আর iPad কেমন ভাবে খেয়েছে তাহলে হয়ত এই ফোন তারা বাজারে ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই নিত। কিন্তু এই McPhone কোন দিন বাজারজাত করা হয়নি।

০৩) An Angular iPhone 4:



এই iPhone টিও তৈরি করা হয় Octagon iPhone এর সাথে। অনেকেই ভেবেছিল একে iPhone4 হিসেবে বাজার জাত করবে এপেল। কিন্তু উদ্ভট দর্শনের এই iPhone বাজারজাত করা থেকে বিরত থাকে এপেল কম্পানি।

০২) A Wrist Computer:



বর্তমান সময়ে কেউ যদি আপনাকে বলে যে আপনার হাতে যে ঘড়িটি থাকবে তা ছোট একটি কম্পিউটার হবে, তাহলে আপনি কিন্তু তা বিশ্বাস করবেন অনায়াসে। কিন্তু সালটা যদি হয় ১৯৯১ সাল? তখন কিন্তু আপনি কোন দিনও বিশ্বাস করবেন না। কেননা সবে মাত্র কম্পিউটার রুম জুড়ে অবস্থান না করে শুধু মাত্র টেবিল জুড়ে জায়গা দখল করা শুরু করেছে মাত্র। আর তা এক লাফে আপনার হাতের ঘড়ির জায়গা দখল করে নিবে, এ আপনাকে কেউ কোন দিন বিশ্বাস করাতে পারবে না। কিন্তু এই ১৯৯১ সালে, জাপানের ম্যাগাজিন "Axis" এ তৎকালীন সময়ে এপেলের CEO "John Sculley" এপেলের তৈরি "TimeBand" নামে একটি কম্পিউটার যা কিনা হাতের ঘড়ির সমান আকৃতির ছবি প্রকাশ করান এপেলের ভবিষ্যত কম্পিউটারের রূপ হিসেবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কম্পিউটার এপেল তৈরি করেছে, এমন কি উপরের ছবিটি একজন কর্মচারীর হাতে পরা অবস্থায় তোলা ছবি। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে এপেল এই কম্পিউটার কোন দিন বাজারজাত করেনি। হয়ত প্রযুক্তির উতকর্ষ এপেলকে অনুমতি দেয়নি বাজারজাত করার। আসল কারন কারো জানা নেই।

০১) A Crazy Vertical Monitor:



এই কম্পিউটারের নাম দেওয়া হয় "Concept 2"। এই কম্পিউটারেরও ডিজাইনার Hartmut Esslinger। ঐ যে যিনি এপেলের Dual Screen Workstation এর ডিজাইন করেছিলেন। তিনি বলেছিলেন এই তার ডিজাইন করা এই কম্পিউটার বিশ্বের কাছে আমেরিকাকে তুলে ধরবে। তিনি এই ডিজান করার অনুপ্রেরনা পান মূলত "CocaCola" এর কাঁচের বোতল থেকে। আর এই কারনেই হোক অন্য যে কোন কারনেই হোক এই Concept 2 কম্পিউটারের মনিটর আড়ের তুলনায় লম্বায় অনেক বেশি বলতে পারেন এটি এই প্রজাতির মনিটরের মধ্যে প্রথম। যদিও এরকম মনিটর কোন কম্পিউটারেই ব্যাবহার করা হয়নি। আর এপেলও এটিকে কোন দিন বাজারজাত করেনি।

এবার চলুন দেখে নেই এপেলের তৈরি উদ্ভট আকৃতির বা প্রকৃতির এই সকল প্রোডাক্ট নিয়ে বানানো ভিডিও প্রতিবেদন,


ডাউনলোড লিঙ্কঃ Click This Link

লেখাটি প্রথম লিখেছিলামঃ শুক্রবার, ২০ জুন, ২০১৪
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×