somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেক্স এন্ড ফিলসফি ও কলকাতার দর্শক

১৬ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলচ্চিত্র উত্সবের পঞ্চম দিনে নিউ এম্পায়ারেরর শেষ শো ছিল তাজাকিস্তান/ইরান এর সিনেমা "সেক্স এন্ড ফিলসফি' । মসেন মাখমালবাফ এর সিনেমা । কলকাতার সিনেমাপাগল মানুষ যে ঝাপিয়ে পড়বে তাতে অবাক হওয়ার কিছু নেই তার উপর যদি এরকম একখান নাম হয় । সিনেমাটি দু'বার দেখান হল, প্রথমবার পঞ্চম দিনে নিউ এম্পায়ারে আর দ্বিতীয় ও শেষবার ষষ্ট দিন মানে গতকাল নন্দন-১এ। নন্দন-১ এর দর্শক সব ডেলিগেটস কার্ড , গেষ্ট কার্ড আর ভি আই পি কার্ডধারী । আমি ছিলাম নিউ এম্পায়ারের দর্শক, টিকিটধারী! সিনেমা বোদ্ধা বন্ধু আমার রেসের বই ( ফেষ্টিভ্যালের সিনেমার তালিকা ) এ দাগ দিয়ে লিখে দিয়েছিলেন, মাষ্ট । আমি প্রথমবার দেখব মাখমালবাফের সিনেমা সেজন্যে যথেষ্টই উত্সাহ আর আগ্রহ ছিল । হলে বসে সেক্স এন্ড ফিলসফি দেখব সেই নিয়ে একটু উদ্বিগ্নও ছিলাম, বন্ধুটি আশ্বস্ত করলেন, নিশ্চিন্তে যাও, দেখে এসো, মসেন মাখমালবাফের সিনেমা দেখা এক অভিজ্ঞতা । মিস কোর না ।

আগে থাকতে টিকেট করা ছিল, উত্তর কলকাতার ষ্টার থিয়েটার থেকে কালপুরুষ দেখে নিউ এম্পায়ারে যখন পৌঁছুলাম সিনেমা শুরু হতে তখনও দু ঘন্টা দেরী । অপেক্ষার সময় কাটাতে বারিস্তাঁ'তে বসে পড়লাম কফি আর রেসের বই নিয়ে । আধঘন্টা আগে চোখে পড়ল লাইন দিতে শুরু করেছে মানুষ , তো আমিও গুটিগুটি পায়ে লাইনে গিয়ে দাঁড়ালাম । আধ কিলোমিটারেরও বেশি লম্বা লাইন ঘুরে গিয়ে আবার পড়ছে চৌরন্গীর রাস্তায়, এমন সময় গেট খুলে ভেতরে যেতে বললে প্রায় দৌড়ে ভেতরে গিয়ে আগে ভাগে বসে পড়ি সীট নিয়ে, বলা কি যায়, টিকেট হাতে থাকলেও সীট পাবো কীনা ! যা লাইন দেখলাম ! বসে পড়ে নিশ্চিন্তে চাদর গায়ে জড়িয়ে আশ পাশে তাকাতে চোখে পড়ল, নিচে, উপরে ও তারও উপরের টাওয়ারে শুধুই মানুষের মাথা ! বাতি নিভলে চলচ্চিত্র উত্সবের পরিচিতি দেখতে দেখতেই কানে এল চেঁচামেচির আওয়াজ, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখি একদল মানুষের সাথে হাতাহাতি হচ্ছে হলে প্রহরারত লোকের । যাঁদের সাথে হাতাহাতি হচ্ছে তারা সবাই পাসধারী, আর প্রহরীদের বক্তব্য, এখানে আর সীট নেই, কার্ড নিয়ে যাঁরা এসেছেন, তারা এখানে সিনেমা দেখতে পাবেন না! ভিড়টাকে ঠেলে বাইরে নিয়ে যাওয়া হল দেখতে পেলাম, ইতিমধ্যে টাইটেল শুরু হওয়াতে আমি মন দিলাম সিনেমাতে । কিন্তু ঐ ভিড়ের মারমুখী জনতার কি হল জানতে কৌতুহলী চোখ বারে বারেই দরজার দিকে তাকাতে চোখে পড়ল, কিছু একটা রফা করে ঐ ভিড় এসে ঠাঁই নিয়েছে দু'সারি সীটের মাঝের চলাচলের পথের নিউ এম্পায়ারের নোংরা কার্পেটে !

সিনেমার শুরুতেই ম্যাজিক দেখতে পেলাম, হয়ত এই ম্যাজিকের কথাই বলেছিলেন সিনেমাপ্রিয় বন্ধুটি । এক চল্লিশে পা দেওয়া পুরুষ তাঁর জন্মদিনে এক নাচের স্কুলে ডেকেছেন তার বান্ধবীদের । অভিনব তার নিমন্ত্রন পদ্ধতি । ম্যাজিকের এখানেই শুরু । একে একে চারজন । অসাধারণ চার সুন্দরী রমণী একে একে এসে স্কুলের সামনে এক গাছের কোটরে লুকিয়ে রাখা চাবি নিয়ে ঢুকল নাচের স্কুলের ভেতরে, যে এসেছে সে জানে না যে আরও কেউ আসবে । একে একে চারজনের পরে এলেন সেই প্রেমিক, চল্লিশে পা দেওয়া 'জন' । ইতিমধ্যে শুরু হয়েছে নাচ, ব্যালে । হাজির ট্রুপও ।




পরের ভাগে সমাপ্য-
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৬ রাত ১২:১৬
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×