somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদল হয়েছে বটে!

১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পিরোজপুর সরকারি সোহরোওয়ার্দি ডিগ্রি কলেজ এর একাউন্টিং অনার্স এর প্রথম বর্ষের ছাত্রী, যিনি একইসাথে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকাও বটে, গত ৩রা জুলাই শুক্রবার তার এক বান্ধবীকে সাথে করে পিরোজপুর শহর থেকে জিয়ানগর উপজেলা বাসস্টান্ড এ গিয়ে নামেন। উদ্দেশ্য, বালিপাড়ার বালেশ্বর এ বসবাসরত তাদের অপর এক বান্ধবীর সাথে দেখা করা। এই বান্ধবীও একজন ছাত্রী এবং তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় এর ছাত্রী। উক্ত বান্ধবী পিরোজপুর শহর হতে আগত দুই বান্ধবীর জন্য আগে থেকেই জিয়ানগর বাসস্ট্যান্ডে অপেক্ষমান ছিলেন। তিন বান্ধবী একত্রে বাড়ি যাচ্ছেন।
পথিমধ্যে তাদের যাত্রা পথে তাঁরা কিছু বখাটে কিন্তু সোনার ছেলেদের নজরে পড়েন। এইসব ‘সোনার ছেলে’রা একটা বিশেষ রাজনৈতিক দলের ‘সোনার ছেলে’। দিন বদলের যুগে এইসব ‘সোনার ছেলে’রা দ্বিধাহিন চিত্তে অত্যন্ত সাহসের সাথেই পথিমধ্যে বোরখা পরিহিতা তিন যুবতীকে উত্যক্ত করতে থাকে। তাদের প্রতি কটুক্তি করা শুরু করে। তিন নীরিহ পর্দানশীন শিক্ষিতা ছাত্রী দ্রুত পা’এ তাদের গন্তব্য পানে হেঁটে যাচ্ছেন, তাদের চলার গতী বাড়িয়ে দিয়ে।
কিন্তু এইসব সোনার ছেলেরা তাদের কটুক্তির মাত্রা বাড়াতে বাড়াতে এক পর্যায়ে অশ্লীল মন্তব্য শুরু করে দেয়। বিপন্ন তিন ছাত্রীও তাদের চলার গতী আরও বাড়িয়ে দেন। তাদের এই দ্রত গতীতে পথ চলাকে ‘সোনার ছেলে’রা তাদের মত ‘বীর’দের হাত থেকে ভীরু নারীদের পলায়নপরতা ভেবে উল্লসিত হয়ে উঠে! এবারে তাদেরই একজন এগিয়ে গিয়ে উক্ত তিন ছাত্রীর একজনের হাত থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। দিন বদলের যুগে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে এই সোনার ছেলেদের হাতেই তো বিজ্ঞানের ডিজিটাল আবিস্কার এই মোবাইল ফোন মানায়!
মোবাইল ফোন হারিয়ে এবং ক্রমাগত অশ্লিল কুটক্তিতে উত্যক্ত এই তিন ছাত্রী পথিমধ্যে মুরুব্বী জাতীয় একজন পথচারীকে বিষয়টি জানান। এতে সোনার ছেলেরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা নিজেদের বিরুদ্ধ কোন ধরণের অভিযোগ শুনতে রাজী নয়! এতে তাদের যে মান সম্মান যায়! তারা তেড়ে যায় উক্ত তিন ছাত্রীর দিকে। ছাত্রীরা প্রান ও আত্বসম্মান ভয়ে দৌড়ে পথের ধারেই বালিপাড়াা মাদ্রাসা’র অংগনে আশ্রয় নেন। তারা সেখানেই তটস্থ হয়ে ভয়ে, আতংকে কাঁপতে থাকেন কারো সাহায্যের আশায়।
‘সোনার ছেলেরা’ এবারে ভিন্ন কৌশল ধরে। তারা জানে যেই আসুক না কেন, তাদের মিােবইল ছিনতাই এর ঘটনাটি ফাঁস হয়ে যাবে। তারা এবারে চিৎকার শুরু করে এই বলে যে, এই মাদ্রাসয় তিন জন জে এম বি’র মহিলা সদস্যা আশ্রয় নিয়েছে! একেবারে মোক্ষম অভিযোগ! আর তারা তাদের হাতে থাকা!মোবাইল ফোন তৎক্ষনাত বিষয়টি স্থানীয় পুলিশকেও জানায়। নাগরিক দায়িতদ্ব পালন করে বটে!
অত্যন্ত দায়িত্ব সচেতন পুলিশ বাবুরা এসে বোরকা পরা তিন তরুনীকে একটি মাদ্রাসার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেন। দিন বদলের দিনে এখন মাদ্রাসা মানেইতো সন্ত্রাস এর আখড়া! আর এই মাদ্রাসার মধ্যেই পিরোজপুর শহর হতে আসা দুইজন সহ তিন বোরকা পরা পর্দানশীন তরুনী! জে এম বি না হয়ে তারা পারেই না! উক্ত তরূণীদের তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি সন্দেহজনক। কিন্তু তাতে কি? একেতো বোরকা পরা, তার ্উপরে আবার এই সব সোনার ছেলেরা যখন বলছে, তখন আর অবিশ্বাসের কোন কারণই থাকতে পারেনা।
আমাদের যোগ্য পুলিশ বাহিনীকে তো মাত্র কিছুদিন আগে ‘দিন বদলের সরকার’ এর স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মিলে মিশে কাজ করতে। অতএব পুলিশ স্থানীয় এইসব ‘সোনার ছেলে’ যারা একটা রাজনৈতিক দলের স্থানীয় কর্মী, তাদের সাথে পরামর্শ করেই উক্ত তিন ছাত্রীকে ৫৪ ধারায় সন্দেহজনক ভাবে আটকে থানা হাজতে চালান দেয়। ঘটনার ‘সাক্ষী’ হিসেবে সাক্ষীও পাওয়া যায়। আওয়ামি লীগ এর স্থানীয় নেতা, যারা ঘটনার সময় আশে পাশেও ছিলেন না। মোবাইল ফোন এ ডেকে নিয়ে গিয়ে সাক্ষী বানানো হয়েছে। ‘দিন বদল সকার’ এর এই সব মহান কারিগর আগ পাছ না জেনেই ‘সাক্ষী’ হয়েছেন।
কোথায় এই তিন অসহায় তরূনীর ছিনতাইকৃত মোবাইল ফোনটা উদ্ধার করবে পুলিশ, কোথায় তাদের কে উক্ত বখাটে তিন কুলাঙ্গার এর হাত থেকে নিরাপত্তা দেবে, তা না করে দিন বদলের পুলিশ নিরিহ তিন ছাত্রীকে ধরে থানায় নিয়ে যায়। এর পরে থানায় তাদের দুদিন ধরে আটকে রাখা হয়, তদন্তের স্বার্থে! আর দুদিন পরে উক্ত তিন হতভাগীনিকে কোর্ট এ চালান করে দেয়।
ইতোমধ্যেই উক্ত তিন ছাত্রীর অভিভাবক স্থানীয় গন্যমান্য লোকজনসহ প্রকৃত ঘটনা তুলে ধরে থানায় যোগাযোগ করেন। থানার ওসিকে বোঝাতে সচেষ্ট হন। কিন্তু কে শোনে কার কথা? দিন বদলের পুলিশ কারো কথাই শুনতে বাধ্য নয়। এমনিক নিজেদের বিবেকের দাবটিও নয়, তারা কেবল বাধ্য স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্দেশিত স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের কথা। আর স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী বলতে নিশ্চয়ই বি এন পি কিংবা জামাআত এ ইসলামিকে বোঝাননি! এইসব দলের নেতা কর্মীদের বোঝান নি। তিনি কোন দলের নাম উল্লেখ না করলেও কারোই বুঝতে বাঁকি নেই যে, ‘স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ’ বলতে কাদের বুঝিয়েছেন। কোন দলের নেতা কর্মীদের বুিিঝয়েছেন।
যাহোক, আদালতে এইসব ছাত্রীকে হাজির করা হলে সেখানেও তাদের জামিন এর জন্য আবেদন করা হয়। কিন্তু বর্তমান সরকার যে আবার সন্ত্রাসের বিরুদ্ধে খুবই অটল! একেবারে জিরো টলারেন্স! সরকারের চোখের সামনে সোনার ছেলেরা এক এক করে নিজেদের প্রতিপক্ষকে তো মারছেই, তারা বেপারোয়া হয়ে সারা দেশ জুড়ে চাঁদাবাজী আর সন্ত্রাসে ছেয়ে ফেলেছে! কলেজ বিশ্ববিদ্যালয় এর হল গুলো এক একটা ছোট খাটো মিনি ক্যন্টনমেন্ট বানিয়ে ফেলেছে, তার দিকে কোন খেয়ালই নেই সরকারের। সরকারের কাছে এসব কোন সন্ত্রাসই নয়! কিন্তু টুপি দাঁড়ি, কিংবা বোরকা পরিহিতাদের ক্ষেত্রে সরকার একেবারে অটল! এক্ষেত্রে তাদের জিরো টলারেন্স। তাই কোর্ট এর মাননীয় বিচারক এই তিন ছাত্রীর জন্য জামিন আবেদন বাতিল করে তাদেরকে জেল এ চালান করে দেন, আর তাদের জামীনের শুনানীর জন্য দিন ধার্য করেন ১৪ই জুলাই।
ওদিকে নির্ধারিত ১৪ই জুলাই সরকারের পিপি আর পুলিশ এই তিন ছাত্রীর রিমান্ড চেয়েছিলেন। পুলিশ এ তিন নীরিহ ছাত্রীর সাথে জে এম বি কানেকশন দেখিয়েছে সন্দেহজনক ভাবে, কোন রকম তথ্য, প্রমান ছাড়াই। আর ওদিকে আদালতও তাদেরকে তিন দিনের রিমান্ডে দিয়েছে। আর এর পরে আশ্চর্জজনকভাবে তিন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ এর নামে ঢাকায় গোয়েন্দাদের কাছে নিয়ে আসা হয়েছে রাতের আঁধারে!
একটা সাধারণ ও নিত্য নৈমিত্তিক সামাজিক ঘটনাকে পুঁজি করে, প্রকৃত অপরাধিকে বাঁচাতে এবং অপছন্দনীয় লোককে ভোগাতে সরকার আর তার পুলিশ কিভাবে ছাই দিয়ে দড়ি পাকাতে পারে, তার উজ্জল ও প্রকৃষ্ঠ প্রমান এই ঘটনা। কি ভাবে আওয়মি লীগ এর সেক্যুলার সরকার ইসলামি রসম আর রেওয়াজ এর প্রতি ধীরে ধীরে তাদের আক্রোশ বাস্তবায়নে মাঠেছ নামছে, তার একটা উজ্জল নিদর্শন হয়ে থাকবে এই ঘটনা।
আওয়ামি সরকার এবারের ক্ষমতা মেয়াদকালে এটিই প্রথম ঘটনা নয়, ইসলাম আর মুসলিম বিদ্বেষী। এর আগে বরিশালে এইতো মাত্র কিছুদিন আগে ২১ জন বোরকা পরিহিতা, পর্দানশীন মুসলিম নারীকে এই সরকারের পুলিশ ধরে নিয়ে আদালতে চালান দিয়েছিল, জঙ্গি সন্দেহে। তাদের ক্ষেত্রেও ঘটেছে কারাবাস। কোর্টে তাদেরকেও চালান দেয়া হয়েছিল, পত্র পত্রিকায় ফলাও করে ‘জঙ্গি গ্রেফতার’ এর লিড নিউজ করা হয়েছিল!
কিছুদিন কারাবাস করার পর আদালত উকিল আর বিচারক এর দরবারে দৌড়াদৌড়ি করে অনেক কাঠ খড় পুড়িয়ে শেষ পর্যন্ত তারা রেহাই পান। নির্দোষ প্রমানিত হয়ে। কিন্তু ততদিনে সেই সব হতভাগিনিদের জেল খাটতে হয়েছে, সমাজে তাদের মান সম্মান গেছে, তাদের স্বামী, সন্তান, বাবা-মা, আত্বীয়-স্বজন’দের কাটাতে হয়েছে নির্ঘূম রাত! খরচ করতে হয়েছে পকেটের টাকা কড়ি।
তারও মাত্র কিছুদিন আগে রাজশাহীতে ঘটেছে একই ধরনের ঘটনা। আবার ওদিকে ক’দিন আগে ভোলার একটা মাদ্রাসয় সাঁজানো নাটক চলল অস্ত্র উদ্ধার এর! সেখানে নাকি ইসলামি জঙ্গিরা অস্ত্র মওজুদ করেছিল, সেখানে নাকি ইসলামি জঙ্গিরা তাদের সৈনিকদের জঙ্গিদের প্রশিক্ষন দিত। এমন খবর কেবল দেশের পত্র পত্রিকাতেই নয়, বরং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচার করা বা করানো হয়েছে। সারা বিশ্ব জুড়ে ফলাও করে প্রচার করা হলো এই বলে যে, উক্ত মাদ্রাসায় ইসলামি জঙ্গিদের ঘাঁটি প্রতিষ্ঠিত ছিল এবং সেখান থেকে নাকি অস্ত্রও উদ্ধার করা হয়েছে, এ ঘটনাই প্রমান করে বাংলাদেশ আগামি দিনের আফগানিস্থান হতে যাচ্ছে! পরে অবশ্য দেখা গেল, সে সব কিছুই নয়। সবই নাটক! দিন বদলের নাটক। দিন যে সত্যিই বদলেছে তার একটা উদাহারণ!
ওদিকে ক’দিন আগে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছেন যে, দেশের সকল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্য শেখ হাসিনা’র ছবি টাঙ্গাতে হবে। বংলাদেশে এর আগে, আওয়ামি লীগ এর খোন্দকার মোস্তাক, মরহুম জিয়াউর রহমান, প্লেবয় এরশাদ, এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বি এন পি বিভিন্ন সময়ে ও মেয়াদে ক্ষমতায় ছিল। তারা কেউ কোনদিন কোন সরকারি সার্কূলারে মাদ্রাসায় কোন রাষ্ট্রপ্রধানের ছবি টানাতে বলেন নি। তেমন কোন নির্দেশ প্রদানও করেণ নি। করেন নি, কারণ, তারা ব্যক্তিগত ধর্ম বিশ্বাসে যে যতটুকুই নিষ্ঠাবান হোন না কেন, অন্তত একটা বিষয়ে তাঁরা সচেতন ছিলেন যে, কোন মসজিদ-মাদ্রাসায় ব্যক্তি বা প্রানীর ছবি টানানোটা ইসলাম সম্মত নয়। প্রিয় রাসুল (সা:) এর সুষ্পষ্ট নির্দেশ রয়েছে হাদিসে এ ব্যাপারে।
এটা জানার পরেও আজ এই আওয়ামি সরকার নতুন করে সরকারি প্রজ্ঞাপন জারি করে নির্দেশ দিয়েছেন এই বলে যে, সকল মাদ্রাসায় মরহুম শেখ মুজিব সহ সরকার প্রধান হাসিনার ছবি টানাতে হবে। আর এর ব্যতয় ঘটলে তার জন্য সরকার শাস্তিরও বিধান করে রেখেছেন, সে হুমকিটাও দিতে ভূলেন নি আমাদের দিন বদলের সরকার।
আসলেই দিন বদল হয়েছে। দিন বদল হয়েছে বলেই না একদিন, এইতো মাত্র কিছু দিন আগে যেখানে একজন বোরকা পরিহিতা নারী দেখলে ছেলে যুবক বৃদ্ধ সকলেই ভক্তি আর শ্রদ্ধায় পথ ছেড়ে দিত, সেই দেশেই এখন কিনা বোরকা পরা নারী দেখলে ‘জঙ্গি’ বলে চিৎকার করে পুলিশ ডাকে! আর পুলিশও সেই ডাকে তাৎক্ষনিক সাড়া দেয়! কোন রকম তথ্য, প্রমান, আর ন্যুনতম যুক্তি ছাড়াই তাকে বা তাদেরকে সন্ত্রাসী বানায়!!
দিন বদল হয়েছে বলেইনা, এখন দাঁড়ি, টুপি পরা লোক দেখলেই ধরে ধরে তাদেরকে সন্ত্রাসী বানায়, কোটের্, আদালতে, থানায় চালানও করে দেয়! দিন বদল হয়েছে বলেই না, এখন মাদ্রাসা নাকি সন্ত্রাস প্রশিক্ষন এর আখড়া হয়েছে। অন্তত সরকার মাদ্রাসায় কোরআন, হাদিস কিছুই দেখতে পায়না, কেবল দেখে নিজেদের রেখে আসা গোলা বারুদ ছাড়া! সাত বৎসরের শিশুরাই নাকি সেখানে ভয়ংকর সন্ত্রাসী!
দিন বদল হয়েছে বলেইনা এখন কোরআন আর হাদিসের নির্দেশ আর বিধানকে অমান্য করে মাদ্রাসায় ব্যক্তি বিশেষ এর ছবি টানাতে হুকুম জারি করে। আর সেই হুকুম না মানলে তা বন্ধ করে দেবার হুমকিও দেয়! এই সবই যদি দিন বদলের নমুনা হয়ে থাকে, তা হলে বলতেই হবে, সত্যিই দেশে দিন বদল হয়েছে। আর দিন বদলের সরকারই যখন ক্ষমতাসীন, তখন দিন বদল তো হতেই হবে, হয়েছেও বটে!



১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×