somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ্ঞে, তাই বলছিলাম কি ----!

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আজকের লেখা কিছু টুকরো খবর, কিছু বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ দিয়ে শুরু করব। এর পরে বর্তমান সরকরের কাছে একটা সহজ, সরল, প্রস্তাব রাখব। ইচ্ছা করলে সরকার সে প্রস্তাবটা ভেবে দেখতে পারেন। সাথে সাথে সূধী পাঠকও আমার প্রস্তাবটা নিয়ে একটু ভাবতে পারেন। দেশের স্বার্থে নয়, কেবলমাত্র ক্ষমতাসীন দল এর স্বার্থে।
খবরে প্রকাশ, জামালপুরের দেওয়ানগঞ্জ এ যুবলীগ নেতা শাকিবুজ্জামান রাখালকে চাঁদাবাজীর অভিযোগ এ পুলিশ গ্রেফতার করলে আওয়ামি লীগ ও ছাত্র লীগ এর স্থানীয় নেতা কর্মীরা তুলকালাম কান্ড বাধিয়ে বসে। তারা ঐক্যবদ্ধ হয়ে আশে পাশের দোকান পাট ভাং চূর করে, থানায় আক্রমন চালায়, মিছিল করে আটককৃত চাঁদাবাজ এর মুক্তি দাবী করে। অথচ এই চাঁদাবাজ শাকিবুজ্জামন এর বিরুদ্ধে থানায় প্রায় আটটিরও বেশী মামলা রয়েছে!
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর পুরোকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আব্দুল মফিজকে ছাত্রলীগ শারিরিকভাবে লাঞ্ছিত করেছে। মানে, ‘ধোলাই’ করেছে। আর শিক্ষকের অপরাধ হলো তিনি যথাসময়ে ক্লাস শুরু করে দেবার পরে দেরিতে এক ছাত্র, যে ছাত্রলীগ এর একজন নেতা, দেরীতে ক্লাসে ঢুকেছে, তাকে দাঁড়িয়ে থাকতে বলেছেন, এই অপরাধ এ উক্ত ছাত্র সম্মানিত শিক্ষককেই ‘ধোলাই’ দিয়েছে তার দল বল নিয়ে, সম্মানিত সেই শিক্ষকেরই অফিসে গিয়ে! হাজার হলেও ‘ছাত্রলীগ’ এর ‘ছাত্র’ তো!
ব্রাম্বনবাড়িয়ায় ছাত্রলীগের সভাপতিকে পুলিশ অপহরণ মামলায় গ্রেফতার করলে সেখানে সারা শহর জুড়ে বিক্ষোভ আর তান্ডব চালায় ছাত্রলীগ। তারা থানা আক্রমন করে ওসিকেই ‘ধোলাই’ দেয়। একই দিনে চট্টগ্রামের সীতাকুন্ড’র ভাটিয়ারি আর পৌর সদরে শেখপাড়া হাজারি রোডে দুটি ছিনতাই ঘটনায় জনতা তাড়া করে হাতে নাতে স্থানীয় ছাত্রলীগ এর সভাপতি সহ পাঁচজন নেতাকর্মীকে ধরে প্রথমে গনধোলাই দিযে এর পরে পুলিশে সোপর্দ করে।
কিন্তু তাতে কি? আমাদের মহান পুলিশ পরে সেইসব সোনার ছেলেদের ঠিকই ছেড়ে দিয়েছেন! স্থানীয় আওয়ামি নেতারা পুলিশ এর সাথে একত্রে বসে চা পানীয় পান করতে করতে দেশের বৃহত্তর স্বার্থে(!) বিষয়টির সুষ্ঠু সমাধান(!) করে দিয়েছেন। আর এই সুষ্ঠু সমাধানটি হলো, উক্ত তিন ছিনতাইকারী ছাত্রলীগ এর ‘ডাকাত ছাত্র’ বেকসুর খালাস!
এইতো মাত্র ক’দিন আগে পিরোজপুরের বহুল আলোচিত তিন পর্দানশীন ছাত্রীকে জঙ্গি সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ এর নামে হয়রানী আর তদন্তের পরেও নির্দোষ প্রমানিত হওয়ায় মাননীয় আদালতই ঐ তিন ছাত্রীর জামিনে মুক্তির নির্দেশ দেন। আর জেল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ পালন করে উক্ত তিন ছাত্রীকে জামিনে মুক্তি দিলে স্থানীয় ছাত্রলীগ এর ‘সোনার ছেলেরা’ আদালত এর এই আদেশের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে মিছিল করে। সেখানে ভাং-চূর চালায়!
খোদ রাজধানী ঢাকা শহরেই ছাত্রলীগ যুবলীগ এর সোনার ছেলেরা সংখালঘু হিন্দুদের বাড়ী ঘর, ব্যবসা বানিজ্য দখলে নেমেছে। অবশ্য আমাদের হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর নেতারা একেবারে নীরব। তাদের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। নেই কারণ, এইসব হতভাগা হিন্দুরা তো আর বি এন পি’র হাতে নির্যাতিত হচ্ছেনা, হচ্ছে আওয়ামি লীগ এর হাতে। অতএব, এখানে এই নির্যাতনটা দেশ আর দলের বৃহত্তর স্বার্থে একটু হজম করতেই হবে! ভাবখনা যেন এমনই!
শুধু ছাত্রদের কথাইবা বলি কেন? খোদ রাজধানীর একজন ত্বত্তাবধায়ক প্রকৌশলিই যখন নিজ পকেট থেকে পিস্তল বের করে তার ‘বস’ এর মাথায় ঠেকাতে পারেন, জীবন নাশ এর হুমকি দিতে পারেন, তখন ছাত্ররা আর কোন ছার!
ওদিকে সারা দেশের মেডিক্যাল কলেজ গুলোতে চলছে সরকার দলীয় স্বাচিপ এর ক্যাডার ডাক্তারদের দৌরাত্ব। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা সারা দেশ জুড়ে ডাক্তারদের হয়রানি করে চলেছে বদলির নামে। দেশের প্রথীতযশা বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকুরি থেকে বিদেয় করে দিচ্ছে একের পর এক। স্বাচিপ এর নেতারা বদলির ভয় দেখিয়ে ডাক্তারদের কাছ থেকে ঘুঁষ বানিজ্যে নেমেছেন। চলছে এক নীরব চাঁদাবাজী! তাও আবার ডাক্তারদের দ্বারা!
জামালপুর জেলার ভাটার ইউপি চেয়ারম্যান আকরাম হোসেনকে জোর করে অস্ত্রের মুখে লীগের সোনার ছেলেরা অপহরণ করে, এর পরে তাকে শারিরীকভাবে মার ধর করে তার সামনে লীগ এর ছেলেদের নিজেদের তৈরী করা একটা ভিজিএফ লীষ্ট ধরিয়ে দেয় এবং তাতে তার সাক্ষর আদায় করে নেয়, গরীব দু:স্থদের চাল, ডাল আত্বসাৎ এর জন্য।
ওদিকে নিলফামারি জেলার খুটামারি ইউনিয়নে দু:স্থদের জন্য প্রাপ্ত চুয়াল্লিশ মেট্রিক টন সরকারি চাল প্রায় ২২০০ দু:স্থ মানুষের মধ্যে বিতরণের জন্য চেয়ারম্যান মেম্বার’রা সর্বসম্মত স্বিদ্ধান্ত নিলেও স্থানীয় আওয়ামি লীগ দলীয় এমপি, জনাব কাজী ফারুক কাদের ও তার সমর্থকদের তৈরী করে দেয়া দলীয় নেতা কর্মী ও তাদের আত্বীয় স্বজনদের নাম সম্বলিত তালিকা অনুযায়ি সেই চাল বিলি করতে উপজেলা পরিষদ রাজী না হওয়ায় শেষ পর্যন্ত জনদরদী (!) এম পি সাহেব চাল বিতরণই বন্ধ করে দিয়েছেন!
ঈদ এর আগে এই দুই হাজারের বেশী ফকির, মিসকিন আশা করেছিল ক’কেজি চাল পাবার। কিন্তু জনদরদী, দু:খী মানুষের বন্ধু(!) আওয়ামি এম পি ফারুক সাহেবের বদাণ্যতায় তারা সেই চালটুকুও পেলনা! একই রকম ঘটনা ঘটেছে ভোলাতেও।
ওদিকে আর এক এমপি তো সরাকরের খাস জমি আওয়ামি দলীয় ক্যাডারদের দখল করে সেখানে নিজেদের আস্তানা গড়তে না দেয়ায় এক সরকার কর্মচারি তহশীলদারেিক ক্যাডারদের দিয়ে নিজ বাড়ীতে পাকড়াও করে এনে চড় থাপ্পড় দিয়ে উচিৎ শিক্ষা(!) দিয়ে দিয়েছেন! ভাবখানা হলো, এই দেশটা এমপি সাহেবের পৈত্রিক সম্পত্তি! আর ঐ সরকারি কর্মচারীও তার চাকর, ইচ্ছা করলেই তিনি পেটাতে পারেন! যা খূশী তাই করতে বা বলতে পারেন!!
চট্টগ্রামের মিরসরাই এ জোরারগঞ্জ ইউনিয়েনের তাজপুর ওলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জায়গা ও ভবন দখল করে সেখানে বেকারী প্রতিষ্ঠা করেছে স্থানীয় আওয়ামি লীগ এর শিক্ষাবিষয়ক (!) সম্পাদক ফিরোজউদ্দীন বাদল! থানা পুলিশ উপজেলা সরকারি শিক্ষা অফিসার মিলেও ক্ষমতাধর আওয়ামি লীগের স্থানীয় শিক্ষা সম্পাদকের দখলদারিত্ব থেকে স্কুল এর ভবন উদ্ধার করতে পারেন নি! ফলে উক্ত প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা বেকারীর সামনে খোলা আকাশের নীচে ক্লাস করতে বাধ্য হচ্ছে। তবে আশার (!) কথা এই যে, শিক্ষা সম্পাদক সাহেবের ব্যবসা বেশ চাঙ্গা! দেশের শিক্ষা না হলেও বানিজ্যে উন্নতি তো হচ্ছে!
মাত্র মাস তিনেক আগেকার একটা ঘটনা। কালীগঞ্জ থানার সামনে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি জোর পূর্বক দখল করে সেই জমিতে আওয়ামী লীগ নেতা ঘর তুলতে গেলে থানার সেকেন্ড অফিসার তাতে বাধ সাধেন। কিন্তু তিনি ভুলেই গেছেন যে, এরা সন্ত্রাসী নয়। আওয়ামি লীগ এ সন্ত্রাসী হয় কি করে? তারা তো দেশের সোনার ছেলে!
সেই সোনার ছেলেদের কাজে বাধা দেয়ায় ‘লীগ’ এর এক ছেলে ওসিকেই ধোলাই দেয়! পুলিশ ব্যটার এত বড় সাহস, সে কিনা আওয়ামি লীগের লোককে আটক করে? কাজেই স্থানীয় আওয়ামি লীগ এর সকল নেতা কর্মী এক যোগে শত শত লোক সেখানে জড়ো করে থানা ঘেরাও করে, শেষ পর্যন্ত পুলিশ বাধ্য (!) হয়েছে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দিতে। নিশ্চয়ই আওয়ামি লীগের নেতা কর্মীর সাথে বেয়াদবী করার অপরাধে উক্ত পুলিশ অফিসারকে বদলী করা হবে খুব শীঘ্রই! আর সেটা উচিৎও বটে! ডিজিটাল বাংলাদেশ এ বসে ‘দিন বদল’ এর দিনে এমন ধৃষ্ঠতা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা আপা নিশ্চয়ই সহ্য করবেন না!
আওয়ামি লীগের নেতা কর্মী, বিশেষ করে ছাত্র লীগের নেতা কর্মীদের ইমিউনিটি দিয়ে দিলে ভাল হয়। তারা যতই অপরাধ করুক, তাদের যেন কোন বিচার না হয়, পুলিশ যেন তাদের গ্রেফতার না করে। তাদের বিরুদ্ধে বিচারে যখন কোন অপরাধই প্রমানিত হবেনা, পুলিশের মামলা সাঁজানোর কারণে, কিংবা তাদের বিরুদ্ধে যখন কোন সাক্ষীই পাওয়া যাবেনা অথবা পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও যদি স্থানীয় নেতাদের চাপে, পরামশের্, আপোষ (!) করতেই হয়, কিংবা সড়ক অবরোধ করে, লীগের নেতা কর্মীরা যদি খোদ পুলিশের কাছ থেকেই এইসব আসামিদের ছিনতাই করে নেয়, তা হলে অযথাই তাদের ধরে নিয়ে লাভ কি?
তাদের ধরতে আর অহেতুক মামলা সাজাতে যে সময়টা লাগবে, সে সময়টা খামোখা অপচয় হবে। এর পরিবর্তে যদি পুলিশকে নিজ নিজ কর্মস্থল থানা বা ফাঁড়ির আশে পাশের খালি জায়গায় শাক শব্জীর গাছ লাগাতে দেন কিংবা প্রতি থানয় থানায় দুগ্ধ খামার প্রতিষ্ঠা করে গরু চরাতে দেন, তা হলে দেখবেন, দেশে শাক শব্জী, দুধ আর মাংশের দাম যেমন কমেছে, তেমনি পুষ্ঠিহীনতার দেশে কিছুটা পুষ্ঠির অভাবও পূরণ হয়েছে। আর পুলিশদেরও কিছুটা ‘এস্কারসাইজ’ হয়ে গেল।
সবদিক থেকেই লাভ আর লাভ! বৈশ্বিক মন্দার এই যুগে কৃচ্ছতা সাধনের এটা একটা মোক্ষম উপায়ও হতে পারে বটে!!! কেবলই কি তাই? আর এই বেঁচে যাওয়া সময়টা বি এন পি, জামাআতসহ অন্যান্য বিরোধি দলীয় নেতা কর্মীদের শায়েস্তা করতেও কাজে লাগাতে পারবে। !
দেশে এখন আর কোন অপরাধই এমন হয়না, যে অপরাধ এর সাথে আওয়ামি লীগ এর কোন না কোন নেতা কর্মী জড়িত। টেন্ডার ছিনতাই থেকে তদবির বানিজ্য, অফিসে আদালতে ঘুঁষ আর ইউনিয়ন এর নামে প্রভাব বিস্তার করে সুবিধা আদায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর সম্মানিত শিক্ষকদের রাস্তা ঘাটে ধরে দু’ঘা বসিয়ে দেয়া, গরীব ও দু:স্থদের জন্য বরাদ্দকৃত চাল, ডাল নিজেদের নামে আত্বসাৎ করা, হজ্জ গাইড এর নামে দলীয় ক্যাডারদের ‘হাজী’ বানানোর বিশেষ কার্যক্রম, সরকারি খাস জমি দখল, সংখ্যালঘুদের বাড়ী ঘর লুট করা থেকে শুরু করে হেন কোন অপরাধ বা দূর্ণীতি নেই যার সাথে এই দলটির নেতা কর্মী জড়িত নয়!
কারণ, দিন বদল এর বাংলাদেশ এ এক ছাত্র লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগ, ওরকম যত জানা বা অজানা ‘লীগ’ এর কল্পনা করতে পারেন, একমাত্র তাদের নেতা কর্মী ছাড়া অপরাধ করবেই বা কে ? পরিবর্তিত এই সময়ে এইসব ‘লীগ’ এর সদস্য, কর্মী ছাড়া আর কোন যুবক প্রানের মায় ভূলে অপরাধ করার মত দু:সাহস দেখাতে পারে?
এসব বাস্তবতা বিচারে দেশে বা বিদেশে দলটির মুখ দেখানোই দায় হয়ে পড়তে পারে। বড়ই সংগীন সময় পার করছে দলটি, সেই সাথে দেশটিও। তবে যেহেতু ‘বাংলাদেশ’ নামক হতভাগা দেশটির স্বার্থ দেখার কেউ নেই, সবাই বরং যার যার স্বার্থ দেখতে ব্যস্ত, অতএব দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক কোন কথা অন্তত এই সরকারের আমলে না বলাই ভালো।
তবে ক্ষমতাসীন দলটির স্বার্থ অবশ্যই দেখতে হবে। সেই স্বার্থ দেখতে হলে ড: কামাল এর মত করে বলতে হবে ‘দেশ গোল্লায় যাক’। দেশ কোথায় যাবে বা যাচ্ছে, সেটা না হয় পরে দেখা যাবে। আপাতত আগে দল বাঁচান। দল বাঁচলে দেশ বাঁচবে (তাই নাকি?)। আজ্ঞে, তাই বলছিলাম কি, দলটাকে বাঁচাতে আওয়ামি লীগ এর সকল স্তরের আতি-পাতি, নেতা-কর্মী থেকে শুরু করে আমলা কামলা, সকলকে ইমিউনিটি দিয়ে দেয়া হোক। কারো যেন কোন বিচার না হয়। তা না হলে দলের জন্য এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।










১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×