somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা।। মখা, আবুল, রাজু,হুমায়ন বাদ

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটি অনুযায়ী, মোহাম্মদ নাসিম ও নূহ-উল-আলম লেনিন সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। এ থেকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন এবং রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর ২টি পদ খালি রাখা হয়েছে।

আগের কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেনকে কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই পদে শিরিন শারমিন চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আবুল হোসেনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি এবং জাহাঙ্গীর কবির নানক বহাল রয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক সব পুরোনোরাই রয়েছেন।

তবে প্রচার সম্পাদক পদে আগের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান মাহমুদকে দেয়া হয়েছে। কিন্তু তার পদে এখনো কেউকে দেয়া হয়নি।

কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি ও কনিষ্ঠ সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল হয়। ওইদিনই কাউন্সিলররা শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। কাউন্সিলরা নতুন পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব শেখ হাসিনা ও আশরাফকে দেয়।

এর ৪ দিন পর বুধবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। খবরের সূত্র এই লিংকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×