গাছের ভিতর বাইসাইকেল
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাছে ভিতর গাছের দেহই থাকার কথা। কিন্তু গোটা একটা বাইসাইকেল গাছের পেটে ঢুকে গেছে। এমনই বিচিত্র কিছু দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাস্টন দ্বীপে। সেখানকার বেশ কয়েকটি গাছের সঙ্গে সাইকেল-বাইক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। দেখে মনে হবে গাছগুলো সাইকেলকে গ্রাস করে নিয়েছে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেখানকার একটি বটগাছ। বটগাছটির সঙ্গে একটি পুরনো বাইক অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে রয়েছে। দৃশ্যত মনে হবে, বাইকটি বটবৃক্ষের অংশ হয়ে গেছে।
সেখানকার আরও একটি দৃশ্য বেশ মজার। গাছের সঙ্গে লেগে থাকা একটি সাইকেল সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে গাছ যত বড় হয়েছে সাইকেলটিও তত ওপরে উঠেছে। বোস্টন দ্বীপের ওইসব দৃশ্য নিয়ে সেদেশে বেশ জনশ্রুতি রয়েছে। বহুল প্রচলিত জনশ্রুতি হচ্ছে, বাইসাইকেলের মালিক এটি বৃক্ষের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে যুদ্ধে যোগদান করেন। যুদ্ধে তার মৃত্যু হয়। পরে কেউ আর সাইকেলটির খোঁজ করেননি। যার ফলে এটি বৃক্ষের সঙ্গে জড়িয়ে গেছে। কেউ কেউ বলছেন, ১৯৫০ সালে সাইকেলের মালিক এটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রেখে যান। তিনি আর সেটি নিতে আসেননি। অবশেষে এটি গাছের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। তবে এসব দৃশ্য যারা পার্কে বাইসাইকেল বা বাইক রেখে অন্যত্র যান তাদেরকে বেশ আতঙ্কগ্রস্ত করছে। তারা ভাবছেন যানবাহন খেকো গাছও রয়েছে। ডেইলি মেইল। খবরের
সূত্র ও ছবি এই লিংকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন