নিহতদের পরিবারে শোকের মাতম।। বাহরাইন অগ্নিকান্ড
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশির বাড়িতে এখন শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। হতভাগ্য বাংলাদেশিদের মধ্যে শাহাদাত হোসেন ও টিটু মিয়ার বাড়ি চাঁদপুরের নাউপুরা গ্রামে। নাউপুরা গ্রামের মুদি দোকানদার শাহ আলম দুই ছেলেকে হারিয়ে যেন একেবারে নিঃস্ব হয়ে গেছে। ৭ বছর আগে জমি জমা বন্ধক রেখে আর ধার দেনা করে দুই ছেলেকে তিনি বাহরাইন পাঠান। আয়ের একমাত্র অবলম্বন দুই ছেলেকে হারিয়ে গোটা পরিবারেই নেমে এসেছে অন্ধকার। এমন চিত্র প্রায় সব নিহত পরিবারেই।
খবরের সূত্র এই লিংকে শনিবার বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি নাগরিক। নিহত ১০ বাংলাদেশি হলেন, চট্টগ্রামের সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, একই জেলার হাজী রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, আব্দুল আজিজের ছেলে জামান। এছাড়া ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির মিয়ার ছেলে জসিম, শহীদ মিয়ার দুই ছেলে স্বপন ও সাইফুল আলম সবুজ, আবুল বাশারের ছেলে মোঃ. আনোয়ার, চাঁদপুর জেলার আলমের দুই ছেলে শাহদাত ও টিটু মিয়া। এছাড়া নোয়াখালি জেলার আবদুর রহিমের ছেলে মো. ওসমান গনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনউহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ
হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন