somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব ভাঁওতাবাজি রাজনীতি-ড. কামাল হোসেন

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘পশ্চিমারা বলে বাংলাদেশে উন্নয়নের দশক চলছে। সব ভাঁওতাবাজির রাজনীতি। আমরা বলি ধ্বংসের দশক চলছে। উন্নয়নের কথা বললে সরকার বলে টাকা নাই। টাকা না থাকলে হল-মার্ক কেলেঙ্কারি কেন হলো? হাজার হাজার কোটি টাকা কেন লুট হলো?’

১৯ জানুয়ারি শনিবার সোনারগাঁও রোডের হামদর্দ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লি চিকিত্সক সমিতির জেলা প্রতিনিধি সম্মেলনে ড. কামাল এ কথা বলেন। সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন।

ড. কামাল বলেন, অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিবিদেরা দেশটাকে ধ্বংস করেছে। জাতীয় প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে গেছে। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এভাবে গণতন্ত্র টিকতে পারে না।’ তিনি বলেন, ‘নির্বাহী বিভাগ, বিচার বিভাগ আর সংসদ সঠিকভাবে চললে দেশ ভালোভাবে চলবে। কালোটাকা থেকে রাজনীতি মুক্ত করতে হবে। দেশ হলো জনগণের, এখানে রাজতন্ত্র চলবে না।’

বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকারিভাবে পল্লি চিকিত্সকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে প্রতিটি গ্রামে একজন করে চিকিত্সক থাকেন। সরকারি দলের সমালোচনা করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যে সরকার জনগণের জন্য একটি দায়িত্বও পালন করে নাই, তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। সংসদে এসব কী ভাষায় কথাবার্তা হয়? এরা কি ভদ্রতা শেখে নাই? এদের কথাবার্তায় স্পিকারও অসহায় হয়ে পড়েন।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন বলেন, ‘আগের সরকারের সময়ে ছিল হাওয়া ভবন। এখন আছে খাওয়া ভবন। সরকার, সরকারের শীর্ষ নেতা ও তাদের আত্মীয়স্বজন দেশে লুটপাট করে যাচ্ছে।’

পল্লি চিকিত্সক সমিতির সভাপতি সবুজ আলী বলেন, ‘আগের সরকার পল্লি চিকিত্সকদের স্বীকৃতি দেয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে ওয়াদা করেছিলেন, ক্ষমতায় গেলে পল্লি চিকিত্সকদের স্বীকৃতি দেবেন। ক্ষমতায় গিয়ে তিনি তা করেননি। উল্টো আইন করেছেন, পল্লি চিকিত্সকেরা নামের আগে “ডাক্তার” পদবি ব্যবহার করতে পারবেন না। যাঁরা কথা দিয়ে কথা রাখেন না, পল্লি চিকিত্সক সমিতি তাঁদের সঙ্গে আর কোনো কাজ করবে না।’ খবরের সূত্র এই লিংকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×