somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূত্রনালীর সমস্যা ইউটিআই

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূত্রনালীর একটি অত্যন্ত বিব্রতকর সমস্যা ইউটিআই বা ইউরিনারী ট্রাক ইনফেকশন। সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের এ ধরনের ইনফেকশন বেশি হয়। এছাড়া যারা দৈনিক কম পরিমাণে পানি পান করেন এবং প্রস্রাব নির্গমণের পর যথেষ্ট হাইজিন মেনটেইন করেন না তাদের মূত্রনালীর সংক্রমণ বেশি হবার ঝুঁকি থাকে। অনেক পুরুষ ও মহিলাদের এই সমস্যাটি বার বার হতে পারে। এমনকি শিশুদেরও এ ধরনের সমস্যা হতে পারে। সাধারণত মূত্রনালীর ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা, জ্বর, বমি বমি ভাবসহ বিভিন্ন ধরনের উপসর্গ থাকে। মূত্রনালীর ইনফেকশনের ক্ষেত্রে চিকিত্সা ও করণীয় সম্পর্কে অভিমত দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মুহাম্মদ হোসেন। তার মতে বিভিন্ন কারণে মূত্রনালীর ইনফেকশন হতে পারে এবং এই ইনফেকশনের ধরনও বিভিন্ন রকম। তিনি জানান, ইউটিআই হলে রোগীর ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে এবং ক্ষেত্রবিশেষ জ্বর থাকে। সাধারণত ইউটিআই-এর রোগীদের বয়স অনুযায়ী উপযুক্ত এন্টিবায়োটিক বা জীবাণুনাশক দেয়ার প্রয়োজন হয়। বড়দের বেশির ভাগ ক্ষেত্রে সিপ্রোফ্রক্সাসিন জাতীয় ওষুধ দিনে ২ বার ৭ থেকে ১০ দিন পর্যন্ত দেয়া হয়। পাশাপাশি এন্টিবায়োটিক শুরুর আগে রোগীর প্রস্রাবের রুটিন ও কালচার টেস্ট করতে দেয়া হয়। রিপোর্টে বিরূপ কিছু না থাকলে পূর্বের এন্টিবায়োটিক চালিয়ে যেতে বলা হয়। অথবা এন্টিবায়োটিক পরিবর্তন করে দেয়া হয়। পাশাপাশি ঘন ঘন প্রস্রাব হলে এক ধরনের ওষুধ দেয়া হয়। তবে বার বার ইউটিআই হবার প্রবণতা থাকলে অবশ্যই কোন বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনি, ব্লাডারের সমস্যাসহ অন্যান্য কারণেও মূত্রনালীর সংক্রমণ হতে পারে।

লেখক:ডা. মোড়ল নজরুল ইসলাম খবরের সূত্র এই লিংকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×