বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ হবে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ স্থাপন করা হবে। বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের যৌথ ইশতেহার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২ ফেব্রুয়ারি শনিবার শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আতফুল হাই শিবলি ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবেদা সুলতানা।
বাংলাদেশ প্রতিনিধিদল প্রস্তাবিত বাংলাদেশ ভবনের স্থান নির্ধারণ, পারিপার্শ্বিকতা, ভবনের আকার, নকশা, নির্মাণের সম্ভাব্য ব্যয় ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বিপাকি মতবিনিময় করেছেন। পরে তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত চীনভবন ও নিপ্পনভবন এবং বাংলাদেশ ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। প্রতিনিধিদল দেশে ফিরে শীঘ্রই এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবেন।
প্রতিনিধিদল আগামীকাল ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
খবরের সূত্র এই লিংকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন