somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরাফাতুলের পোস্ট পইড়া ... প্রভার ভাবনা

১৩ ই মার্চ, ২০০৭ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পিকেএসএফ এর একটা প্রোগ্রামে আসছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ডকটর ইউনুস আসবে। আমরা ওয়েট করছি।

হঠাৎ পুঁ পুঁ করে সাউন্ড হলো। এসএমএস আসছে।

খুলে পড়লাম। কিন্তু কিছু বুঝলাম না।

Who is more beautiful? Yunus or Wahiduzzaman?

কোন ছাগল এই মেসেজ পাঠাইল? ডানে বামে তাকাইলাম। দেখি সবাই অন্যদিকে তাকায় আছে। আমি আবার প্রোগ্রামে মন দিলাম। আজকাল দেশে ছাগলের সংখ্যা অনেক বেশি। আরে ইউনুস আর ওয়াহিদুজ্জামানের বিউটি নিয়া কে মাথা ঘামায়? আমার বিউটি নিয়া কিছু কইলেও হইতো। আবাল।

বইসা আছি, একটু পরে আবার পুঁ পুঁ সাউন্ড। খুইলা দেখি আগের নাম্বার থিকাই আসছে এসএমএস। লিখছে, Would you like to give some flower to Yunus?

এইবার একটু সন্দেহ হইল। মনে হয় এইটা ইউনুস চাচার কাম। চামে আমারে এসএমএস পাঠায় সাতায়। আর আমাকে সাতাবে না কেন। আমার রূপ আছে, যৌবন আছে।

তবে এইবার উইঠা পড়লাম। ঐ জায়গায় বইসা বইসা কোমর ব্যথা হইয়া গেল। একটু ক্যাটওয়াক করলে কোমর ব্যথা কমে।

কিছুদূর হাইটা আইসা আবার বসলাম। বেশি হাটলে আবার ঝামেলা। পাবলিক হা কইরা পাছার দিকে তাকাইয়া থাকে। যতসব লুচ্চা বদমাইশের দল। নাহয় আমার পাছাটা একটু বড়ই, তাই বইলা হা কইরা দেখতে হইব?

ইউনুস সাবের বক্তৃতা শুরু হইছে। হ্যান করবে ত্যান করবে। শুইনা হাসি পায়। আরে আঙ্কেল আগে নিজের মাইয়াটারে সামলান, পরে দেশরে সামাল দিয়েন।

আবার একটু পর পুঁ পুঁ সাউন্ড। এইবার লিখছে, Boaring speech. What do you think? Boaring speech. What do you think?

হাসি পাইয়া গেলো। বোরিং বানানটাও ঠিকমত লিখতে পারে নাই। কোথাকার আবাল এইডা?

ডানে বামে তাকাইলাম। এক মোচঅলা বেডা হা কইরা ভাষণ শুনতেছে, তার পাশে মোটা এক আন্টি। ঐদিকে আরেক আন্টি বসা, তার পাশে টাকলা এক আঙ্কেল। মোচঅলা বা টাকলা, এরা কি এসএমএস করবে? না মনে হয়। অগো বেইল নাই।

যাই হোক, প্রোগ্রাম চলতেই আছে। নানা লোকে নানা কথা কয়। একদল পোলা শুরু করলো নাকে গান। এর মধ্যে আবার আইলো এসএমএস। When You will perform on Stage?

মেজাজটা খারাপ হইল খুব। আবাল লুচ্চা। চিপা দিয়া আমারে দেখতে আছে। উইঠা পড়লাম। টয়লেটে যাইতে হইব। হিসু পাইছে।

কিন্তু এইদিক ঐদিক হাইটা টয়লেট খুইজা না পাইয়া আবার সিটে আইসা বসলাম। কিছুক্ষণ পর দেখি আবার মেসেজ পাঠাইছে। Bye, Do not have much time to stay till your next Catwalk.

হাপ ছাইড়া বাচলাম। ইবলিশটা গেছেগা। এইবার একটু শান্তিতে বসতে পারুম। কিন্তু টয়লেট করতে হবে, নাইলে কেলেঙ্কারি হইয়া যাবে।

উইঠা গিয়া বাইরে এক ক্যামেরাম্যান ভাইয়ারে গিয়া বললাম, এক্সকিউজ মি ভাইয়া, টয়লেটটা কোনদিকে বলতে পারবেন?

লোকটা বুঝাইয়া বলল কোনদিকে যাইতে হবে।

এমন সময় দেখি সেই টাকলা আঙ্কেল হা কইরা দেখতেছে আমারে, হাতে মোবাইল।

বুঝলাম, এই খাচ্চরটাই এতক্ষণ এসএমএস কইরা জ্বালাইছে আমারে। ইচ্ছা করলো স্যান্ডেল খুইলা মারি অর দুই গালে দুইটা বাড়ি। কিন্তু মারলাম না, হাজার হোক আমি ইস্টার।

আবার ঘুইরা হাটা দিছি, এমন সময় আবার এসএমএস আইলো। I m not from any TV channel. So do not mix up me with them. Anyway u r looking cool.

হাসুম না কান্দুম? আবে টাকলা তুই টিভি চ্যানেলের হইলেই কি আর না হইলেই কি? তোরে পোছে কেডা?

কোন দুঃখে যে ইস্টার হইতে গেছিলাম। দুনিয়ার সব খাচ্চর এখন আমারে সাতায়।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×