16ই ডিসেম্বরের দিন বাস করে গুলিস্তান টু ধানমন্ডি যাচ্ছিলাম। [ বাস করে যাওয়া কারন যা দিন কাল পরেছে, ছিনতাইকারির কবলে পরার হাত থেকে নিস্তার পাবার জন্যে বাস রাইড অতি উত্তম!!!] রাস্তায় বিভিন্ন জায়গায় 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষনটি বাজাচ্ছিলো আওয়ামি লীগের নেতা কর্মীরা। আমার পেছনে মোটামোটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির 2 জন বসে ভাষন শুনছিলো। তাদের মধ্যে নং:1 হঠাৎ করে পাশের নং:2 কে প্রশ্ন করলো, "এইটা কার ভাষনরে ভাই?"। নং:2 জবাব দিলো, " কেন, এইটা তো শেখ মুজিবের ভাষন, চিনস নাই ?"। নং:1 জবাব দিলো, " শেখ মুজিবটা আবার কেডা?"। নং:2, নং:1এর জবাব শুনে একটু অবাক হয়ে বললো," আরে বেটা, বঙ্গবন্ধুর ভাষন এইডা, এইবার চিনছোস?"। নং:1 এইবার বলে উঠলো, " এই বঙ্গবন্ধুটা আবার কেডা?"। বাসের যে সব লোক ব্যাপারটা অবলোকন করছিলো, তাদের মধ্যে অনেকেই বেশ অবাক হলো আমার মতো এবং তাদের মনেও আমার মতো প্রশ্ন জেগেছিলো, "দেশের মানুষকি শেখ মুজিব তথা ই মার্চের সেই ঐতিহাসিক ভাষন ভুলে যেতে বসেছে ?"
আমি বেশ অবাক হয়েছি......
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৬