গতকাল রাতে এক কোরিয়ান বন্ধু'র সাথে অনেকক্ষন ধরে গল্প হলো, বিষয়: রাজনীতি এবং কোরিয়ান এফ টি এ বিরোধী আন্দোলন। কোরিয়ান বন্ধুটি ছাত্রাবস্থাতেই পুলিশ/আর্মিতে দুই বছর বাধ্যাতামূলক কাজের অংশ হিসেবে ঐ সময়টিতে ছিল আন্দোলনের বাধাদান কারী সরকারের কর্মচারী পুলিশ হিসেবে কর্মরত। মন মননে আন্দোলনে পক্ষে থেকেও পুলিশের হয়ে কাজ করার অভিজ্ঞতার কথা বলছিল সে।
এফ টি এ'র কারনে আমেরিকান ম্যাডকাউ বীফ আমদানীর ইস্যু কে কেন্দ্র করে প্রতিবাদ করতে গিয়ে কোরিয়াতে কয়েক লক্ষ কৃষক রাস্তায় নেমে এসেছিল সে সময়। এঁদের আন্দোলন থেকেও আমাদের কিছু শিক্ষা নেবার আছে- দুইটা স্তরের আন্দোলন হয় এঁদের যাতে জনগনের কোনো ক্ষতি হয় না। প্রথম স্তরে জনমত তৈরী- যাতে সরকার জনমতকে গুরুত্ব দিয়ে নিজে থেকেই শুধরে নেয় , অথবা জনগনের সর্বনিন্ম ক্ষতি করে এমন পরিস্থিতি তৈরী যাতে সরকার বাধ্য হয়। হরতালে আমাদের সরকারগুলোর বিশেষ কোনো মত পরিবর্তন হয় না। জনগনের ক্ষতি না করেও আন্দোলন করা যায়।
এফ টি এ'র আন্দোলনের কথা বলছিলাম, কৃষক নেতারা প্রথমে মোম জ্বালিয়ে নিরব প্রতিবাদ করেছিল, তারা বোঝানোর চেষ্টা করেছে আমাদের উৎপাদনের উপর নির্ভর করে তোমরা সামসং, এল জি, হোন্ডাই গড়েছ, এখন গাড়ি বিক্রির কথা বলে আমাদের না খাইয়ে মারতে পারো না! জন সমর্থন পেল খুব সহজে, এমনই সমর্থন তা প্রতিবাদ করতে গিয়ে ৮/১০ লোক নিজেদের এক বাড়িতে আটকে রেখে পুড়িয়েই মেরে ফেললো, এরপরও আমেরিকাকে মহাপ্রভু ভাবা সরকার যখন নমনীয় হয়নি- তখন এরা হাজার হাজার ট্রাক্টর নিয়ে রাজপথে চলে এসেছিলো, মুরগী, ডিম, শুকর, গরু এসব নিয়ে সংসদে ছূড়ে ছূড়ে মারছিলো, রাজপথ দখল করে নিয়েছিল চাষাভূষা কৃষকরা। এই হলো এদের আন্দোলন এর রীতি।
হরতাল দিয়ে সাধারনের ক্ষতি না করে বরং জনমত তৈরী করতে পারলে- জনগনই ঝাঁপিয়ে পড়ে তাঁদের অধিকার বুঝে নেবে।
আনু স্যার’ এর উপর হামলা সাধারন মানুষ কিছুতেই মেনে নেয় নি, বরং জনগন আরো বেশি করে জেনেছে সরকারের কুৎসিত অভিরুচির কথা। তাই বলে কোনো অবস্থাতেই হরতাল গ্রহনযোগ্য নয়, হোক তা অন্যরকম। তেল, গ্যাস রক্ষা জাতীয় কমিটির দেয়া হরতাল এর এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



