somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক ঘুরিয়া শেষে...; ‘দে হান মিন গুক’ (‘প্রারম্ভিক পর্ব’)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেনারেল পদন্যোতিতে সামুর জন্য উপহার এই পুস্ট-



গাড়ি ছুটছে ১৫০/১৬০ গতিতে। সু’র পাশে আমি এই প্রথম নই কিন্ত এই গতিতে প্রথম, যদিও এখন পর্যন্ত কোন ভুল করেনি সতর্ক চালক সু, তবে যে হারে একটানা বকবক করে যাচ্ছে একটু ভয় হওয়াটা বিচিত্র কিছু নয়। সু’র কিঞ্চিত পরিচয় দিয়ে নেয়া ভালো, কারন পরবর্তী ২০০০কিমি তার হাতে প্রাণ সপে দিয়ে আমাকে ঘুরে দেখতে হবে, ‘দে হান মিন গুক’ অর্থাৎ কোরিয়া। সংক্ষেপে এরা এখনো ‘হানগুক’ই বলে। কোন বিচিত্র কারনে এদের নিজেদের নামটা দিয়ে বিশেষ পরিচিত নয়, জানি না। আরো নাম আছে যেমন, ‘ইউনাইটেড স্টেটস’ কে এরা বলে মিগুক, জাপানকে বলে ইলবুন, চীনকে চুংগুক, ইন্ডিয়াকে বলে ইন্দো, যেগুলো এখন আমার প্রতিনিয়ত শুনতে হয়। না! বাংলাদেশকে বাংলাদেশই বলে। সহকর্মী ‘দক সু’ এখানে আমার ঘনিষ্ঠতম বন্ধুও, আমার কোন প্রস্তাবেই এখন পর্যন্ত যাকে ‘না’ বলতে শুনিনি। শুরুর দিকে আমার নাম মনে রাখার ঝক্কি বুঝতে পেরে নিজের ‘হোয়াং দক সু’ নামটাকে ছোট করে সে কেবল সু’ করে দিয়েছে আমার জন্য।


একটানা তিনদিনের সফরে যাত্রাসঙ্গী চার বন্ধু আমরা।

এখন রাত ৯টা, রাতের খাবার সেরে দুধসাদা একটা নতুন গাড়িতে করে আমরা আরো একঘন্টা আগে রওনা হয়েছি অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। শুধু জানি আমি ওদের ‘হানগুক’ দেখব, আর ওরা ঘুরে দেখবে নিজের দেশ। এখন পর্যন্ত আমাদের ‘টপলিস্টেড টার্গেট’ দুই কোরিয়ার সীমান্ত ‘থোং ইল সাম মাং দে’। পথিমধ্যে পড়বে ছোটবড় অসংখ্য শহর। এসেছি দক্ষিন পশ্চিম থেকে, পূর্বের হাইওয়ে ধরে একেবেকে যাচ্ছি ক্রমাগত উত্তরের দিকে।


সমুদ্রের তীর ঘেষে দেখা রাতের কোরিয়া।

কোরিয়ান বন্ধুদের সহজাত দ্বিধাগ্রস্থতার বৈশিষ্ট্য অনুসারে বারবার যাত্রাপথ পরিবর্তিত হলেও এখন পর্যন্ত আমরা মূল লক্ষে স্থির - কোরিয়া দেখবো - তিন দিনে যতোটা পারি। আশংকার কথা হল আমাদের চার জনের কেউই আগে এই পথে ‘সেলফ ড্রিভেন কার’ এ আসিনি, আর ভরসা হলো সু’র বুক পকেটে দলা-মুচড়ানো ম্যাপ একটা আর সঙ্গে থাকা জিপিএস। যাদের ধারনা নেই যন্ত্রটা সম্পর্কে তাদের জন্য বলি, এটা স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটা যন্ত্র যেটা আপনার -অবস্থান নির্ণয় করে দিবে। আর গন্তব্য ঠিক করে দিলে পথ দেখিয়ে নিয়ে যাবে, সংক্ষিপ্ত রাস্তাও বলে দিবে, এরপর ও রাস্তা ভুল করলে সাথে সাথে বলে দিবে। মাঝখানে ছোট একটা বিরতির পরে সু আবার জিপিএস দেখে একটানা ড্রাইভ করে যাচ্ছে, না এখন এর ওপর নির্ভয়ে ভরসা করা যায়, জিপিএসের সিগন্যাল পেয়ে মুহুর্তেই যেভাবে ১৬০ কিমি ‘স্পীড’ থেকে ১০০ তে নামিয়ে আনছে ‘স্পীড গান’কে ফাকি দেয়ার জন্য, আর যেভাবে একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে স্মনে এগিয়ে যাচ্ছে তাতে নির্ভয়ে একটু ঝিমিয়ে নেয়া যায়।



আপাতত দেখার কিছু নেই, জানালার বাইরে- রাস্তার দুইপাশ থেকে দৈত্যের মত চেপে ধরা পাহাড়ের সারি, একের পর এক ট্যানেল, অল্প কিছু তারা আকাশে, আধখানা চাঁদ। কোরিয়ান হাইওয়েগুলো সত্যিকার অর্থেই হাইওয়ে, ‘টোল’ ছাড়া হাইওয়েতে প্রবেশ করা যায়না। ‘মিনিমাম স্পীড লিমিট’ ৭০কিমি। আর আমার বন্ধুর মত ড্রাইভার পেলেতো ১৬০/১৭০ কোনো ব্যাপারই না! বুঝতে পারছি সু এখন ড্রাইভিংটা এনজয় করেছে বেশ। প্রয়োজনীয় ২টা ‘ফোনকল’ করে নিয়েছি, এই ফাকে এখন একটু ঝিমিয়ে নেই, সারাদিনের ক্লান্তি জমেছে শরীরে।

হঠাৎ ব্রেক কষার ঝাকুনিতে যখন আমার ঘুম ভাঙ্গল তখন রাত একটা। পৌছে গেছি কোরিয়ার সুন্দরতম সী বিচগুলোর একটা ‘চং দং জিন’, কাছাকাছি শহর ‘গ্যাং নং’। সমুদ্রের কাছাকাছি গেলে সামগ্রিক আবহই যেন বলে দেয় যে আমি সমুদ্রে এসেছি। কোরিয়ার তিনদিকেই ঘিরে আছে সমুদ্র, তবে আগ্নেয়গিরি আর পাথুরে পাহাড়ের দেশ হবার কারনে, আমাদের দেশের মত একটানা সমুদ্র সৈকত না থাকলেও ছোট ছোট অসংখ্য সৈকত ঘিরে আছে দেশটিকে।
এই শহর থেকেই আমাদের ‘সেভেন্থ রোডে’র(বিখ্যাত একটি রেসিং ট্রেক, আন্ডারগ্রাউন্ড রেসিং এর জন্য জনপ্রিয়) শুরু হবে, একটানা ৫১৩কিমি রাস্তা চলে গেছে পুর্বের সমুদ্র ঘেষে নর্থ কোরিয়া পর্যন্ত।

কোরিয়াতে এসে কোন হোটেলে এই প্রথম, কিন্ত এর মধ্যে যেহেতু 'কোরিয়ান কালচারে'র এর সাথে পরিচয় হয়েছে, সেহেতু হোটেল রুমের সাথে ‘কুকিং স্পেস’ দেখে একটুও অবাক হইনি। এরা রান্না করে খায় খুব কম, রান্না এখানে একটা শখের বিষয়, তাই যখন ঘুরতে যায় তখন রান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে যাই। প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমাদের ততক্ষনে, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমদের সঙ্গেও আছে- গ্যাস বার্নার থেকে শুরু করে সবজি, তেল, মাশরুম সব। আমি যেহেতু পুরোপুরি এখন কোরিয়ান খাবারে অভ্যস্ত হতে পারিনি আর ওদের মধ্যে ২জন যেহেতু এখনও বাঙ্গালী খাবারের স্বাদ জানে না তাই ওদের সাথে আমার চুক্তি হয়েছে, একবেলা আমি বাঙ্গালী খাবার রান্না করব আরেকবার ওরা আমাকে কোরিয়ান খাবার রান্না করে খাওয়াবে। অবশ্য আমার এখন ধারনা যে, উপকরণের অভাবে এক সময় হয়ত রান্নার দায়িত্ব পুরোপুরি ওদের হাতেই ছেড়ে দিতে হবে। প্রথম রান্নাটা আমিই করলাম, সবাই পেটপুরে খেলো। ক্ষুধার কারনে না স্বাদের কারনে ঠিক বুঝলাম না। যাইহোক, সু হচ্ছে আমাদের ট্যুরের পরিকল্পনা কারী, তার পরামর্শমত আমরা, পানাহার শেষে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম, যদিও আমার ইচ্ছে ছিল সমুদ্রের কাছটা একবার ঘুরে আসি, রুম থেকে মাত্র ২০০মি দূরে সমুদ্র রেখে সমুদ্র না দেখেই ঘুমিয়ে যাওয়াটা মেনে নিতে পারছি না, ৩০ মিনিট কাটলো আমার ঘুম আসছে না, সমুদ্র ডাকছে। দেখলাম আম্র পাশে সু’ ও নড়াচড়া করছে। বাকি দু’জন মনে হয় ঘুমে অচেতন, আমি নিচুস্বরে ডাকলাম সু’কে। কিরে ঘুম আসছে না? বলল- না, জিজ্ঞেস করলাম- সমুদ্রে যাবি? আর কোন কথা নয়! উঠে সে ক্যামেরা হাতে নিয়ে নিল, কিন্তু কি মনে করে এত রাতে! ওর দেখা দেখি আমিও ক্যমেরা বের করে নিলাম। দুজনের হাতে নিকনের দুইটা DSLR আর ছোট একটা compact ক্যামেরা। বের হয়ে বীচে যাবার রাস্তা খুঁজে পাচ্ছি না, খুব কাছেই সমুদ্র, গর্জন শোনা যাচ্ছে প্রকটভাবে কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। কিছুক্ষন পর পাওয়া গেল, দু’জনই ছুটছি, কেউ কারো দিকে তাকানোর সময় নেই।


সমুদ্রের পাশে গভীর রাতে। (লং এক্সপোজারে তোলা)

সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ানোর পর, আমাদের পাগল হবার মতো অবস্থা! দুজন মুখ চাওয়া চাওয়ি করলাম একবার, বলার ভাষাটা দুজনেরই জানা- এই সমুদ্রের মুখদর্শন না করে ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম আমরা! অর্ধচন্দ্রাকৃতির ‘সীবিচ’ এই মুহূর্তে সুনসান, একটু দূরে কোন ক্যাম্প ফায়ার করা যাত্রীদলের ফেলে যাওয়া কাঠকয়লা এখনো জ্বলছে। এদের মজার কিছু রান্না আছে, খাওয়া, রান্না আর গল্প চলে এক সাথে, লোকজন পার্কে, নদীর ধারে চলে আসে রান্নার উপকরণ নিয়ে যখন তখন। দূরে নোঙ্গর করা জাহাজগুলোর আলো সমুদ্রের বুক থেকে আকাশের দিকে ছুটে গিয়ে অদ্ভুত এক আবহ তৈরি করেছে। আমাদের পিছনে অন্ধকার দৈত্যের মত পাহাড়ের সাড়ি, কোনটার চুড়ায় হোটেলের চিকমিক আলো। এক পাহাড়ের উপর আস্ত একটা জাহাজ বানিয়ে রেখেছে। দু’জন পাশাপাশি বালির উপর চুপ করে বসে আছি, অর্ধেক চাঁদ দিচ্ছে পাহারা, মুহুর্মুহু সমুদ্রের গর্জন, ঢেউএর গায়ে খেলা করছে চাঁদের ঝিকিমিকি আলো। কতক্ষন সময় গেছে বলতে পারব না। এক সময় অনেক ঠান্ডা লাগতে শুরু করল, আর পরদিন সকালে রান্না করে খেয়ে আবার রওয়ানা হতে হবে আমাদের, তাই ফিরে আসলাম হোটেলে...
(চলবে)


সৈকতের পাশে পাহাড়ের গায়ে গায়ে হোটেল্গুলোতে আলো জ্বলছে তখনো।


সমুদ্রের বুক চিরে উঠে আসছে সুর্যদেব- পৃথিবীর অন্ধকার দূর করতে।(পরদিন সূর্যোদয়ের আগে।)


পূর্বাকাশে রক্তাগঙ্গা বইয়ে, আলো নিয়ে এলো সূর্য।(পরদিন সকালে)


পাহাড়ের গায়ে জাহাজ আকৃতির যে হোটেলটির কথা বলছিলাম।(পরদিন সকালে)


কৃতজ্ঞতা কনিষ্ঠ বন্ধু তমা’র প্রতি। তার সাহায্য না পেলে এ লেখাটা দেয়া হতো না। দক সু'কে স্বরন করছি সারাজীবন মনে রাখার মতো বন্ধু আমার সে, যাকে না পেলে এভাবে কোরিয়া দেখা হতো না। দুজনের জন্য এই ছবিটা।

[নামটা রবী ঠাকুরের কাছ থেকে কৌশলে চুরি করা, আমার ভ্রমন কাহিনীগুলো এ নামে করলে কেমন হয় ভাবছি।]
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×