অসমাপ্ত রক্তপাত
১৭ ই মে, ২০১৬ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
★★★ অসমাপ্ত রক্তপাত★★★
.
কথাঃ থোয়াইউচিং
.
লাল গোলকের গল্প কথা,
হয়নি সবার জানা,
লক্ষ ভাইয়ের রক্ত নিয়েও,
দেশ পাইনি শান্তনা।
.
সোনার বাংলা, সোনার দেশে,
শুধু রক্তে মাখামাখি,
কোন দানবে নজর দিলো,
কে দিয়েছে উঁকি?
.
গলা কাটা লাশটা ভাসে,
ফেসবুকে নতুন পাতায়,
কোন গুরু বাদ যায়নি,
দুর্বৃত্তের কালো খাতায়।
.
সবুজ কাপড় লাল দাগটা,
কু নজরের ভাব,
এই দেশেতে মন্ত্রীর মুখে,
মানবতা বড়ই অভাব।
.
ত্রিশ লক্ষ বীর শহীদের,
রক্তে গড়া গোল,
সে গোলকে রক্ত দিতে,
জনগণের খুনের ঢোল।
.
মরছে কত সারি সারি,
ঘুমন্ত মানুষ সেও,
রক্তে বন্যা তলিয়ে গেছে,
খুন প্রতিদিনের ঢেউ।
.
আজ মরছে বৌদ্ধ ভিক্ষু,
কাল মরছে পীর,
বাদ যায়নি নিরহ মানুষ,
বাদ যায়নি ফকির।
.
ছেলে হারা মা যে কাঁদে,
নয়তো সেই একাত্তর,
পাকিস্তানি নয় যে তারা,
তাহলে কি এর উত্তর?
.
স্বাধীন দেশ ওরে বাংলাদেশ,
রক্ত চাই কত?
দিচ্ছে যত নিচ্ছে তত,
নিরহ মানুষকে ক্ষতবিক্ষত।
.
হয়নি বিচার, হবেনা বিচার,
নেই আজ গণতন্ত্র,
আইনের চোখে খুন হয়,
হচ্ছেও সেভাবে অবিরত।
.
যাচ্ছে এগিয়ে সোনার দেশ,
যাকে বলে বাংলাদেশ,
সাবাস তুমি, সাবাস দেশ,
খুনাখুনিতে দিন শেষ।
.
১৪ মে ২০১৬

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন